Wednesday, October 28Welcome khabarica24 Online

জাতীয়

৭ খুনের ময়নাতদন্ত রিপোর্ট: শ্বাসরোধ করে হত্যা করা হয়

৭ খুনের ময়নাতদন্ত রিপোর্ট: শ্বাসরোধ করে হত্যা করা হয়

জাতীয়, স্লাইড
  নারায়ণগঞ্জ ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ নিহত সাতজনের ময়নাতদন্তের রিপোর্ট নারায়ণগঞ্জের সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার এ রিপোর্ট হস্তান্তর করা হয়। এর পর তিনি সাত খুনের ঘটনায় পাঁচ লাশের ময়নাতদন্তের প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের জানান। পাঁচজন হলেন-নজরুল ইসলাম, অ্যাড. চন্দন সরকার, মনিরুজ্জামন স্বপন, তাজুল ইসলাম ও চন্দনের গাড়ি চালক ইব্রাহীম। প্রতিবেদন সূত্রে জানা যায়, তাদের পাঁচজনকে একই কায়দায় হত্যা করা হয়েছে। প্রথমে মাথায় আঘাত করা হয়। তারপর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নিহতদের বুকে ও আঘাত করা হয়। তাদের সবাইকে হত্যার পরে পেটের নাভীর পাশে ছিদ্র করে দেয়া হয়। যাতে লাশ ফুলে ভেসে না ওঠে।নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. দুলাল চন্দ্র চৌধুরী জানান, লাশ পাওয়ার ৪৮ থেকে ৭২ ঘণ্টা আগে নারায়ণগঞ্জ ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ...
জামায়াত-শিবির নেতাদের ধরতে বিশেষ অভিযান

জামায়াত-শিবির নেতাদের ধরতে বিশেষ অভিযান

জাতীয়, সংবাদ শিরোনাম
  দশম সংসদ নির্বচনকে ঘিরে সহিংস ঘটনায় দায়ের করা মামলার আসামি জামায়াত-শিবির নেতাদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে রংপুর পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকা এই আসামিদের নাশকতার পুনরাবৃত্তির আশঙ্কায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হচ্ছে বলে পুলিশের তরফ থেকে বলা হয়েছে। এর অংশ হিসেবে গত সাত দিনে উপজেলা জামায়াতের আমির, তিনজন সেক্রেটারিসহ ২০০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির গোলাম রব্বানী, তারাগঞ্জের সেক্রেটারি মাহবুবুর রহমান বাবুল, পীরগঞ্জের সেক্রেটারি নুরুল আমীন, সদর উপজেলা সেক্রেটারি জিল্লুর রহমান মুন্সি, মহানগর শিবিরের প্রচার সম্পাদক তারেকুজ্জামান তারেক ও মিঠাপুকুর উপজেলা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান পায়েল। জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সূত্রে জানা গেছে, দশম সংসদ নির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্রে হামলা, অগি্নসংযোগ, ব্যালট...
জাইকা ১২০ কোটি ডলারের ঋণ সহায়তা দেবে

জাইকা ১২০ কোটি ডলারের ঋণ সহায়তা দেবে

জাতীয়, স্লাইড
  জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) আগামী অর্থ বছরে বিদ্যুৎ খাতসহ সরকারের অন্যান্য প্রাধিকার খাতে ১২০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে। মঙ্গলবার বিকেলে জাইকা'র বাংলাদেশ প্রধান মাইকিও হাতেয়দা পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে এক বৈঠকে এ তথ্য জানান। জাইকা প্রধান বলেন, 'আমি বিশ্বাস করি, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবে। তবে এ জন্য পরিকল্পনা মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের গতিশীলতা আরো কিছুটা বাড়াতে হবে।'পরিসংখ্যান দিয়ে জাইকা প্রধান বলেন, বর্তমানে বাংলাদেশের প্রকল্প বাস্তবায়ন সময় বেশি লাগে। এতে প্রকল্প খরচ বেড়ে যায়। তিনি ১২০০ প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, এতবেশি প্রকল্প বাস্তবায়ন অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়ে। বাংলাদেশকে তার প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে প্রাধিকার নির্ধারণ এগুতে হবে।মাইকিও বলেন, পরিকল্পনা কমিশন ও পরিকল্পনা মন্ত্...
খেলার মাঠ ও পার্ক রক্ষায় হাইকোর্টের নির্দেশ

খেলার মাঠ ও পার্ক রক্ষায় হাইকোর্টের নির্দেশ

জাতীয়
দেশের সকল খেলার মাঠ, খাল ও পার্ক রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। স্থানীয় সরকারসচিব, পরিবেশসচিব, পানিসম্পদসচিব ও অর্থসচিব এবং পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এই ৫ জনকে জেলা প্রশাসকদের প্রতি মাঠ ও খাল রক্ষায় নির্দেশনা জারি করতে  নির্দেশ দেয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করে একটি অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ।...
নাগরিক সমাজের আলটিমেটাম

নাগরিক সমাজের আলটিমেটাম

জাতীয়, স্লাইড
  গুম-খুন ও অপহরণের ঘটনা বন্ধে তিন দফা দাবি তুলে সরকারকে ব্যবস্থা নেয়ার আলটিমেটাম দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা জানিয়েছেন, এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ না দিলে নাগরিক সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে। গতকাল মৌলিক অধিকার সুরক্ষা কমিটির ব্যানারে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত মানববন্ধন থেকে তিন দফা দাবি তুলে ধরে বলা হয়, নারায়ণগঞ্জ থেকে র‌্যাবের সকল প্রকার কার্যক্রম প্রত্যাহার, সাদা পোশাকে পুলিশের অভিযান বন্ধ এবং গ্রেপ্তারের পর  ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে আদালতে হাজির, সাম্প্রতিক সময়ের যে কোন একটি গুম-খুনের ঘটনার বিচারকাজ শুরু করে তা দুই মাসের মধ্যে শেষ করতে হবে। বিকাল ৫টা থেকে শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলে। সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ এতে অংশ নেন। এতে অংশ নেন সাম্প্রতিক সময়ে গুম-অপহরণের শিকার হওয়া পরিব...
অ্যাকশনে এন্টিকিডন্যাপিং স্কোয়াড, অস্ত্রসহ ৮ ভুয়া ডিবি সদস্য গ্রেপ্তার

অ্যাকশনে এন্টিকিডন্যাপিং স্কোয়াড, অস্ত্রসহ ৮ ভুয়া ডিবি সদস্য গ্রেপ্তার

জাতীয়
রাজধানীর মগবাজার এলাকায় থেকে রবিবার রাতে গোয়েন্দা পুলিশের এন্টি কিডন্যাপিং সদস্যরা ৮ জন ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়দানকারীদের গ্রেপ্তার করেছে।এসময়ে তাদের কাছ থেকে অস্ত্র ককটেল ওয়াকিটকি ও একটি মাইক্রোবাস উদ্ধার করেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি সানোয়ার হোসেন জানান, রোববার রাত সাড়ে ১১টায় পুলিশের এন্টি কিডনাপিং স্কোয়াডের এ অভিযানে আটককৃতদের থেকে বিদেশী পিস্তল, মাইক্রোবাস, ওয়াকিটকি ও ককটেল উদ্ধার করা হয়েছে। এ চক্রের আরো চারজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।তিনি বলেন, আটক আটজনের দলনেতা সুজন। তাদের বিরুদ্ধে গত দুই মাস আগে বিভিন্ন স্থান থেকে পুলিশের কাছে অভিযোগ আসে- তারা পুলিশ পরিচয়ে বিভিন্ন লোককে আটকে রেখে নির্যাতন এবং চাঁদা আদায় করে।...
শামীম ওসমানের মামা শ্বশুরের কারখানাতে নূর হোসেনের প্রাইভেটকার

শামীম ওসমানের মামা শ্বশুরের কারখানাতে নূর হোসেনের প্রাইভেটকার

জাতীয়, সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের প্যানেল মেয়রসহ সাতজনকে অপহরণ করে হত্যা মামলার আসামি নূর হোসেনের প্রাইভেটকার এমপি শামীম ওসমানের মামা শ্বশুর জালালের গ্লাস কারখানা থেকে উদ্ধার করেছে পুলিশ।আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জে শিমড়াইল মোড় বাসস্ট্যান্ড এলাকায় ‘জিএম গ্লাস’ গ্লাস কারখানার ভেতরে থেকে এফ প্রিমিয়াম (ঢাকা মেট্রো-২৯-৮৮-৬২) নামে মাইক্রোবাস উদ্ধার করেছে।ওই কারখানার মালিক জালাল নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের মামা শ্বশুর বলে জানিয়েছে পুলিশ।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপারজাকারিয়া অভিযান চালানোর কথা স্বীকার করে জানান, জিএম গ্লাস কারখানার ভেতর থেকে নূর হোসেনের ব্যক্তিগত গাড়ি উদ্ধার করা হয়েছে।...
বিদেশী পরামর্শের ওপর নির্ভরতা কমানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

বিদেশী পরামর্শের ওপর নির্ভরতা কমানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় কোন প্রকল্প গ্রহণ, প্রণয়ন ও বাস্তবায়নে বিদেশী পরামর্শকের ওপর নির্ভরতা কমিয়ে আনার পরামর্শ দিয়ে বলেছেন, আমাদের অনেক মেধাবী ও যোগ্য জনশক্তি থাকা সত্ত্বেও বিদেশী পরামর্শকরা উন্নয়ন প্রকল্পগুলো থেকে বড় অংকের অর্থ নিয়ে যাচ্ছে। বিদেশী পরার্মশক নিয়োগ দিয়ে আমাদের সরকার আর জনগণের অর্থের অপব্যবহার করতে চায় না। এ জন্য কেবল প্রয়োজন দেশীয় প্রকৌশলীদের আত্মবিশ্বাস ও নৈতিকতা। গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন, বাংলাদেশ (আইইবি) প্রাঙ্গণে আইইবির ৫৫তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ আহ্বান জানান। অনুষ্ঠানে আইইবির সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী শামীমুজ্জামান বসুনিয়া ও সাধারণ সম্পদক প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম এবং আইইবি, ঢাকা কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মহসীন আলী ও সাধারণ সম্পাদক প্রকৌশলী শরিফুল ইসলাম শরীফ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ও বুয়েটের সাবেক ভিসি...