Wednesday, October 28Welcome khabarica24 Online

জাতীয়

ডিজিএফআই কর্মীদের জন্য ৩০% বিশেষ ভাতা

ডিজিএফআই কর্মীদের জন্য ৩০% বিশেষ ভাতা

জাতীয়, স্লাইড
রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সব সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে তাঁদের মূল বেতনের ৩০ শতাংশ হারে বিশেষ ভাতা পাবেন। চলতি মে মাস থেকেই এই বর্ধিত ভাতা কার্যকর হবে। আজ বুধবার ডিজিএফআই কার্যালয়ে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী ডিজিএফআই'র নতুন লোগো উন্মোচন করেন। ডিজিএফআইয়ের কর্মকর্তারা জানান, এই প্রথম কোনো প্রধানমন্ত্রী ডিজিএফআই কার্যালয় পরিদর্শনে এলেন। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী আসেন। তিনি সাড়ে তিন ঘণ্টা অবস্থান করেন। দরবারে ভাষণ দেন ও সর্বস্তরের কর্মকর্তাদের কথাবার্তা শোনেন। এরপর তিনি ডিজিএফআই মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন। মধ্যাহ্নভোজের পর বেলা দুইটার দিকে প্রধানমন্ত্রী ডিজিএফআই কার্যালয় ত্যাগ করেন। দরবারের উপস্থিত কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ব...
শাহজালাল বিমানবন্দরে ১০ কেজি সোনা উদ্ধার, তিন যাত্রী আটক

শাহজালাল বিমানবন্দরে ১০ কেজি সোনা উদ্ধার, তিন যাত্রী আটক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৃথক দুই ঘটনায় প্রায় ১০ কেজি সোনাসহ তিন যাত্রীকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার রাত পৌনে ৮টা ও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ সোনা উদ্ধারের ঘটনা ঘটে। বিমানবন্দর আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।নূর-ই-আলম বলেন, আট কেজি ৯০০ গ্রাম সোনার বার উদ্ধারের ঘটনায় আটক মো. শরিফ ও আবদুর রহিম দুবাই থেকে রাত পৌনে ৮টার দিকে ইকে-৫৮৪ ফ্লাইটে করে ঢাকায় অবতরণ করেন। তাঁরা বিমানবন্দরের ৪ নম্বর গেট দিয়ে লাগেজ নিয়ে বের হচ্ছিলেন। এ সময় তাদের গতিবিধি সন্দেহ হলে শুল্ক ও গোয়েন্দা বিভাগ তাদের আটক করে। পরে তাদের লাগেজ তল্লাশি করে আট কেজি ৯০০ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করা হয়।শুল্ক ও গোয়েন্দা বিভাগের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, আটক দুজনের মধ্যে সোনা পাচারের বিষয়ে একজনের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, এ ঘটনায় স...
রক্তচোষা র‌্যাবের আর দরকার নেই

রক্তচোষা র‌্যাবের আর দরকার নেই

জাতীয়, স্লাইড
  অপহরণের পর খুন হওয়া নজরুলের বাড়ি নারায়ণগঞ্জের মিজমিজিতে। বাড়ির সদস্যরা অপেক্ষা করছে। তাদের সঙ্গে আছে নজরুলের মতো করুণ শিকার আরো পাঁচজনের পরিবার। শোক, ক্ষোভ, ঘৃণা আর খুনিদের শাস্তির আর্তি সবার চোখে-মুখে। দীর্ঘ ক্লান্তি আর স্বজন হারানোর বেদনায় হাহাকার নিয়ে কেউ বসে আছে, কেউ ইতস্তত দাঁড়িয়ে। নেতা-কর্মীদের স্লোগানের মধ্যেই মৌচাক মাদ্রাসা রোডের ওই বাড়ির আঙিনায় পৌঁছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঘটনাস্থলে পৌঁছেই খালেদা জিয়ার জিজ্ঞাসা, ‘আপনারা কেমন আছেন?’ প্রশ্ন শুনেই কান্নায় ভেঙে পড়ল নিহতদের স্বজনরা। চোখ মুছতে মুছতেই নিহত নজরুলের মেয়ে তানহা এগিয়ে যান খালেদা জিয়ার দিকে। তাঁকে বুকে জড়িয়ে ধরে খালেদা জিয়া বলতে থাকেন, ‘আমি জানি, আপনারা কেমন আছেন। র‌্যাব এখন মানুষখেকো, রক্তচোষা হয়ে গেছে। দেশে গুম-খুনের রাজত্ব কায়েম হয়েছে। এমন অবস্থা হয়ে পড়েছে যে র‌্যাব যত দিন থাকবে, তত দিন তারা মানুষকে গ...
র‌্যাবের সহায়তায় কলকাতায় পালিয়েছেন নূর হোসেন : শহীদুল ইসলাম

র‌্যাবের সহায়তায় কলকাতায় পালিয়েছেন নূর হোসেন : শহীদুল ইসলাম

জাতীয়, স্লাইড
নারায়ণগঞ্জে সাত খুনের প্রধান আসামি নূর হোসেন র‌্যাবের সহায়তায় কলকাতায় পালিয়েছেন বলে অভিযোগ করেছেন নিহত নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানের বক্তব্য ধরে সোমবার সাংবাদিকদের কাছে দেয়া বক্তব্যে এই অভিযোগ করেন।জিয়াউল আহসান সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নূর হোসেন পালিয়ে কলকাতায় অবস্থান করছেন বলে তারা তথ্য পেয়েছেন। এই হত্যাকাণ্ড নিয়ে র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনকারী শহীদুল বলেন, সাত খুনের ঘটনার সঙ্গে র‌্যাবের কর্মকর্তারা যে জড়িত সেটি পরিষ্কার হয়ে উঠছে। এখন র‌্যাবকে বাঁচাতে জিয়াউল আহসান নিজেই নূর হোসেনকে কলকাতায় পাঠিয়ে দিয়েছেন। তারা সবাই মিলে র‌্যাবকে বাঁচানোর চেষ্টা করছে। সামরিক বাহিনীর এই তিন কর্মকর্তাকে ইতিমধ্যে অবসরে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কাম...
সাত খুন নিয়ে গণশুনানি- ‘আলামত প্রমাণ করে হত্যাকাণ্ড র‌্যাব করেছে

সাত খুন নিয়ে গণশুনানি- ‘আলামত প্রমাণ করে হত্যাকাণ্ড র‌্যাব করেছে

জাতীয়, বিশেষখবর
  নারায়ণগঞ্জে ৭ খুনের মামলায় দু’দিনব্যাপী গণশুনানির প্রথম দিনে সাক্ষ্য দেয়ার জন্য অনেকে নাম লেখান। কিন্তু সাক্ষ্য দিতে পারেন মাত্র ৬ জন। আলোচিত ওই ঘটনায় সাক্ষ্য দিতে না পেরে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। তদন্ত কমিটির চেয়ারম্যান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে গঠিত কমিটির কাছে গতকাল সাক্ষ্য দিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা। বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  নারায়ণগঞ্জ আদালতপাড়ার ভেতর সার্কিট হাউজে এই গণশুনানি নিয়েছে সরকার গঠিত তদন্ত কমিটি। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো এ শুনানি চলবে। শুনানিতে সাক্ষ্যপ্রদানকারীরা বলেন, নূর হোসেন টাকা খরচ করে র‌্যাবকে দিয়ে ৭ জনকে হত্যা করিয়েছে। লাশের সঙ্গে বাঁধা ইট, দড়ি, বস্তা এবং হত্যাকাণ্ডের ধরন ও আলামত প্রমাণ করে এই হত্যাকাণ্ড র‌্যাব করেছে। যে তিন র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে টাকা নিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করার অভিয...
র‌্যাবের তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের আদেশের কপি নারায়ণগঞ্জে

র‌্যাবের তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের আদেশের কপি নারায়ণগঞ্জে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় র‌্যাবের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করতে আদালতের দেওয়া আদেশের কপি জেলার পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।আজ সোমবার সকালে পুলিশ সদর দপ্তর থেকে আদেশের কপিটি নারায়ণগঞ্জে পাঠানো হয়। পুলিশ সদর দপ্তরের কয়েকজন কর্মকর্তা জানান, আদেশের বিষয়টি পুলিশের মহাপরিদর্শক ছাড়াও স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, জনপ্রশাসনসচিব ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে জানানো হয়েছে। র‌্যাবের এই তিন কর্মকর্তা হলেন র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানা৷ সেনাবাহিনীর দুজনকে অকালীন ও নৌবাহিনীর একজনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়৷পুলিশ কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জে মামলার তদন্ত কর্মকর্তা যেভাবে চান, সেভাবে গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হবে।পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার (আইজিপি) প্রথম ...
র‌্যাব বাতিলের দাবি খালেদা জিয়ার

র‌্যাব বাতিলের দাবি খালেদা জিয়ার

জাতীয়, বিশেষখবর, স্লাইড
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, র‌্যাব জনগণের নিরাপত্তার জন্য গঠন করা হয়েছিল। তখন তারা ভালো কাজ করেছিল। কিন্তু এখন তাদেরকে রাজনৈতিক কাজে ব্যবহার করছে সরকার। তারা এখন গুম-খুনে জড়িয়ে পড়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের গুম করছে, অত্যাচার নির্যাতন করছে। তাই অবিলম্বে এই বাহিনী বাতিলের দাবি জানাচ্ছি। যারা গুম হয়েছে তাদের ফিরিয়ে দেয়ারও আহ্বান জানান খালেদা। মহানগরের ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিখোঁজ সুমনের শাহীনবাগের বাসায় গিযে আজ রাত সাড়ে আটটায় খালেদা জিয়া এ কথা বলেন। খালেদা বলেন, বর্তমান সরকার অবৈধ। তারা একের পর এক গুম-খুন করছে। র‌্যাবকে দিয়ে তারা এসব করছে। তাই অবিলম্বে এদেরকে বাতিল করা উচিৎ। এটা মানুষের দাবি। এ সময় খালেদা তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পাশাপশি বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নিখোঁজ আট নেতাকর্মীর প্রতি সমবেদনা জানান।...
সেই তিন র‌্যাব কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ

সেই তিন র‌্যাব কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ

জাতীয়, স্লাইড
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি মির্জা হোসেইন হায়দার এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশের মহাপরিদর্শককে অবিলম্বে এ আদেশ বাস্তবায়নে পদক্ষেপ নিতে বলা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো র্যাবের ওই তিন কর্মকর্তা হলেন, র্যাব-১১ এর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদ, মেজর আরিফ হোসেন এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, হাইকোর্ট থেকে প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেলেই র্যাবের সেই সাবেক তিন কর্মকর্তাকে গ্রেফতার করা হবে। তারা নজরদারির মধেই রয়েছেন। যে কোনো সময়ই তাদের গ্রেফতার করা সম্ভব। তিনি আরও বলেন, তদন্ত ক...