Wednesday, October 28Welcome khabarica24 Online

জাতীয়

বিলুপ্ত হচ্ছে কাতারি ‘কাফালা’

বিলুপ্ত হচ্ছে কাতারি ‘কাফালা’

জাতীয়, স্লাইড
বিদেশী শ্রমিকদের রেমিট্যান্স প্রেরণের প্রবাহ অব্যাহতভাবে অস্থিতিশীল ও নিচের দিকেই নামছে। চলতি বছরে রেমিট্যান্স আয় ১০০ মিলিয়ন ডলার কমেছে, বৃদ্ধির লক্ষণ নেই। তবে সুখবর মিলেছে এক লাখ ৩০ হাজারের বেশি বাংলাদেশী শ্রমিকের কর্মস্থল কাতার থেকে। বিশ্বব্যাপী হইচইয়ের মুখে কাতার সরকার গত ১৪ই মে প্রবাসী শ্রমিকদের জন্য বিতর্কিত স্পন্সরশিপ ভিসা ব্যবস্থা বিলোপের ঘোষণা দিয়েছে। কাতারে এটা ‘কাফালা’ নামে পরিচিত। এর আওতায় শ্রমিকরা একটি নির্দিষ্ট কোম্পানির কর্মী হিসেবে কাজ করার লিখিত মুচলেকা দিয়ে বাংলাদেশ থেকে কাতারে ঢুকতে বাধ্য হচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট কোম্পানি ন্যায্য মজুরি না দিলেও তাদের সম্মতি ছাড়া কেউ অন্যত্র চাকরি লাভ, এমনকি দেশত্যাগও করতে পারে না। এখন আইনে সংশোধনী আনবে শূরা কাউন্সিল। তবে আশঙ্কা করা হচ্ছে কাতারি ব্যবসায়ী ও শিল্পপতিরা এর প্রতিবাদ করবেন। কাতারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার পরিচালক কর্...
কাঁদলেন কাঁদালেন শেখ হাসিনা

কাঁদলেন কাঁদালেন শেখ হাসিনা

জাতীয়, স্লাইড
স্বদেশ প্রত্যাবর্তনের দিনে আওয়ামী লীগের নেতা-কর্মী এবং অন্যান্য রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা গ্রহণের একপর্যায়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরার সময়কার স্মৃতিচারণা করতে গিয়ে কাঁদলেন শেখ হাসিনা। তাঁর কান্না ছুঁয়ে গেল অন্যদেরও, কেউ কেউ চোখ মুছলেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে গণভবনে শুভেচ্ছা বিনিময়ের সময় এ দৃশ্যের অবতারণা হয়। সেদিনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চিন্তাও করিনি কোথায় থাকব, কোথায় উঠব? দুটো স্যুটকেস হাতে নিয়ে ফিরে আসলাম।’ কঠিন দিনগুলোর কথা দলীয় নেতা-কর্মীদের সামনে তুলে ধরতে গিয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি শেখ হাসিনা। কণ্ঠ ভারী হয়ে আসার পরও কথা চালিয়ে যাওয়ার একপর্যায়ে হুহু করে কেঁদে ওঠেন তিনি। কথা থামিয়েই মাঝে মাঝে চোখ মোছেন। কাঁদতে কাঁদতেই তিনি বলেন...
পাসের রেকর্ড

পাসের রেকর্ড

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার রেকর্ড গড়েছে। পাসের হার ও জিপিএ-৫ সব কিছুতেই অতীতের রেকর্ড ভেঙেছে এবারের ফল। গতকাল সব বোর্ডের ফল একযোগে প্রকাশিত হয়। এবার ৮টি সাধারণ বোর্ডসহ ১০টি বোর্ডের পরীক্ষায় মোট ১৪ লাখ ২৬ হাজার ৯২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করে ১৩ লাখ ৩ হাজার ৩৩১ জন। পাসের হার ৯১.৩৪ ভাগ। যা গত বছরের চেয়ে ২.৩১ ভাগ বেশি। গত বছর পাসের হার ছিল ৮৯.০৩ ভাগ। এবার জিপিএ-৫ পেয়েছে রেকর্ড সংখ্যক ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন। পাসের হার ও জিপিএ ৫-এর ক্ষেত্রে এবার মেয়েদের চেয়ে ছেলেরা ভাল করেছে। গতবারের চেয়ে এ সংখ্যা ৫১ হাজার ৫০ বেশি। ২০১৩ সালে জিপিএ-৫ পেয়েছিল ৯১ হাজার ২২৬ জন শিক্ষার্থী। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ গতকাল সকাল ১০টায় ২০১৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলের কপি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। এসময় সব বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছি...
এসএসসির ফলাফল শনিবার

এসএসসির ফলাফল শনিবার

জাতীয়, সংবাদ শিরোনাম
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল শনিবার প্রকাশিত হবে। এদিন সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন। এর পর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী। সংবাদ সম্মেলনের পর মোবাইল এসএমএস ও www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষার ফল জানতে পারবে।মোবাইল মেসেজে ফলাফল: মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সাধারণ শিক্ষা বোর্ডের জন্য SSC ও মাদরাসা বোর্ডের জন্য Dakhil লিখে একটি স্পেস দিতে হবে। এর পর শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন লিখতে হবে। এর পর এসএমএসটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।...
মোদিকে প্রধানমন্ত্রী, খালেদা, এরশাদের অভিনন্দন

মোদিকে প্রধানমন্ত্রী, খালেদা, এরশাদের অভিনন্দন

জাতীয়, স্লাইড
ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নিরঙ্কুশ বিজয়ে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অভিনন্দন জানিয়েছেন।প্রথমে ঢাকাস্থ ভারত দুতাবাসের মাধ্যমে মোদিকে অভিনন্দন জানান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।এর ৩ ঘন্টা পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদীকে ফোনে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনের বেসরকারি ফল প্রকাশের পর দুপুরে ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে টেলিফোনে অভিনন্দন জানান শেখ হাসিনা। অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ায় ভারতবাসীকে অভিনন্দন। প্রধারমন্ত্রীর অভিনন্দন জানানোর আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে অভিনন্দন জানান। শুক্রবার বেলা ১১টার দিকে ভারতীয় হাইকমিশনের ম...
লক্ষ্মীপুরের মেঘনায় ঝড়ে শতাধিক জেলে নৌকাডুবি

লক্ষ্মীপুরের মেঘনায় ঝড়ে শতাধিক জেলে নৌকাডুবি

জাতীয়, স্লাইড
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে ঝড়ে প্রায় শতাধিক জেলে নৌকা ডুবির খবর পাওয়া গেছে। তবে এ ঘটনা কেউ নিখোঁজ হওয়ার খবর তাৎক্ষণিক পাওয়া যায়নি। এ সময় মেঘনা উপকূলীয় ইউনিয়নগুলোর প্রায় দেড় শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতি হয়েছে। এ সময় গাছ পড়ে রামগতি-লক্ষ্মীপুর সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার বিকেল ৪ টা থেকে শুরু হয়ে পৌনে ৫ টা পর্যন্ত থেমে থেমে চলতে থাকা ঝড়বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। সাহেবেরহাট ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জেলেরা জানায়, ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীর লুধূয়া, পাতাবনিয়া, কটোরিয়া, মাতাব্বরনগর ও মতিরহাট এলাকায় শতাধিক জেলে নৌকা ডুবে যায়। তবে এ সময় বেশির ভাগ নৌকা ঘাটে নোঙর করা ছিলো। বেশ কয়েকটি নৌকা উপকূলের কাছাকাছি থাকায় নৌকা ডুবে গেলেও জেলেরা সাঁতার কেটে কুলে উঠতে পারে। তবে এখনো কোনো নিখোঁজের খবর পাওয়া যায়নি বলে জেলেরা জানায়। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঝড়ে...
সাত খুনের পরবর্তী অগ্রগতি প্রতিবেদন ৪ জুন

সাত খুনের পরবর্তী অগ্রগতি প্রতিবেদন ৪ জুন

জাতীয়, স্লাইড
নারায়ণগঞ্জের সাত অপরহণ ও খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির পরবর্তী অগ্রগতি প্রতিবেদন আগামী ৪ জুন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার তদন্ত কমিটির এক সপ্তাহের প্রাথমিক অগ্রগতি প্রতিবেদন দাখিলের পর শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্ট নির্দেশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি বুধবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তাদের প্রাথমিক অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন। বৃহস্পতিবার তা আদালতে দাখিলের পর এ বিষয়ে শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন। একই সঙ্গে নারায়নগঞ্জের সাত অপহরণ ও খুনের ঘটনাসহ র‌্যাবের সাম্প্রতিক ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন আদালত।শুনানি চলাকালে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল জিয়াউল আহসানের একটি বক্তব্যের প্রতি অ্যাটর্নি জেনারেলের দৃষ্টি আকর্ষণ করেন আদালত। আদালত বলেন, র‌্যাবের...
পরিচালকদের ২ শতাংশ শেয়ারের বাধ্যবাধকতা অবৈধ

পরিচালকদের ২ শতাংশ শেয়ারের বাধ্যবাধকতা অবৈধ

জাতীয়
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শতকরা দুই ভাগ শেয়ার রাখা বাধ্যতামূলক করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জারি করা প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বুধবার এ সংক্রান্ত এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ এ রায় দেন। ২০১১ সালের ২২ নভেম্বর এসইসি দুই ভাগ শেয়ার বাধ্যতামূলক করে একটি প্রজ্ঞাপন জারি করেন। এতে বলা হয়, তালিকাভুক্ত কোম্পানির পরিচালক হতে হলে কমপক্ষে দুই শতাংশ শেয়ার থাকতে হবে। এই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মোস্তাফিজুর রহমানের করা রিটে ২০১২ সালের ১২ ডিসেম্বর রুল দেয়। আবেদনের পক্ষের আইনজীবী শাহ মোহাম্মদ আহসানুর রহমান বলেন, 'আমরা ওই নোটিশের ডি ও ই কে চ্যালেঞ্জ করেছি। আদালত রুল দিয়েছিল। এখন রুল অনুসারে আবেদন মঞ্জু...