আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চিকিৎসা পেল সহস্রাধিক মানুষ।
Uncategorized, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সুস্বাস্থ্য, স্লাইড
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে হাজী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আশরাফ উদ্দিনের সৌজন্যে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সহস্রাধিক মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় আবুতোরাব মনু ভূঁইয়া পাড়া দিনব্যাপী এই স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু হয়।
হাজি এন্টারপ্রাইজ এগ্রো এন্ড নার্সারির স্বত্বাধিকারী ও মায়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিনের পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান।
উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, আবুতোরাব জেড ফোর্সের দলনেতা...







