Tuesday, October 27Welcome khabarica24 Online

জনপদ

আমিরাতে কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্নার উদ্যােগে কর্মহীন প্রবাসীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আমিরাতে কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্নার উদ্যােগে কর্মহীন প্রবাসীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আমিরাত সংস্করণ, খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
আমিরাত থেকে  আরাফাতুর ইসলাম চৌধুরী :  করােনা ভাইরাসের কবলে দুর্দশাগ্রস্ত অসহায় প্রবাসী বাংলাদেশীদের পাশে দাঁড়ানাের জন্য অবস্থাসম্পন্ন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত প্রবাসী বাংলাদেশীদের আহবানের ডাকের সাড়া দিয়েছেন জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, বরেণ্য কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্না । করোনা ভাইরাসের কারণে ঘরে থাকা কর্মহীন প্রবাসী ভাইদের কে খুঁজে বের করে তাদের ইফতার সামগ্রী ও ভালোবাসার উপহার তুলে দেন। কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্নার উদ্যােগে, বিভিন্ন খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছলা, চিনি,আলু, লবন, তৈল,পেঁয়াজ,ডিম, টমেটো, চাল,মুরগী, আপেল, কমলা, খেজুর, মুড়ি, পানি, দুধ সহ বিভিন্ন খাদ্য দ্রব্য। গত ২৬ এপ্রিল (রবিবার) সকাল- বিকাল সংযুক্ত আরব আমিরাত আল আইনে অনেক কর্মহীন প্রবাসীকে ইফতার সামগ্রী ও ভালোবাসার উপহার ত...
মাহে রমজানের অশেষ মহিমা : হাফেজ শহিদুল্লাহ মিয়াজী

মাহে রমজানের অশেষ মহিমা : হাফেজ শহিদুল্লাহ মিয়াজী

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
পবিত্র মাহে রমজান উম্মতে মোহাম্মদীর (সঃ) জন্য পরম করুণাময় আল্লাহ পাকের প্রদত্ত এক অনন্য নিয়ামত। মাহে রমজানের অশেষ মহিমার ও মর্যাদার কথা পবিত্র কোরআন ও হাদীসে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আরবী ‘রমজান’ শব্দটির মূল ধাতু হচ্ছে ‘রমদ্ব’। এর অর্থ হলো দহন করা, জ্বালিয়ে-পুড়িয়ে ছাই করে দেওয়া। যেহেতু রমজান মাসে রোযা রাখলে রোযাদার ব্যক্তির গোনাহগুলো জ্বালিয়ে-পুড়িয়ে ছাই হয়ে যায় সেজন্য এ মাসের নামকরণ করা হয়েছে ‘রমজান’। পবিত্র তৌরাত গ্রন্থে রোযাকে ‘হাত্ব’ ‘যবুর’ গ্রন্থে রোযাকে ‘ক্বোরবত’ এবং ইনজিল গ্রন্থে রোযাকে ‘ত্বার’ বলা হয়েছে। ‘হাত্ব’ শব্দের অর্থ পাপ ধ্বংস করা, ‘ক্বোরবত’ শব্দের অর্থ নৈকট্য লাভ করা, এবং ‘ত্বার’ শব্দের অর্থ কলুষমুক্ত হওয়া, পবিত্র হওয়া। যেহেতু রোযার মাধ্যমে রোযাদার ব্যক্তি পাপ হতে মুক্তি লাভ করে আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হয় সে জন্যই রোযাকে উল্লেখিত শব্দ দ্বারা বিশেষিত করা হয়েছে। ...
প্রথম রমজানে সহস্র পরিবারের মাঝে মানবিক খাবার বিতরণ করলো রিদোয়ান কবির ( মিয়া সাব) মেমোরিয়াল ট্রাষ্ট

প্রথম রমজানে সহস্র পরিবারের মাঝে মানবিক খাবার বিতরণ করলো রিদোয়ান কবির ( মিয়া সাব) মেমোরিয়াল ট্রাষ্ট

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মাহে রমজানের প্রথম দিন শুক্রবার ( ২৫ এপ্রিল) মীরসরাই উপজেলার ৯নং মীরসরাই সদর ইউনিয়ন ও মিঠাছরা এলাকা সহ উপজেলার বিভিন্ন এলাকার ১ হাজার দুঃস্থ পরিবারের মাঝে মানবিক খাবার সামগ্রী বিতরণ করে রেদোয়ান কবির (মিয়াসাব) মেমোরিয়াল ট্রাস্ট । থেকে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে মীরসরাই সদর ইউনিয়নের এলাকায়র সুবিধাবঞ্চিত ও কর্মহীন হয়ে পড়া এমন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেক ইফতার সামগ্রীর প্যাকেটে ছিল চাউল, ছোলা বুট, তৈল, চিনি, লবন, পেঁয়াজ, আলু, মুড়ি ইত্যাদি। এসময় মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন, মীরসারই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ ধর্ম বিষয়ক সম্পাদক মেজকবাহ উদ্দিন বাবু প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।...
কর্মহীন মানুষের পাশে থাকতে পেরে আনন্দিত মানবাধিকার নেতা সৌদি প্রবাসী এহছানুল হক মিলন

কর্মহীন মানুষের পাশে থাকতে পেরে আনন্দিত মানবাধিকার নেতা সৌদি প্রবাসী এহছানুল হক মিলন

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের বিভিন্ন গ্রাম সহ উপজেলার বিভিন্ন স্থানে মানবিক খাবার বিতরণ করছেন মীরসরাই পৌর সদরস্থ সৌদি প্রবাসী, বাংলাদেশ মানবাধিকার কমিশন মীরসরাই উপজেলার শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সমাজসেবক এহছানুল হক মিলন। তিনি জানান ইতিমধ্যে দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম সহ উপজেলার বিভিন্ন স্থানে সহস্রাধিক মানুষের মাঝে তিনি মানবিক খাবার বিতরণ করেছেন। তাঁর পক্ষে এইসব খাবার বিতরণ করছেন স্থানীয় যুবলীগ নেতা মাসুদ, সেলিম সহ প্রমুখ ব্যক্তিবর্গ। জনাব মিলন বলেন ঠিক এই মুহুর্তে সকল বিভেদ ভুলে গিয়ে সাধ্যমতো একে অপরের পাশে দাঁড়ানোই হলো সর্ব্বোচ্চ মানবিক উদাহরন। ক্ষুধা নিবারন হলো সর্বপ্রথম মানবিক উদাহরণ আর এই মুহুর্তে কিছু অসহায় ও কর্মহীন মানুষের পাশে থাকতে পেরে আমি ও আনন্দিত। করোনার প্রাদুর্ভাব মোকাবেলা পর্যন্ত সাধ্যমতো মানুষে...

জোরারগঞ্জে নাছির উদ্দিন দিদারের বাড়ী থেকে কেউ খালি হাতে ফিরেনি দিনের আলো এবং রাতের অন্ধকারে

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নাছির উদ্দিন দিদারের বাড়ি থেকে গত ১ মাস ধরে দিনের আলো ও রাতের অন্ধকারে খালি হাতে ফিরেনি কেউ। গত ২৩ এপ্রিল বুধবার সকালে ও রাতে দুই দফা তিনি নিজবাড়ি থেকে দুই শতাধিক মানুষের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলু সহ জরুরী খাবার সামগ্রী বিতরণ করেন। এছাড়া তিনি জানান গত ৩০ দিন ধরে দিনে ও রাতে যে যখনি খাবারের প্রয়োজন জানিয়েছেন সাথে সাথেই মানবিক খাবার তার হাতে তুলে দিয়েছেন। আর এই ভাবে প্রায় দুই সহস্রাধিক মানুষকে মানবিক খাবার বিতরণ করেছেন এবং এই করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এভাবে যতো প্রয়োজন ততোটা মানবিক সেবা তিনি অব্যাহত রাখবেন। তবে যতোক্ষন পর্যন্ত শেষ কপর্দক ও আছে ততোক্ষন। মুখ ফুটে বলবেননো এমন অনেক মধ্যবিত্তের ঘরে ও পৌছে দিয়েছেন খাবার সামগ্রী। আরশিনগর ফিউচার পার্কের প্রতিস্ঠাতা জনাব নাছির উদ্দিন দিদার আরো বলেন এই সেবার বিনি...
একশ পরিবারকে ইফতার সামগ্রী দিল ‘সেক্টর-১১’

একশ পরিবারকে ইফতার সামগ্রী দিল ‘সেক্টর-১১’

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : বামনসুন্দর এফ এ উচ্চ বিদ্যালয়ের ২০১১ ব্যাচের ছাত্রদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় একশটি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ২১ এপ্রিল উপজেলার কাটাছড়া ও মিঠানালা ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ কাজ সম্পন্ন করে সেক্টর-১১ এর সদস্যরা। নিজেদের সঞ্চিত অর্থ থেকে তারা এই সহায়তা প্রদান করে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে ঘরবন্দি ও লকডাউনে কর্মহারা মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করে সেক্টর-১১। প্রথম ধাপে প্রায় একশটি পরিবারের মাঝে তারা ইফতার সামগ্রী হিসেবে ছোলা, আলু, পেঁয়াজ, চিঁড়া, সয়াবিন তেল, চিনি ও সাবান প্রদান করেছে। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখবে।...
ইছাখালীতে ছয়শত পরিবারের পাশে এলাকার ব্যবসায়ী এবং যুব সমাজ

ইছাখালীতে ছয়শত পরিবারের পাশে এলাকার ব্যবসায়ী এবং যুব সমাজ

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড চুনিমিঝির টেক এবং দক্ষিণ ভূঁইয়া গ্রামের গরীব, দুস্থ, কর্মহীন প্রায় ছয়শত পরিবারকে আসন্ন রমজান মাসের ইফতার সামগ্রী বিতরন করে উক্ত এলাকার বিত্তবানরা। গত ২৪ই এপ্রিল শুক্রবার থেকে তাদের কার্যক্রম শুরু হয়। বর্তমান সংকটকালীন করোনা মহামারী পরিস্থিতি মোকাবিলার ক্ষুদ্র প্রয়াস হিসেবে তাদের এই কর্মসূচি। অসহায় পরিবার গুলোর তালিকা করে প্রতি ঘরে ঘরে সহায়তা পৌঁছে দিয়েছে এলাকার যুব সমাজ। তারা স্বেচ্ছায় অক্লান্ত পরিশ্রম করে গরীব দুঃখীদের কষ্ট লাগবের চেষ্টা করেছে। খাদ্য সমাগ্রীর মধ্যে রয়েছে ছোলা দুই কেজি, পেয়াজ এক কেজি, চিনি এক কেজি, ডাল এক কেজি, আলু দুই কেজি,খেজুর এক কেজি এবং সয়াবিন তেল এক লিটার। মোঃ ইব্রাহীম নিশান নামে একজন উদ্যোক্তা বলেন, যারা স্বেচ্ছায় শ্রম দিয়ে এই মানবিক কাজে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ এলাকাবাসী।...
জোরারগঞ্জে ধর্মবর্ণ নির্বিশেষে দুঃস্থদের ত্রাণ বিতরণ করলেন গোপাল বণিক

জোরারগঞ্জে ধর্মবর্ণ নির্বিশেষে দুঃস্থদের ত্রাণ বিতরণ করলেন গোপাল বণিক

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  মীরসরাই প্রতিনিধি ॥ মহামারি করোনার আগ্রাসন মানব সমাজে কিছু নৈতিক আদর্শ সংযোজন করেছে, তার মধ্যে অন্যতম ধর্মীয় বিভেদ। অনেক মুসলিম ভারত থেকে শুরু করে বাংলাদেশে ও করোনা মৃত রোগীকে দাহ করেছে। অনেক হিন্দু এগিয়ে দিচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সাহায্যের হাত। মীরসরাইয়ে ও এমন দৃষ্টান্ত দেখা গেল হিন্দু কমিউনিটিতে। মুসলিম দুঃস্থদের আগে ত্রাণ দিয়ে তারপর নিজ ধর্মের লোকদের প্রদান করলো মানবিক খাবার বিতরণ কার্যক্রম। উপজেলার জোরারগঞ্জ ৫ শত কর্মহীন, দুঃস্থ, প্রতিবন্ধীদের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মীরসরাই বণিক সমিতির সভাপতি এবং চট্টগ্রাম উত্তরজেলা অখন্ড মন্ডলীর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী । বৃহস্প্রতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টায় জোরারগঞ্জের দেওয়ানপুর কালী মন্দির প্রাঙ্গনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছুদ আহ...