মীরসরাইয়ে বিএনপি- জামায়াত ও ছাত্রদের ভিন্ন ভিন্ন আনন্দ মিছিল
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: দেশব্যাপী ছাত্র জনতার এই ঐতিহাসিক বিজয়ের পর মীরসরাই উপজেলা সদরে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা ও বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন ভাবে মিছিল মিটিং সমাবেশ সহ আনন্দ মিছিল করে।
মঙ্গলবার ( ৬ আগষ্ট ) সকালে বিভিন্ন কলেজের অন্ত:ত শত শত বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা সমবেত হয়ে মীরসরাই উপজেলা শহীদ মিনারে একটি সমাবেশ করে। এসময় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম, ইউসাম এর সভাপতি সালেহিন রায়হান, উত্তরণের সভাপতি আবু সাঈদ প্রমুখ । সমাবেশ শেষে শিক্ষার্থীরা মহাসড়ক প্রদক্ষিন করে।
বিএনপি : মীরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার (৬ আগষ্ট) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার, উত্...







