মীরসরাইয়ে বিভিন্ন স্থানে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দেশব্যাপী ১৫ আগষ্ট ( বৃহস্প্রতিবার) নাশকতার আশংকায় অবস্থান ও বিক্ষোভ সহ সকাল থেকে দিনভর কর্মসূচি সম্পন্ন হয়। মীরসরাই সদর হয়ে উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিন করে উপজেলা ব্যাপী বিএনপি ও অংগসংগঠন সমূহের পথসভা অনুষ্ঠিত হয়। মীরসরাই সদরে এক সমাবেশ উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও সদস্য আব্দুল আউয়াল চৌধুরী ও চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম। আরো বক্তব্য রাখেন যথাক্রমে মীরসরাই পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন, বারইয়াহাটের কাউন্সিলর নিজাম উদ্দিন, ওলামা দল চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা জমির উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, আজিজুর রহমান চৌধূরী, জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন, কামরুল হাসান লিটন, নুর মোহাম্মদ,...







