মীরসরাইয়ে ১৮ ট্রাক মানবিক ত্রাণ বিতরণ উদ্বোধন; শেখ হাসিনার সরকার করোনাকে জয় করেই ঘরে ফিরবে ইনশাআল্লাহ -ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় দুঃস্থ দরিদ্র মধ্যবিত্তদের মাঝে জরুরী মানবিক খাবার পৌছে দেয়ার তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে ৫০ লক্ষ টাকা অনুদানে ২য় দফার কর্মসূচি উদ্বোধন করেন সাবেক মন্ত্রী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
শনিবার ( ১৬ মে) সকাল ১১টায় মীরসরাই বালিকা বিদ্যালয় মাঠ থেকে প্রতিটি ইউনিয়নের ত্রাণ কমিটির মাধ্যমে প্রতি ইউনিয়নে ১ ট্রাক ( ৩০০ব্যাগ) করে ১৮ ট্রাক মানবিক খাবার উপজেলার ৫৪০০ শত পরিবারের মাঝে পৌছে দেয়ার কর্মসূচি উদ্বোধন কালে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত নেতাকর্মীদের উদ্যেশ্যে এক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন করোনার আগ্রাসনের শুরুতে ও আমি বলেছিলাম, আমাদের জন্য এক মহা বিপর্যয় আসছে আর এই সরকার ইনশাআল্লাহ করোনাকে ও জয় করবে। আর এখন আমাদের যোগ্য নেত্রী শেখ হাসিনার সরকারের বলিষ্ট কর্মপরিকল্পনার সাথে এই দূর্যোগকালিন...







