Sunday, October 25Welcome khabarica24 Online

খবরিকা আর্কাইভ

মানচিত্রের মুখ : মাশরুরা লাকী

মানচিত্রের মুখ : মাশরুরা লাকী

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
আমার মায়ের হাত শক্ত মুষ্টিতে বিপ্লবী জননী 'আনা ফ্রাংক' এর প্রতিলিপি। সোনালী ধানের মৌতাত গন্ধ বুকে পালতোলা লাটিমের অবিরাম ঝড় মধ্যরাতের মদির চোখ সাদা বক পক্ষির ঢুলুঢুলু ঘুম মায়ের জমানো পদ্মা কালো চুলে নাটাই জড়ানো সুখ নিটোল মানচিত্রের মুখ। আমার মায়ের দুচোখ মঞ্চে জেগে ওঠে সোনালু শস্যক্ষেত রুপালী ইলিশ্ ঝাঁক বিশ্ব কাঁপানো মমতায় মাখা সহস্র মাইল বাঁক সবুজ আঁচলে কোমল ষোড়শী রূপ আমার মা সে- পৃথিবীর পথে স্নেহের শীতল বুক আমার মা'ই সরোবরে থাকা মানচিত্রের কালজয়ী এক মুখ।।...
বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য তালিকা ঝুলানোর শপথ করালেন ম্যাজিষ্ট্রেট রাশেদুল ইসলাম

বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য তালিকা ঝুলানোর শপথ করালেন ম্যাজিষ্ট্রেট রাশেদুল ইসলাম

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলার বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে প্রতিটি ভোগ্যপণ্য দোকানে মূল্যতালিকা ঝুলানোর শপথ করান নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলার সহকারি কমিশনার ভূমি রাশেদুল ইসলাম তানজীর । সোমবার ( ১১ মে) উপজেলার আবুতোরাব বাজার, সাহেরখালী, ভোরের বাজার ও বড় তাকিয়া বাজারে তিনি অভিযান পরিচালনা করেন। এছাড়ার এর আগের দিন মীরসরাই, মিঠাছরা বারইয়াহাট সহ অন্যান্য বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় সবাইকে মূল্য তালিকা প্রদর্শন করার জন্য বলা হয় এবং বাজার কমিটি সহ ব্যবসায়ীদের সাথে করোনার বিষয়ে সচেতনতাসহ মূল্য তালিকা কিভাবে প্রদর্শন করতে হবে তা হাতে কলমে শেখানো হয়। তিনি প্রিন্টেড মূল্য তালিকাও সরবরাহ করেন সকল ব্যবসায়ীকে। ব্যবসায়ীরা সকলেই নির্দেশনা মোতাবেক মূল্য তালিকা প্রদর্শন করবেন বলে প্রতিজ্ঞা করেন।...
পরিবহন শ্রমিকদের পাশে দাড়ালো শেখ আতাউর রহমান

পরিবহন শ্রমিকদের পাশে দাড়ালো শেখ আতাউর রহমান

খবরিকা আর্কাইভ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধরন সম্পাদক শেখ মো. আতাউর রহমান মীরসরাইয়ের পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছেন। করোনা ভাইরাস দেশব্যাপী মহামারি আকার ধারন করায় বেকার হয়ে জীবন যাপন করা উত্তরা এবং চয়েস পরিবহন সার্ভিসের ২’শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে সোমবার (১১ মে) সকালে বারইয়ারহাট পৌরসভা এবং করেরহাট এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়া, খিল মুরালী এলাকায় কিছু হত-দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ত্রাণ সামগ্রী বিতরণ করেন এই আওয়ামী নেতা। জানা যায়, করোনা ভাইরাস সংক্রমেন সৃষ্ট সংকটে মীরসরাইয়েও বেকার হয়ে পড়েছে শত শত পরিবহন শ্রমিক। চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া যাত্রী পরিবহনের বড় রুট বারইয়ারহাট বাস স্টেশন। সেখানে উত্তরা এবং চয়েস সার্ভিসের সাথে জড়িত আছে শত শত পরিবহন শ্রমিক। তাদের অধিকাংশই দৈনন্দিন আয়ের উপর নির্ভর করেন। সেই পরিবহন শ্রমিকদের দের দুঃখ দুর্দশার কথা ...
মিঠানালায় কৃষকের ধান কেটে দিল যুবলীগ

মিঠানালায় কৃষকের ধান কেটে দিল যুবলীগ

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে কৃষকদের ধান কেটে দিচ্ছে স্থানীয় যুবলীগ নেতাকর্মীগন। মীরসরাই উপজেলা যুবলীগের আহ্বায়ক মোস্তফা মানিক জানান উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক ১০নং মিঠানালা ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা সোমবার ( ১১ মে) এলাকার ১একর জমির ধান কৃষকের ঘরে পৌঁছে দিয়েছে। মিঠানালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু নোমানের নেতৃত্বে যুগ্মসাধারণ সম্পাদক সালাউদ্দিন সবুজ, সাইফুল ইসলাম, ওয়াসিম, ইমাম হোসেন, জাবেদ, জাফর, মামুনুর রশিদ মামুন, ছোট মামুন, সরোয়ার, সৈকত, সুমন, মোজাফফর হোসেন সুমন, রাকিব, আরাফাত, জুয়েল, সাইফুল হান্নান, জহির, ছোট জুয়েল সহ একদল যুবলীগ নেতাকর্মী মিঠানালায় উক্ত ধানকাটার কর্মসূচি পালন করেন। সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত যুবলীগ নেতাকর্মী কৃষকদের ধান কেটে তাদের বাড়ী পৌছে দেন।...
সন্ধ্যার ডানায় চলে যায় হাটুরেরা : ফয়েজ উল্যাহ মাহমুদ

সন্ধ্যার ডানায় চলে যায় হাটুরেরা : ফয়েজ উল্যাহ মাহমুদ

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
সময়ের বুকে পদাঘাতে চলে যায় টাট্টুঘোড়া মাটির বুকে ধূলো উড়িয়ে যায় হাটুরের দল- হৈ চৈ করে এগোয়, পৃথিবীর ওপারে নতুন অব্দ, কেউ শুনে না, আমি কেবল-ই শুনতে পাই শব্দ! জানলায় উঁকি দিয়ে দেখি, কে চলে যায় কিছুই দেখি না, দেখি শুধু ধু ধু প্রান্তর, তবে আমার শোনা কী নিছক অবান্তর? আমি কেবল-ই শব্দ শুনি পায়ের আমি কেবল-ই শব্দ শুনি ডাকের, কে যেন ডাকে কিসের যেন ডাকে ডাক শুনি সূর্যাস্তের শব্দ শুনি সন্ধ্যার ডানায় হাট শেষে হাটুরেরা চলে যায় নিভৃতে অজানায়। আমি কেবল শব্দ শুনি... পথিকের পায়ের শব্দ, জুতোর শব্দ, অশ্বের খুরের শব্দ, পাখির ডানার শব্দ, শুকনো পাতার মড়মড় শব্দ। আমি জানলায় উঁকি দিয়ে দেখি কে যায়, কি যায়- কাউকে দেখিনা, কিছুই দেখি না, তবে কি- বেলাশেষে হাঁটুরেরা লুকিয়ে চলে যায়? আমি কেবল-ই শব্দ শুনি, চলে যাচ্ছে কেউ ঘোড়ায়......
নেইতো আমার মা : নীলিমা শামীম

নেইতো আমার মা : নীলিমা শামীম

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
নেই যে সেই চোখের তারা শুন্য মরুভূমি মাগো তোমায় স্মরণ করিয়ে অশ্রু মুছি আমি। চোখের দেখায় সবি সমান অসাধারণ ছিলে তুমি চারিপাশে বিষন্নতায় ভরা শূন্যতা পাই আমি।। মাগো আমার প্রাণপাখিটা শুধুই নড়ে-চড়ে আাঁচল ভরা সুখের লেবাস স্নেহমমতা সে নাই রে। আদর সোহাগ মায়া ভরা কে আর দিতে পারবে? মায়াভরা কন্ঠের প্রতিধ্বনিতে আগলে বুকে রাখবে? জীবদ্দশায় ভাবিনি কভু চরণ ধুঁয়ে রাখি, তাহ-লে কি মাগো এখন কান্না চোখে থাকি? চলে যাবার ক্ষনেও মাগো বুঝতে পারিনি যে, আসি আসি করেই সেদিন ফাঁকি দিলেন মা যে,,।। দিবস টিবস ফালতু কথা তুমি সকল সেরা, কবিতা লেখার জন্য মা-গো কাগজ পত্র ছেড়া। রীতি নিয়ম মেনেই করলে আমাদের পালন ভালোয় এখন তুমি আকাশ ভেলায় আমরা জমিন ধুলোয়।...
দক্ষিণা বাতাসে : সিত্তুল মুনা সিদ্দিকা

দক্ষিণা বাতাসে : সিত্তুল মুনা সিদ্দিকা

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, বিনোদন, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন, স্লাইড
কাঁচের কপাট খুলে দেই দক্ষিণা বাতাসের আভাসে, অতীত মোহে কাটাই দিবস আনমনে আপন নিবাসে। শুরু হবে নতুন প্রাপ্তি আর প্রশান্তির মিষ্টি আবেশে, পুরানো স্মৃতি কথায় আবিষ্ট এক পিছুটানা রেশে। লোহার শক্ত গ্রীলের মাঝে হাত রাখি অসীম বিশ্বাসে, আবার হাটতে চাই আমি, পৃথিবীর ধুলো মাটি ঘাসে।
প্রিয় মা : হামিমা জামিল রুমা

প্রিয় মা : হামিমা জামিল রুমা

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, মুক্তাঙ্গন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
মা কথাটি  ছোট আর সাধারন কিন্তু এর চেয়ে মধুর শব্দ ত্রিভুবনে নাই। পৃথিবীর আরেক সুখের নাম হলো মা, মাগো এই পৃথিবীতে তুমিই শুধু আছো যে নিজের কথা কখনো ভাবনি , সন্তানের ভালোর জন্য সবসময়ই ভেবেছো। মাগো এই পৃথিবীতে তুমিই শুধু আছো যার ভালোবাসায় কখনো কোনো স্বার্থচিন্তা নেই। হৃদয়ের মায়া আর পৃথিবীর ছায়া শুধু তুমি। মাগো তুমি সে যে নিজে না খেয়েও সন্তানকে কখনো উপোস রাখনি, সন্তান হাজার দোষ করার পরও ভাবনাবিহীন বুকে টেনে নিয়ে সান্তনা দেয়, সে শুধু তুমিই তুলনাহীনা মা। মাগো তোমার তুলনা শুধুই তুমি সবকিছু তুচ্ছ এই ধরণীর বুকে। সন্তান একদিন বড় হয়ে যখন অনেক দূরে চলে যায় মা -ই সারাক্ষণ তার ফিরে আসার পথ চেয়ে থাকে, কখনো তার জন্য অভিমান মনে রাখে না । শুধু তার সন্তান যেনো তার বুকে ফিরে আসে এটাই মায়ের চাওয়া। মাগো তুমিই সেই মুখ, যাকে দেখলে সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায় ।...