দুঃস্বপ্ন : শামীম খান যুবরাজ
এভাবে এত বছর পর হঠাৎ করে অনিকার সঙ্গে দেখা হয়ে যাবে ভাবেনি আবরার। চোখে চোখ পড়তেই ঝটকা লাগল মনের দরজায়। দীর্ঘদিনের খিল আঁটা দরজায় হঠাৎ ঠকঠক শব্দে যেমন চমকে ওঠে গৃহবন্দি, আবরারের বেলায়ও তেমনটাই অনুভূত হলো।
-কেমন আছো আবরার?
প্রথম কথাটা অনিকার মুখ থেকেই বের হলো।
-জি, ভালোই। আপনি?
আবরার অনিকার মুখ থেকে নিজের চোখ নামিয়ে নিল, যথাসম্ভব দৃষ্টিটা অন্যদিকে ফেরানো চেষ্টা করল সে।
-তুমি আমাকে আপনি করে বলছো কেনো?
-না, আপনি তো এখন অন্যের স্ত্রী, অপরিচিতজন। আপনি তো ভালো করেই জানেন অপরিচিত কাউকে আমি ‘তুমি’ সম্বোধন করি না।
-তাতো জানি, কিন্তু আমি কীভাবে তোমার অপরিচিত হলাম। আমি যে তোমার সাবেক স্ত্রী। আমাকে তো ভালো করেই চেনো তুমি। থাক সে কথা, শুনলাম তুমি নাকি বউ নিয়ে বেশ সুখেই আছো। টানাপোড়নের সংসারে এতো সুখে থাকো কী করে? তাছাড়া আমার স্মৃতি বুঝি তোমাকে তাড়া করে না! এতো কিছুর পরেও ভালো থাকার অভিনয় করছো নাত...






