Saturday, October 24Welcome khabarica24 Online

খবরিকা আর্কাইভ

প্রতীক্ষা  :  শিউলি চৌধুরী

প্রতীক্ষা : শিউলি চৌধুরী

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
হঠাৎ এক দুপুরে শুনশান চৌরাস্তায় সামনে পড়ে গেছি তোমার। এমন দু:সময়ে তো তোমার সাথে দেখা মিলবে না আমার ! কারন বাইরে যাওয়া বারণ আছে আমার। করোনা নামক এ ব্যাধি সংক্রামক, যা বাতাসে ঘুরে বেড়ায়, তাই সংক্রমন পরিহারে আমরা থাকব যার যার ঘরে। জানি এ ঝড় নেমে যাবে একদিন তুমি আমার অপেক্ষায় থেকো, কেমন। আর আমি প্রতীক্ষায় থাকব তোমার। তোমার জন্যে ঠাঁই দাঁড়িয়ে থাকব অনড় বিশ্বাসে সেই শিরিস তলায়। যে বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য পথিকের জন্যে প্রতীক্ষমান। আমি বিশ্বাস করি তোমায়, চলো আমরা করোনা মুক্ত হলে প্রকৃতির নির্মল পরিবেশে ঘুরে বেড়াই, আর হাতে হাত রাখি পরম মমতা আর ভালবাসায়।...
প্রিয় বাবা : মনির উদ্দিন মান্না

প্রিয় বাবা : মনির উদ্দিন মান্না

আমিরাত সংস্করণ, কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
তোমার শেষ ইচ্ছে টুকু পূরন হলো না বাবা জীবন পথের রূঢ় বাস্তবতায় সেচ্ছায় হেরে গেলাম আমি। টেলিফোনে কথা হয় না সালাম বিনিময়ে এখন কৌশলাদি জানতে চেয়ে প্রশ্ন করা হয়না কখনো। কতো স্মৃতি কতো কথা ক্ষণ সময়ে ভেসে উঠে জীবন যুদ্ধের কঠিন বাস্তবতা শেষ বিদায়ে কাঁদায় নীরবে। এক‌টি বছর পেরিয়ে গেলো যেতে পারিনি মায়ের কাছে মমতাময়ী মা চেয়ে আছে আদরের ছেলেকে কাছে পেতে। আদর্শ বাবা তুমি আমার গর্বে উচ্চ শির তরান্বিত মা আমার প্রার্থনায় মগ্ন বেহেস্ত মাঙ্গে তোমার জন্য। তোমার হাত ধরে চলতে শিখেছি শিখেছি জীবন চলার সুপরামর্শ ইসলামী বিধিমালা মেনে চলতে সদা উদ্বুদ্ধ করতে বীরের মতোই। আল্লাহ তোমার সফল মঙ্গল করুক ভালো থেকো ওপারে বাবা আমাদের দোয়া তোমার সাথে রোজ হাশরে দেখা হলে এপারের মতোই সাথে রেখো।...
কৃষকদল নেতা আবুল হাশেমের জন্য দোয়া মাহফিল

কৃষকদল নেতা আবুল হাশেমের জন্য দোয়া মাহফিল

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও উপজেলা কৃষকদলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মিয়া (৬৫) র আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে মীরসরাই উপজেলা কৃষক দল। বুধবার ( ৬ মে) বাদ যোহর মীরসরাই পৌরসভার মধ্যম মঘাদিয়াস্থ মরহুমের বাড়ির আঙ্গিনায় উক্ত মিলাদ মাহফিল শেষে মরহুমের কবর প্রাঙ্গনে দোয়া মোনাজাত করে কৃষকদলের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সভাপতি অধ্যাপক আতিকুল ইসলা লতিফী, মীরসরাই উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক নুরুল আলম, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাধারন সমপাদক ফরহাদ হোসেন, মীরসরাই পৌর কৃষকদলের সভাপতি মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক কবির হোসেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর, সদস্য মোঃ মোস্তফা, মজনু মিয়া ও নুরুল করিম প্রমুখ নেতাকর্মীগন। উল্লেখ্য যে জনাব আবুল হাশেম গত ২ মে বার্ধক্যজনিত ব্যধিত...
কাঁচা ধানে মই : জেসমিন সুলতানা চৌধুরী

কাঁচা ধানে মই : জেসমিন সুলতানা চৌধুরী

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
হায়, কি দিনকাল এলোরে এই আমার বঙ্গ দেশে! কাস্তে হাতে নেতা-নেত্রী পল্লী চাষির বেশে। গেদুচাচা বলে কথা মাথায় হাতটা দিয়ে, ফটো রীতি দেশের লোককে কোথা এলো নিয়ে। রাজনীতি যে চলে এলো পাকা ধানের ক্ষেতে, ষোল আনা ভণ্ডামি ভাই সস্তা বাহবা পেতে। ধান কাটে ঐ কয়েক, ছবি তোলে জনা দশেক, দলেবলে পুণ্য কামাই মাড়ায় জনা শতেক। চাষির ক্ষতি হোক না অতি কিইবা যায় আর আসে ত্রাণের চালে পেট ভরে না কাঁচা ধান ও নাশে।...
‘প্রজন্মের ভাবনা’ করেরহাট এর উপহার সামগ্রিক বিতরন

‘প্রজন্মের ভাবনা’ করেরহাট এর উপহার সামগ্রিক বিতরন

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
কামরুল ইসলাম : মীরসরাই উপজেলার ১নং করেরহাট এর অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রজন্মের ভাবনার উদ্যোগে উপহার সামগ্রী বিতরন করা হয়। গত ৫ই মে, মঙ্গলবার মানবিক সহযোগিতা সমূহ অসহায়দের দুয়ারে দুয়ারে নিজস্ব তত্ত্বাবধানে পৌঁছে দিয়েছে প্রজন্মের ভাবনার মানবতাবাদী সুহৃদগন। পবিত্র আমানত প্রজন্মের ভাবনা এর কল্যাণ তহবিল হতে এবং প্রজন্মের ভাবনার কার্যনির্বাহী সদস্য এমদাদের ব্যক্তিগত অর্থায়নে সহায়তা প্রদান করা হয়। চলমান সংকটকালে যারা ইতোপূর্বে কোনোরুপ সহায়তা পায়নি বা চাইতে পারেনি, পুর্ব অলিনগর, দক্ষিণ অলিনগর, কয়লা, ছত্তরুয়া, সাইবেনীখিল, সরকারতালুক, পশ্চিমজোয়ার, হাবিলদারবাসা, গেড়ামারা, ভালুকিয়ার এরূপ কিছু মানুষের ঘরে মানবতাবাদী সহযোদ্ধাদের মাধ্যমে পৌঁছে দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্য রয়েছে চাল, ডাল, তেল, লবণ, মুড়ি, পেয়াজ, আলু, খেজুর, চিনি এবং কুমড়া। যাদের আর্থিক সহায়তায় পবিত্র আমানতে প্রজন্মের ভা...
বারইয়াহাটে ফজলুল করিম লিটনের পৃষ্টপোষকতায় কেরানী বাড়ি পাঠাগারের মানবিক কার্যক্রম অব্যাহত

বারইয়াহাটে ফজলুল করিম লিটনের পৃষ্টপোষকতায় কেরানী বাড়ি পাঠাগারের মানবিক কার্যক্রম অব্যাহত

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : সম্প্রতিক সময়ে পুরা পৃথিবীর মত সারা বাংলাদেশে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এ মানুষ কর্মহীন ও গৃহবন্ধী হয়ে পড়েছে ঠিক তখনি কেরানীবাড়ী পাঠাগারের উদ্যোগে পাঠাগারের সন্মানিত উপদেষ্টা চেয়ারম্যান জনাব মো: ফজলুল করিম (লিটন) ভাই এর সার্বিক সহযোগীতায় হৃত দরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে রমযানের ‘মাগফেরাত’ প্রোগ্রামের আওতায় অন্তত কয়েকটা দিন পেট ভরে খাওয়ার জন্য সামান্য উপহার স্বরুপ মানুষের দরজায় পৌছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় করোনা প্রাদুর্ভাব এর প্রথম পর্যায় থেকে উক্ত কার্যক্রম শুরু করে এ পর্যন্ত প্রায় ১৫০০ পরিবারে উপহার পৌছে দিয়েছেন তিনি। এরই মধ্যে রমজান উপলক্ষে ৩ মে রবিবার দ্বিতীয় দফায় ‘মাগফেরাত’ প্রোগ্রামের আওতায় ৫০০ পরিবাররে কাছে পৌছে দেয়া হয়েছে উপহার সামগ্রী। উক্ত কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা দিয়ে এই কার্য্যক্রম সচল রেখেছেন পাঠাগারের সভাপতি মোস...
অনলাইন গ্রুপ মানবিক ধুমের উদ্যোগে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন

অনলাইন গ্রুপ মানবিক ধুমের উদ্যোগে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন

খবরিকা আর্কাইভ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
কামরুল ইসলাম : মানুষ হয়ে মানুষের জন্য কিছু করতে না পারলে মানুষ হলাম কেন? এই স্লোগানের সাথে একাত্বতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন গ্রুপ খুলে কিছু মানবিক মানুষের প্রচেষ্টায় করোনা কালীন মহামারিতে দুস্থ, অসহায়, দিনমজুরের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি এবং রমজান মাসের ইফতার সামগ্রী বিতরন করা হয়। মীরসরাই উপজেলার ৪নং ধুম ইউনিয়নে ২য় দফয় একশত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং ইফতার সামগ্রী বিতরন করে অনলাইন গ্রুপ মানবিক ধুম। গত ৩ই মে, সোমবার ভোরে অসহায় দের দুৃয়ারে দুয়ারে এসব সামগ্রী নিয়ে যায় মানবিক ধুমের সদস্যরা। এর আগে প্রায় একশত ত্রিশ পরিবারকে সহযোগিতা করেছিল এই অনলাইন সংগঠন। সংগঠনের সদস্যরা জানান, তাদের এই কার্যক্রম সামনেও অব্যাহত থাকবে।সম্পূর্ণ গোপন রাখা হচ্ছে দাতা এবং গ্রহীতার পরিচয়। এতে করে ধুমবাসীর মধ্যবিত্তরাও তাদের উপহার গ্রহন করতে পারছে এবং দাতারা ও গোপনে দান করে মনের আত্মতৃপ্...
চন্দ্রশিলা ছন্দা’র দুটি কবিতা  : প্রকৃতির প্রতিশোধ

চন্দ্রশিলা ছন্দা’র দুটি কবিতা : প্রকৃতির প্রতিশোধ

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, বিনোদন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
এই যে আকাশ ভাগাভাগি কাঁটাতারে জমিন ঘেরা জবরদখল খবরদারিতে ক্ষমতাধর ব্যবসায়ীর দল এই যে তোমাদের ঔদ্ধত্যের সীমাপরিসীমা ছাড়িয়ে যাওয়া কণ্ঠনালী কোন ক্ষমতায় ঘুঘু পাখি বাঁধলো বাসা ! বেশ তো চলছিল মানবতার কথা বেচে কিনে কোন সে অদৃশ্য শক্তি শুষে নিচ্ছে বাতাস কার ঋণে কিসের ঋণে! দেখো লাশের গন্ধে নিরবে কাঁদছে মানুষ রাতজাগা কুকুর হয়ে ক্ষয়ে যাচ্ছে লক্ষ কোটি প্রাণ হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে অমানুষের পাপে ধাপে ধাপে এগোবে ক্লান্ত পৃথিবী মৃত নক্ষত্রের পথে পৃথিবী ভুগছে দেখো ভীষণ অসুখ কোথায় যাবে তুমি, কোন মহাদেশে? ........................................................... যদি গোলাপ চুরি হয় ............ তোমার পায়ের নিচে গাঢ় সবুজ গালিচা পরনে সূর্য ছাপা সৌখীন শাড়ি সেখানে পাল তোলা নৌকা বাতাস ঝিরিঝিরি,মাঝির ভাটিয়ালী আমার আত্মজার আকাশে মেঘের আনাগোনা যদি লুটে নেয় দশানন দিগন্ত...