তিন আইনজীবী কারাগারে
জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের এক সংগঠককে অর্থ দেওয়ার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর জঙ্গি অর্থায়নের অভিযোগে আটক তিন আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।রবিবার দুপুর আড়াইটার দিকে বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এ আদেশ দেন।এ তিনজন হলেন- বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং প্রাক্তন হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা এবং তার সহযোগী অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন ও অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন।বাঁশখালী আদালতের সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন ধর জানান, চার দিনের রিমান্ড শেষে তিন আইনজীবীকে সকাল সাড়ে ১০টার দিকে বাঁশখালীর আদালতে আনা হয়। বেলা সোয়া ১১টার দিকে প্রথম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন হাসানুজ্জামান লিটন। এরপর স্বীকারোক্তি দেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানা ও তার ...







