Tuesday, July 28Welcome khabarica24 Online

গ্রেনেড হামলার বিচার শেষ করার আহ্বান সুরঞ্জিতের

সুরঞ্জিত-সেনগুপ্ত_311338

২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।চলতি বছরে শেষ হবে কি-না তা নিয়ে সংশয় প্রকাশ করেতিনি বলে, আমি বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টদের আহ্বান জানাবো, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার দ্রুত শেষ করেন।শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর আলোচনা সভায় আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ আহ্বান জানান।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ২১ আগস্টের হামলার বিচার না হলে এ দেশে গণতন্ত্র স্থিতিশীল হবে না।২১ আগস্টের ঘটনাকে ১৫ আগস্টেরই আরেকটি সংস্কারণ মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে ২১ আগস্ট হত্যাকাণ্ড ঘটানো হয়েছিলো। ১৫ আগস্টে যারা বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করে বাংলাদেশে ২৬ বছর শাসনভার নিয়েছে। সেই শক্তিই তখন ক্ষমতায় ছিলো।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, জামায়াত-বিএনপি ক্ষমতায় থেকে, জিয়াউর রহমানের পুত্র হাওয়া ভবন থেকে এই হামলা পরিচালনা করে। তাদের মূল উদ্দেশ্যে ছিলো আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মেরে ফেলা।