Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: taslim

চীনে বিস্ফোরণের ৭২ ঘণ্টা পর জীবিত উদ্ধার হলো কুকুর

চীনে বিস্ফোরণের ৭২ ঘণ্টা পর জীবিত উদ্ধার হলো কুকুর

আন্তর্জাতিক, বিশেষখবর, স্লাইড
চীনের তিয়ানজিনে রাসায়নিক বিস্ফোরণের সেই জায়গাটিতে ধ্বংসাবশেষের মধ্যে ৭২ ঘণ্টা পর একটি কুকুর ছানা পাওয়া গেছে।সেটি এখন চীনের মানুষদের জন্য জীবন যুদ্ধের এক প্রতীক হয়ে উঠেছে।কুকুর ছানাটি একেবারে অক্ষত আছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।চীনের সোশাল মিডিয়াতে এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। হাজার হাজার কমেন্টে ভরে গেছে চীনা সোশাল মিডিয়ার সাইটগুলো।তার ছবিও শেয়ার হচ্ছে ব্যাপক।ভয়াবহ দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর খবরের পর কালো রঙের কুকুর ছানাটির আবির্ভাবকে এক আশার আলো বলে দেখছেন অনেকে।তেমনটাই লিখেছেন জুন বাও নামের একজন। অনেকে বিষয়টিকে অলৌকিক বলেও বর্ণনা করেছেন। কুকুর ছানাটি তার উদ্ধারকারীদের কাছ থেকে একদমই সরতে চাইছে না।গত বুধবার রাতে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে তিয়ানজিন শহরের শিল্প এলাকায়।যার শকওয়েভ পৌঁছে গিয়েছিল কয়েক কিলোমিটার দুরে।যেখানে গাড়ির কারখানা, বিমা...
দুদক আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

দুদক আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

বিশেষখবর, স্লাইড
ব্যক্তি পর্যায়ে প্রতারণা, আত্মসাৎ ও জালিয়াতির মামলার তদন্তভার সরাসরি পুলিশের এখতিয়ারে রেখে নীতিগত অনুমোদন দেওয়া আইনের খসড়াটির চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন- ২০১৫’ (দুদক আইন) খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য দেন। এর আগে গত সোমবার (১০ আগস্ট) আইনটির নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।আইনটি পাসের জন্য এখন জাতীয় সংসদে যাবে বলে জানান মন্ত্রিপরিষদসচিব।...
ভেজাল প্যারাসিটামল তৈরির দায়ে ছয় জনের কারাদণ্ড

ভেজাল প্যারাসিটামল তৈরির দায়ে ছয় জনের কারাদণ্ড

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
মামলা দায়েরের ২৩ বছর পর ভেজাল প্যারাসিটামল তৈরির পৃথক দুই মামলায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিসিআই বাংলাদেশ লিমিটেডের পরিচালকসহ ছয় কর্মকর্তাকে দশ বছর করে বিশ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২ লাখ টাকা করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাস জেল খাটতে হবে। ঢাকার ড্রাগ আদালতের বিশেষ জজ এম আতোয়ার রহমান সোমবার এই আদেশ দেন।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বিসিআই বাংলাদেশ লিমিটেডের পরিচালক মো. শাহজাহান সরকার, শামসুল হক, নুরুন নাহার বেগম, উৎপাদন ব্যবস্থাপক এম তাজুল হক, মাননিয়ন্ত্রণ ব্যবস্থাপক আয়েশা খাতুন ও নির্বাহী পরিচালক এএসএম বদরুদ্দোজা। এদের মধ্যে শাহজাহান ছাড়া বাকি পাঁচ আসামি পলাতক রয়েছেন। শাহজাহানকে কারাগারে পাঠানো হয়েছে।এর আগে গত ২২ জুলাই ভেজাল প্যারাসিটামল সিরাপ তৈরির অভিযোগে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের মালিক, ব্যবস্থাপকসহ তিন...
মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু : আসামি আজিবর ‘বন্দুকযুদ্ধে’ নিহত

মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু : আসামি আজিবর ‘বন্দুকযুদ্ধে’ নিহত

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
ক্ষমতাসীন দলের দুই গ্রুপের সহিংসতায় গর্ভস্থ শিশু গুলিবিদ্ধ এবং একজন নিহত হওয়ার ঘটনায় দায়েকৃত মামলার ৩ নম্বর আসামি মেহেদী হাসান আজিবর ওরফে আজিবর শেখ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।সোমবার রাত ১টার দিকে শহরের দোয়ার পাড় এতিমখানা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।মাগুরা পুলিশ সুপার এহসান উল্লাহ এ খবর নিশ্চিত করেছেন।পুলিশ সুপার জানান, আজিবরসহ একটি সন্ত্রাসী গ্রুপ দোয়াপাড় এতিমখানা এলাকায় অবস্থান করছে এমন খবরে মাগুরা পুলিশের একাধিক টিম তাকে আটক করতে সেখানে অভিযানে যায়। এসময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে আজিবর শেখের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি আগ্নেযাস্ত্র উদ্ধার করে।...
সিরিয়ায় বিমান হামলায় নিহত ১১০

সিরিয়ায় বিমান হামলায় নিহত ১১০

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
  সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ১১০ জন নিহত। এছাড়া  আহত হয়েছে প্রায় ৩০০ লোক। রোববার দেশটির রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী দুমা শহরের একটি মার্কেটে ওই হামলা চালানো হয়। এ নিয়ে আসাদবিরোধীদের নিয়ন্ত্রিত ওই শহরটিতে এক সপ্তাহের মধ্যে দুইবার হামলা চালানো হলো।লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা দ্য সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে সোমবার আলজাজিরা এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে।সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী ওই মানবাধিকার সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, হতাহতদের বেশির ভাগই বেসামরিক লোক। দুমার স্থানীয় ফটোগ্রাফার ফারিয়াস আব্দুল্লাহ আলজাজিরাকে জানান, দুমা অঞ্চলের মধ্যে ওটিই সবচেয়ে মার্কেট। যেখানে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম হয়।প্রসঙ্গত, এর আগে গত বুধবার দুমা শহরের ওই একই মার্কেটে বিমান হামলা...
রাজধানীতে সোয়া লক্ষাধিক ইয়াবাসহ আটক ৩

রাজধানীতে সোয়া লক্ষাধিক ইয়াবাসহ আটক ৩

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে সোয়া লক্ষাধিক ইয়াবাসহ তিনজনকে আটক করার দাবি করেছে পুলিশ। এসময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে বলেও জানানো হয়।রোববার গভীর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলেসোমবার সকালে পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।তবে আটকদের নাম-পরিচয় এবং আটক মাইক্রোবাসের নম্বর ও অভিযান বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান, আটক তিনজন চিহ্নিত মাদক বিক্রেতা। তাদের কাছ থেকে এক লাখ ১৭ হাজার ইয়াবা পাওয়া গেছে।তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।...
ঢাকা ছেড়েছে হজের প্রথম ফ্লাইট

ঢাকা ছেড়েছে হজের প্রথম ফ্লাইট

বিশেষখবর, স্লাইড
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি মৌসুমে ৪১৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে।রবিবার সকাল ৮টা ৩৫ মিনিটে বিজি-১০১১ ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করে। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী হজ ফ্লাইটের যাত্রীদের বিদায় জানান।রবিবারই হজ ফ্লাইট বিজি-৩০১১ দুপুর আড়াইটায় ৪১৯ জন, বিজি-৫০১১ রাত ৮টা ৩৫ মিনিটে ৪১৯ জন এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ১১টা ৫৯ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে।নির্ধারিত সময়ে নির্বিঘ্নে হজ ফ্লাইট পরিচালনার সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।চট্টগ্রাম ও সিলেট থেকেও এ বছর যথারীতি প্রয়োজনীয় সংখ্যক হজ-ফ্লাইট পরিচালনা করা হবে।এর আগে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ...
চীনে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১১২

চীনে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১১২

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
চীনের উত্তরাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিনের একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন ১১২। রবিবার সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।এ প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিস্ফোরণে প্রাণক্ষয়ের এই ঘটনা থেকে কর্তৃপক্ষকে শিক্ষা নিতে হবে।বুধবারের শক্তিশালী জোড়া বিস্ফোরণে নিহতদের মধ্যে ২৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে ২১ দমকলবাহিনীর কর্মীও রয়েছেন। আহত হয়েছেন সাত শতাধিক। এদের মধ্যে ৭০ জনের অবস্থা গুরুতর।এদিকে, শনিবার বাতাসের দিক পরিবর্তনের ফলে বিস্ফোরণস্থলে নতুন করে আগুন জ্বলে ওঠে এবং বিষাক্ত গ্যাস লোকালয়ে চলে আসার শঙ্কা তৈরি হওয়ায় দুটি স্কুলে আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেয় কর্তৃপক্ষ। তবে ঠিক কতজনকে সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দুর্ঘটনাস্থল...