রাঙ্গামাটিতে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৫
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছেন এক সেনাসদস্য। শনিবার ভোরে উপজেলার রূপকারী ইউনিয়নের কেরেঙ্গাতলীর বারবিন্দুঘাটের বড়াদমে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি এলএমজিসহ (লাইট মেশিনগান) ৮টি ভারি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর বাঘাইহাট জোন কর্তৃপক্ষ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।নিহতরা হল- রুপায়ন চাকমা (২৫), জ্যাকশন চাকমা (২৪), তাতুমণি ত্রিপুরা (৩০), কান্তি মারমা (২৫) ও বাবুল চাকমা (২০)। নিহতরা সবাই জেএসএসের (এমএন লারমা) সংস্কারপন্থী গ্র“পের সদস্য বলে স্থানীয় সূত্র জানায়।তবে সংগঠনটির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক বিষয়টি অস্বীকার করে জানান, তারা ঘটনা শুনেছেন। তবে নিহতরা কেউ তাদের সংগঠনে কাজ করে না। তাদের দলে কোনো সশস্ত্র কর্মী নেই।এদিকে, অভিযান চলাকালে স্থানীয় তিনজনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেয়...







