Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: taslim

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, স্লাইড
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। এবার ক্লার্কের জায়গায় নেতৃত্বভার তুলে দেওয়া হচ্ছে কাঁধে। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডেভিড ওয়ার্নার। ২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে রিকি পন্টিংয়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন মাইকেল ক্লার্ক। আরেকটি বাংলাদেশ সফরের আগমুহূর্তে আবারও অস্ট্রেলিয়ার অধিনায়ক বদল।ইতিমধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ সিরিজে ব্যর্থতার দায় নিয়ে এরই মধ্যে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। ওভালে পঞ্চম টেস্টই হবে তার বিদায়ী টেস্ট। এর পর স্মিথের নেতৃত্বে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া।...
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট কমছে না : অর্থমন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট কমছে না : অর্থমন্ত্রী

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতনের ওপর আরোপিত ভ্যাট কমানো হবে না। তিনি বলেন, নতুন অর্থ বছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতনের ওপর যে সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে তা প্রত্যাহার করা হবে না। নিয়ম অনুযায়ী ভ্যাট দিতে হবে।শুক্রবার সকালে সিলেটের বাগবাড়ি এলাকায় জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।অর্থমন্ত্রী জানান, যত আন্দোলনই হোক না কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট কমানো হচ্ছে না।ভ্যাট প্রত্যাহারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী বলেন, তাদের আন্দোলনে আমার কোনো সমর্থন নেই। তারা ৫০ হাজার, ৩০ হাজার টাকা বেতন দিতে পারে। আর মাত্র সাড়ে সাত শতাংশ ভ্যাট কেন দেবে না?এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দ...
চীনে বিস্ফোরণে নিহত ১৭

চীনে বিস্ফোরণে নিহত ১৭

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
চীনে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০০ জন।বন্দরনগরী তিয়ানজিনে বিস্ফোরক দ্রব্যের একটি গুদামে এই ঘটনা ঘটেছে।চীনের কর্মকর্তারা বলছেন, সেখানকার সময় রাত সাড়ে এগারোটার দিকে পর পর দুটি বিস্ফোরণ ঘটেছে। যার ধাক্কা পৌঁছে গিয়েছিল কয়েক কিলোমিটার দুর পর্যন্ত।প্রথম বিস্ফোরণটির শক্তি ছিল তিন টন টিএনটির সমপরিমাণ। কিন্তু তার পরেরটির শক্তি ছিল ২১ টন টিএনটির মতো।চারপাশের বহু ভবন এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকগুলোতে ফাটল দেখা গেছে।প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের পর আগুনের কুণ্ডলী রাতের আকাশকে একেবারে আলোকিত করে তোলে।বহু দুর থেকে যা দেখা গেছে। অনেকে ভেবেছেন ভূমিকম্প হচ্ছে। বহু মানুষজন আতংকে বাইরে ছুটছিলেন।ওদিকে দিনের আলো ফোটার পর বোঝা যাচ্ছে চারপাশে বেশ কিছু ভবন গুড়িয়ে গেছে।দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে বহু কন্টেইনার। সকালেও আগুন জলতে দেখা গেছে।আশপাশে বিশাল এলাকা জুড়ে বিদ...
যুক্তরাষ্ট্রের জিএসপি পেল না বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জিএসপি পেল না বাংলাদেশ

বিশেষখবর, স্লাইড
যুক্তরাষ্ট্রে বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) আবার চালু হয়েছে। তবে জিএসপির সুবিধাপ্রাপ্ত নতুন ওই তালিকায় দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত অন্য দেশের নাম থাকলেও বাংলাদেশ নেই। মার্কিন বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর এর ওয়েব সাইট থেকে এ তথ্য জানা গেছে।ইউএসটিআর এর তথ্যমতে, ২০১৭ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত জিএসপি সুবিধা ১২২টি দেশকে দেওয়া হয়েছে। চলতি বছরের ২৯ জুলাই থেকে এই সুবিধা কার্যকরও করা হয়েছে। ১২২টি দেশের তালিকায় সার্ক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আফগানিস্তান, পাকিস্তান,ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ রয়েছে।উন্নয়নশীল ও গরিব দেশগুলোকে দেওয়া মার্কিন বিশেষ বাণিজ্য সুবিধার ওই তালিকায় ক্যারিবিয়ান কমিউনিটি, পশ্চিম আমেরিকা এনামিক অ্যান্ড মনিটরি ইউনিয়ন, সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি (এসডিসি) সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজওন্যাল কো-অপারেশনে (এসএএআরসি) রয়েছে। আর আসিয়ানভুক্ত দেশগুলোর ...
মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই

মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদাক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বেই দেশ ভালো চলছে।মঙ্গলবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক বলে কোনো কিছু নেই। তাই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার কোনো সুযোগ নেই। তাছাড়া বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ভালো চলছে। তাই মধ্যবর্তী নির্বাচনেরও কোনো সম্ভাবনা নেই। প্রধানমন্ত্রীই যথাসময়ে নির্বাচন দেবেন।শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিন পালন প্রসঙ্গে তিনি বলেন, কারও জন্মদিন ১৫ আগস্ট হতেই পারে। তবে জন্মদিনের আনন্দ উদযাপন পরের দিনও করা যায়।আলোচনা সভায় মূল প্রবন্ধ উ...
ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে প্রচলিত আইনে ব্যবস্থা

ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে প্রচলিত আইনে ব্যবস্থা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কেউ লেখালেখি করলে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।মঙ্গলবার দুপুরে রাজধানীর গেন্ডারিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অধীন ঢাকা আঞ্চলিক কার্যালয়ের উদ্ধোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ''ব্লগে বা অন্য কোনো মাধ্যমে লেখালেখির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। দিলে দেশীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।''নিয়ল হত্যাকাণ্ডের ঘটনায় মামলার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের কাছে যথেষ্ট ক্লু রয়েছে। আমরা অনুমান নির্ভর কিছু করতে চাই না। কাউকে গ্রেফতার করতে চাই না। তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আমরা ব্যবস্থা নেব।...
যুক্তরাষ্ট্রের ফার্গুসনে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রের ফার্গুসনে জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক, বিশেষখবর, স্লাইড
  যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের ফার্গুসনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।পুলিশের বর্ণবাদী আচরণের বিপক্ষে এক বিক্ষোভ সমাবেশে পুলিশের ছোড়া গুলিতে আঠারো বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ তরুণ আহত হবার পর সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে।হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় থাকা টাইরন হ্যারিসের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ এনেছেন সরকারী কৌসুলিরা।যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন নিহত হবার বছরপূর্তিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসেছিল তারই বন্ধু টাইরন হ্যারিস।পুলিশ বলছে, ওই সমাবেশ থেকে প্রথম পুলিশের দিকে গুলি ছুড়েছিল এমন ছয় ব্যক্তির একজন হ্যারিস।তবে, হ্যারিসের বাবা জানিয়েছেন, তার ছেলে নিরস্ত্র ছিল, এবং পুলিশ যখন হামলা চালায়, সে ঘটনাস্থল থেকে দৌড়ে পালাচ্ছিল।এখন সরকারী কৌশুলিরা হ্যারিসের বিরুদ্ধে পুলিশে কাজে বাধা প্রধান এবং পুলিশের ওপ...
এইচএসসিতে পাশ ৬৯.৬০%: জিপিএ ৫ পেয়েছে ৪৩ হাজার

এইচএসসিতে পাশ ৬৯.৬০%: জিপিএ ৫ পেয়েছে ৪৩ হাজার

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১০ শিক্ষাবোর্ডে ৬৯ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন।রোববার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি ট্যাবের মাধ্যমে ফলের অনুলিপি হস্তান্তর করেন। বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এ সময় তার সঙ্গে ছিলেন। তবে প্রতিবারের মতো এবার আর সেরা কলেজের তালিকা থাকছে না।১ এপ্রিল শুরু হয়ে ১১ জুন পর্যন্ত লিখিত পরীক্ষা চলে। এরপর ১৩ থেকে ২২ জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা। আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ৮ হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৬১ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। জ...