Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: taslim

সৌদিতে বোমায় নিহতদের চারজনই বাংলাদেশি

সৌদিতে বোমায় নিহতদের চারজনই বাংলাদেশি

আন্তর্জাতিক, জাতীয়
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আসির প্রদেশের একটি মসজিদে বোমা হামালায় নিহত ১৫ জনের মধ্যে চারজনই বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। বৃহস্পতিবারের বোমা হামলায় তাদের মৃত্যু হয়।নিহত বাংলাদেশিরা হলেন- আফাজ উদ্দিন, মো. জীবন, মইনুল মৃধা ও বেলাল হোসেন। এদের মধ্যে আফাজের বাড়ি লক্ষ্মীপুরে, আর জীবনের বাড়ি কুমিল্লায়।জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল আজিজুর রহমান জানান, হামলায় আরও চার বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে দিনাজপুরের চান মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় রিয়াদে আনা হয়েছে। হতাহতরা সবাই সেখানে পরিচ্ছন্নকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানান তিনি।আসির প্রদেশের আভা শহরের মসজিদটিতে ওই আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মসজিদটিতে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে স্পেশাল উইপোনস অ্যান্ড টেকটিকস (সোয়াত) ইউনিট। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্ট...
রাজনৈতিক অস্থিরতায় কমেছে পাসের হার-জিপিএ

রাজনৈতিক অস্থিরতায় কমেছে পাসের হার-জিপিএ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
রাজনৈতিক অস্থিরতার কারণে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার সকালে প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফলাফলের কপি হস্তান্তরের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৯.৯০ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৮.৩৩ শতাংশ। কমেছে ৯.৯০ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৭০ হাজার ৬০২ জন। কমেছে ২৭৭০৮ জন।রোববার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।এরপর তিনি সাংবাদিকদের বলেন, এবার ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৯.৯০ শতাংশ শিক্ষার্থী। মোট জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪জন। মোট ৮ হাজার ২৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস ক...
সহিংসতা না চালালে পাসের হার আরো বাড়ত

সহিংসতা না চালালে পাসের হার আরো বাড়ত

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরীক্ষার সময় বাংলাদেশে একটি অস্বাভাবিক অবস্থা বিরাজ করছিল। এটি ছিল মনুষ্য সৃষ্ট। বিএনপি-জামায়াত সহিংস কর্মকাণ্ড না চালালে পাসের হার আরো বাড়ত। রোববার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এইচএসসির ফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। ফল হস্তান্তর অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। এসময় ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বকর সিদ্দিকী, রাজশাহী বোর্ডের প্রফেসর ড. মো. আবুল হায়াত, কুমিল্লা বোর্ডের প্রফেসর ইন্দ্রভূষণ ভৌমিক, যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মজিদ, চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান, বরিশাল বোর্ডের চেয়ারম্যান, ড. মো. জিয়াউল হক, সিলেট বোর্ডের চেয়ারপারসন মমতাজ শাহীন, দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহমেদ হ...
ভিয়েতনাম যাচ্ছেন রাষ্ট্রপতি

ভিয়েতনাম যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশেষখবর, স্লাইড
রাষ্ট্রপতি আবদুল হামিদ ৬ দিনের রাষ্ট্রীয় সফরে আজ শুক্রবার ভিয়েতনাম যাচ্ছেন। পথে তিনি থাইল্যান্ডে যাত্রাবিরতি করবেন। ভিয়েতনামের রাষ্ট্রপতির আমন্ত্রণে তিনি এই সফর করছেন।রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন জানিয়েছেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং তার পতœী রাশিদা খানমকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। বাসস।সফরকালে রাষ্ট্রপতি ১০ আগস্ট সোমবার সকালে ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। একই দিনে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।এছাড়া ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, ভিয়েতনামের হো চি মিন নগরীর পিপলস কমিটির চেয়ারম্যান রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।অন্যদিকে হো চি মিন নগরীতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরাও রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।আগাম...
জামিনে মুক্তি পেলেন দুদু

জামিনে মুক্তি পেলেন দুদু

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
নাশকতার মামলায় মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী জানান, ছয় মাসের বেশি সময় কারাভোগের পর কাশিমপুর কারাগার-২ থেকে শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি ছাড়া পান।গাজীপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. নাসির আহমেদ বলেন, জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে দুদুকে মুক্তি দেওয়া হয়।বিএনপির লাগাতার অবরোধের মধ্যে গত ১২ জানুয়ারি শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করে পুলিশ। এরপর নাশকতার ১৭টি মামলায় তাকে গেপ্তার দেখানো হয়।এর মধ্যে ৮টি মামলায় বিচারিক আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে যান দুদু। গত ৭ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ এসব মামলায় তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়।রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল বিভাগে গেলে সেখানেও দুদুর জামিন বহাল থাকায় শুক্রবার তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।...
সরকার কোনো কিছুই সামাল দিতে পারছে না : বিএনপি

সরকার কোনো কিছুই সামাল দিতে পারছে না : বিএনপি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সরকার কোনো কিছুই সামাল দিতে পারছে না। দেশের কোনো শ্রেণীর মানুষই এদের প্রতি খুশি নয়। শুধু খুশি ৫ শতাংশ মানুষ। যারা এ সরকারকে ভোট দিয়েছে। বাকি ৯৫ শতাংশ মানুষই এ সরকারকে আর দেখতে চায় না।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের ঝেড়ে কাশার সময় হয়েছে। ইনিয়ে-বিনিয়ে বা ঘুরিয়ে পেঁচিয়ে নয়, সরাসরি বলুন; শাসক দলের মন্ত্রী-এমপি ও লোকেরা আপনাদের নির্যাতন করছে। সম্পত্তি দখল করছে। মেয়েদের ধর্ষণ করছে।আসাদুজ্জামান রিপন বলেন, পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গতকাল (বৃহস্পতিবার) বলেছে; দেশের বিভিন্ন স্থানে শাসক দলের লোকেরা তাদের সম্পত্তি দখল করছে। তাদের মেয়েদের ধর্ষ...
লামায় পাহাড় ধসে নিহত ৭

লামায় পাহাড় ধসে নিহত ৭

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বান্দরবানের লামা উপজেলায় ২নং লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড হাসপাতাল পাড়ায় পাহাড় ধসে সাতজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কয়েকজন। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে প্রচুর বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের এ ঘটনা ঘটে।নিহতরা হলেন আমেনা বেগম (৩৫), রোজিনা বেগম (৩৪), পুতু (১০), সাজ্জাদ ( ৫), মো. আরাফাত (১৫), মো. বশির উদ্দিন(৫৫) ও ফাতেমা আক্তার(০৮)।আহত হয়েছেন সেতারা বেগম (৪৫), দলু মিয়া (৭০), জয়তুন বিবি (৬৫) সহ কয়েকজন।ঘটনাস্থল পরিদর্শন করেছেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ, লামা পৌরসভার মেয়র আমির হোসেন, লামা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মোহাম্মদ ইসমাইল, বান্দরবান জেলা পরিষদ সদস্য মো. জহিরুল ইসলাম, লামা থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম প্রমুখ।উদ্ধার তৎপরতায় কাজ করছে লামা উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, লামা থানা, বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় জনগন। মৃতদের স্বজনের আহাজারিতে এলাকার বাতাস ভ...
টেকনাফ সীমান্তে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ সীমান্তে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
কক্সবাজারের টেকনাফ সীমান্তে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে ৪২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে টেকনাফ বিওপি চৌকির একটি বিশেষ টিম এ ইয়াবা উদ্ধার করে।আজ সকালে ইয়াবা পাচারের গোপন সংবাদে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া নতুন ট্রানজিট ঘাট সংলগ্ন দক্ষিণ এলাকার অভিযানে গেলে ইয়াবা পাচারকারীরা বিজিবি উপস্থিতি টের পেয়ে ইয়াবার প্লাস্টিকের প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া প্লাস্টিকের প্যাকেটটি উদ্ধার করে গণনা চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।উদ্ধার ইয়াবার সঙ্গে কাউকে আটক করা সম্ভব না হওয়ায় ইয়াবাগুলো ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।...