আজ থেকে কমতে পারে টানা বৃষ্টি
ঘূর্ণিঝড় কোমেন ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে চলছে অবিরাম বৃষ্টিপাত। টানা বৃষ্টিতে জনজীবন থমকে যাবার উপক্রম হচ্ছে। কোমেনের প্রভাবে যে বৃষ্টি হচ্ছে তা আজ থেকে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষা মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাত অব্যাহত থাকবে।আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় কোমেন এখনো বাংলাদেশের মূল ভূখণ্ডে অবস্থান করছে এবং এটি 'ভূ-নিম্নচাপ' আকারে এখন নোয়াখালী থেকে ক্রমে খুলনার দিকে অগ্রসর হচ্ছে। মৌসুমি বায়ুর সাথে এই ভূ-নিম্নচাপ মিলে যাওয়াতেই বাংলাদেশের উপকূলীয় ও মধ্যাঞ্চলীয় জেলাগুলোর মানুষ দেখতে পাচ্ছে অবিরাম বৃষ্টিপাত।আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ শাহ আলম বলেন, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে যে অবিরাম বর্ষণ হচ্ছে তা আজ হয়তো কমে আসবে এবং আগামী দু-একদিনে একেবারেই কমে যাবে। তবে বৃষ্টিপাত এখনই শেষ হয়ে যাবে না। মৌসুমি বায়ুর...







