Tuesday, October 27Welcome khabarica24 Online

Author: taslim

এইচএসসির ফল প্রকাশ ৯ আগস্ট

এইচএসসির ফল প্রকাশ ৯ আগস্ট

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
আগামী ৯ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেয়ার মাধ্যমে ফল প্রকাশের কাজ শুরু হবে। দুপুর ২টায় একযোগে অনলাইন, এসএমএসে এবং কলেজগুলো থেকে ফল জানা যাবে। এর আগে বেলা ১টায় সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।রোববার দুপুরে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ১০ আগস্ট এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দেয়ার একটা রেওয়াজ রয়েছে। সে অনুযায়ী আমরা প্রধানমন্ত্রীর সময় চেয়েছি। তিনি ৯ আগস্ট সময় দিয়েছেন।জানা গেছে, এর আগে এ জন্য ৮ ও ৯ আগস্টের যে কোনো দিন শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর সময় প্রার্থনা করা হয়।শিক্ষামন্ত্রী জানান, ফল প্রকাশের দিন প্রধানমন্ত্রী দুটি কলেজে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষক,...
ইরাকের উত্তরে আবারো তুরস্কের বিমান হামলা

ইরাকের উত্তরে আবারো তুরস্কের বিমান হামলা

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  ইরাকের উত্তরে কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকের ঘাটি লক্ষ করে দ্বিতীয় পর্যায়ে বিমান হামলা চালিয়েছে তুরস্কের বিমানবাহিনী। তুরস্কের নিরাপত্তা বাহিনী বিষয়টি জানিয়েছে।ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো এ হামলাকে সমর্থন জানিয়েছে।তবে, তুরস্ককে সংখ্যালঘু কুর্দিদের সাথে শান্তি আলোচনা চালিয়ে যাবার আহ্বান জানিয়েছে ন্যাটো।শুক্রবার ইরাকের যেসব স্থাপনায় হামলা চালিয়েছিল তুরস্ক, ওই একই এলাকায় পিকেকে’র ঘাটি লক্ষ্য করে দ্বিতীয় পর্যায়ের এই হামলা চালায় তুরস্ক।শুক্রবার পিকেকে এবং সিরিয়ায় ইসলামিক স্টেটের অবস্থানগুলোর ওপর একাধিক বিমান হামলা চালায় তুরস্ক।এদিকে, সন্ত্রাসবাদ দমনে তুরস্কের এই বিমান হামলার প্রতি সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো।তবে, একই সাথে সংখ্যালঘু কুর্দিদের সাথে দুবছরের যুদ্ধবিরতির অবসান ঘটানো এই হামলা যেন পিকেকে’র সাথে শান্তি আলোচনা চালিয়ে যাবার ক্ষেত্রে প্রতিবন্...
রেলমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি, দোয়া চেয়েছেন স্ত্রী

রেলমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি, দোয়া চেয়েছেন স্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
রেলমন্ত্রী মুজিবুল হককে ফের হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার হঠাৎ শারীরিক অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রীর লিভারে কয়েকটি ক্ষত ধরা পড়েছে।গত ১৭ জুলাই উন্নত চিকিৎসার জন্য রেলমন্ত্রীকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। এরআগে, ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে তিনি ভর্তি ছিলেন।  রেলমন্ত্রী মুজিবুল হক দীর্ঘদিন থেকে আলসারে ভুগছিলেন। সিঙ্গাপুরে মন্ত্রীর সাথে আছেন তার স্ত্রী হনুফা আক্তার রিতা, ব্যক্তিগত চিকিৎসক রেজাউল করিম ও মন্ত্রীর একান্ত সচিব।রেলমন্ত্রী মজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিতা দেশবাসীর কাছে তার স্বামীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। ৬৮ বছর বয়সী রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে। গত বছর তিনি কুমিল্লার চান্দিনায় বিয়ে করেন তিনি।...
ঢাকায় ফিরছেন মানুষ, দুই রেল স্টেশনে ভিড়

ঢাকায় ফিরছেন মানুষ, দুই রেল স্টেশনে ভিড়

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
ঈদ উপলক্ষে রাজধানী ছেড়ে গ্রামে ছুটে যাওয়া লোকজন এখন স্রোতের মতো রাজধানীতে ঢুকছেন। ঈদের পর প্রথম শুক্রবার। এ দিন কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রাজধানীমুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পূর্ব ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকামুখী প্রতিটি ট্রেনেই ছিল উপচেপড়া ভিড়।শুক্রবার কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, অন্য যেকোনো দিনের চেয়ে এ দিন যাত্রীদের চাপ ছিল বেশি। কখনও মেঘলা আকাশ, আবার কখনও বৃষ্টি- এমন অবস্থায়ও যাত্রীদের ট্রেনের ছাদ, ইঞ্জিন ও দরজা-জানালায় ঝুঁলে আসতে দেখা গেছে। কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে বের হওয়া যাত্রীদের যানবাহন পেতে দুর্ভোগ পোহাতে হয়েছে। স্টেশন চত্বরে থাকা যানবাহনের ড্রাইভার যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে ভাড়া হাঁকেন দ্বিগুণেরও বেশি। এদিকে শুক্রবার জয়ন্তিকা, সুন্দরবন ও উপকূল এক্সপ্রেসসহ বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন ১ থেকে ৫ ঘণ্টা বিলম্বে কমলাপুর স্টেশনে পে...
রাজন হত্যা: দুই এসআই বরখাস্ত ওসি ক্লোজড

রাজন হত্যা: দুই এসআই বরখাস্ত ওসি ক্লোজড

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের ঘটনায় দায়িত্বে অবহেলা, গাফিলতি ও অসদাচরণের অভিযোগে জালালাবাদ থানার দুই উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত ও এক পরিদর্শককে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।এরা হলেন পরিদর্শক (ওসি তদন্ত) আলমগীর হোসেন, এসআই আমিনুল ইসলাম ও অফিসার জাকির হোসেন।সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান শুক্রবার সন্ধ্যায় বিষয়টি জানিয়ে যুগান্তরকে বলেন, শিশু রাজন হত্যকাণ্ডের পর তার পিতার সঙ্গে অসদাচরণ, মামলা নিতে অসহযোগিতা, দায়িত্বে অবহেলা ও গাফিলতির অভিযোগে এসআই আমিনুল ও এসআই জাকিরকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া ঘটনার দিন জালালাবাদ থানার দায়িত্বে থাকা ওসি (তদন্ত) আলমগীরকে ক্লোজড করা হয়েছে। তাকে সাসপেন্ড করার জন্য পুলিশ সদর দফতরে লিখিতভাবে সুপারিশ করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।রাজন হত্যার ঘটনায় মামলা নিতে গাফিলতি ও আসাম...
তামিমকে ধাক্কা মারায় ডি কককে জরিমানা

তামিমকে ধাক্কা মারায় ডি কককে জরিমানা

খেলাধুলা, খেলার মাঠ
চট্টগ্রাম টেস্টে শৃঙ্খলা ভঙ্গের কারণে জরিমানা গুনতে হলো দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কককে। তার ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে।চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চের ঠিক কিছুক্ষণ আগে হঠাৎই তামিম ইকবালের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন ডি কক। দিনের শুরু থেকেই তামিমকে স্লেজিং করতে থাকেন ডি কক। লাঞ্চের আগে শেষ ওভারের সময় তামিমও কিছু একটা বলেন ডি কককে। ওভার শেষে ঘটনাটা আর কথায় থাকেনি। ডি কক এগিয়ে এসে কনুই দিয়ে ধাক্কা মারেন তামিমকে।পরে ম্যাচ রেফারি ক্রিস ব্রড রাতেই শুনানির আয়োজন করেন। সেখানেই নিজের অপরাধ শিকার করেন ডি কক। তামিমকে ধাক্কা মেরে আইসিসির আচরণবিধির ২.২.৭ ধারা ভঙ্গ করেছেন ডি কক। সুতরাং, ম্যাচ রেফারি ক্রিস ব্রড ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করেন।...
রাজন হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে

রাজন হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সিলেটের শিশু রাজন হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে।বৃহস্পতিবার দুপুরে বিচার প্রশিক্ষণ ইন্সটিটিউটে সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্ধোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, আগামী তিন-চার দিনের মধ্যেই শিশু রাজন হত্যা মামলার চার্জশিট দেয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি কথা বলেছি। এই সময়ের মধ্যে চার্জশিট দিলে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করা হবে।আইনমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে আমাদের বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে কোন অবহেলা করা হবে না।উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেট শহরতলীর কুমারগাঁওয়ে চোর অপবাদ দিয়ে নির্মমভাবে পিটিয়ে খুন করা হয় ১৩ বছরের শিশু রাজনকে।হত্যার পর মাইক্রোবাসে করে লাশ গুমের চেষ্টাকালে মুহিত আলম (৩২) নামে একজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করলে পুলিশ তাকে প্রধ...
একাদশে ভর্তির চতুর্থ তালিকা প্রকাশ

একাদশে ভর্তির চতুর্থ তালিকা প্রকাশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
একাদশ শ্রেণীতে ভর্তির চতুর্থ ও শেষ তালিকা প্রকাশ করা হয়েছে।বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ হওয়ার কথা জানান।এ পর্যায়ে ৮২ হাজার ৫৪৪ আবেদনকারীর সবাই ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।শিক্ষামন্ত্রী জানান, এখনও যারা ভর্তি হতে পারেনি তারা আগস্ট মাস পর্যন্ত ভর্তি হতে পারবে। এখনও ২ লাখ আসন খালি আছে। কাজেই আসন খালি সাপেক্ষে বাকীরা ভর্তি হতে পারবে। কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ২০ হাজার ৫ শ আসন রয়েছে। সেখানে আগস্ট মাস থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।মন্ত্রী জানান, শুধু ঢাকা বিভাগে ১৪টি কলেজে ১ জন ছাত্রও ভর্তির জন্য আবেদন করেনি। এক প্রশ্নের জবাবে তিনি ভর্তি বাণিজ্য বন্ধে সব ধরনের প্রচেষ্টা চলছে বলে জানাচতুর্থ তালিকা www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে দেয়া হয়েছে।গত তিন দফায় যারা ভর্তির জন্য আবেদন করেননি কিংবা সুযোগ পেয়ে ভর্তি হননি তারা ফি ছাড়া গত ১৩ থেকে ...