Tuesday, July 28Welcome khabarica24 Online

রেলমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি, দোয়া চেয়েছেন স্ত্রী

minister_95388

রেলমন্ত্রী মুজিবুল হককে ফের হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার হঠাৎ শারীরিক অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রীর লিভারে কয়েকটি ক্ষত ধরা পড়েছে।গত ১৭ জুলাই উন্নত চিকিৎসার জন্য রেলমন্ত্রীকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। এরআগে, ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে তিনি ভর্তি ছিলেন।  রেলমন্ত্রী মুজিবুল হক দীর্ঘদিন থেকে আলসারে ভুগছিলেন। সিঙ্গাপুরে মন্ত্রীর সাথে আছেন তার স্ত্রী হনুফা আক্তার রিতা, ব্যক্তিগত চিকিৎসক রেজাউল করিম ও মন্ত্রীর একান্ত সচিব।রেলমন্ত্রী মজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিতা দেশবাসীর কাছে তার স্বামীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। ৬৮ বছর বয়সী রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে। গত বছর তিনি কুমিল্লার চান্দিনায় বিয়ে করেন তিনি।