দারুল ইরফান একাডেমিতে ২ দিনব্যাপী ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী সম্পন্ন
ইব্রাহিম বাদশা- চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান দারুল ইরফান একাডেমির বালক ও বালিকা শাখার দুই দিনব্যাপী বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৯ ও ৩০ ডিসেম্বর একাডেমি প্রাঙ্গণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই আয়োজন করা হয়।
একাডেমির অধ্যক্ষ মোঃ কেফায়েত উল্লাহর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক শিক্ষক নুরুল ইসলাম ও মাওলানা জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির ভারপ্রাপ্ত সেক্রেটারি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর মাওলানা মুহাম্মদ এনামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ড. এনামুল হক বলেন, "দারুল ইরফান একাডেমি মানসম্মত শিক্ষা (Quality Education) নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকা পালন করতে হবে।" তিনি আরও জা...







