মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় অধ্যক্ষ নিহত হওয়ার, প্রতিবাদে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি::
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ আমিনুল রসুল নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেন কলেজের ২০১৮ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ এপ্রিল) পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা শেষে বেলা ১টায় উপজেলার নিজামপুর বিশ^বিদ্যালয় কলেজের সামনে ঘাতক ট্রাক চালকের শাস্তির ও নিরাপদ সড়ক ব্যবস্থাপনার দাবিতে তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করেন।
মানববন্ধনে নিজামপুর বিশ^বিদ্যালয় কলেজের শিক্ষক, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের শিক্ষক ও এইচএসসি পরীক্ষার্থী এবং এলাকাবাসীরা অংশগ্রহণ করেন।
উক্ত মানববন্ধনে মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী সাদমান সময়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নিজামপুর বিশ^বিদ্যালয় কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মিয়া খান, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী মো. আলিমুল্লাহ্, সাদিয়া আফরিন, গোলাম মুর্ত...




