সমাজের সকল অনিয়ম দূর করতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : মীরসরাই পরিক্রমা’র মোড়ক উন্মোচনে এডভোকেট সাইফুর রহমান
নিজস্ব প্রতিনিধি :
সদ্য নিবন্ধিত মাসিক মীরসরাই পরিক্রমা পত্রিকার মোড়ক উন্মোচন ও ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ আগষ্ট) বিকেলে উপজেলা কৃষি অফিস সম্মেলন কক্ষে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডেপুটি এ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট সাইফুর রহমান বলেন ‘ভোগলিকভাবে মীরসরাই দেশের একটি গুরুত্বপূর্ণ উপজেলা। অর্থনৈতিক অঞ্চল, পর্যটন কেন্দ্র, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ নানান দিক থেকে গুরুত্বপূর্ণ। মীরসরাই উপজেলার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন সহ সকল তথ্য সাংবাদিকরা প্রতিনিয়ত তাদের লেখনিতে তুলে আনেন। সমাজের সকল অনিয়ম দূর করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মাসিক মীরসরাই পরিক্রমা পত্রিকার নবযাত্রা মীরসরাই তথা দেশের কল্যাণে হোক। দলমত নির্বিশেষে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সকল ...







