হেমন্তের কথামালায় জমে উঠেছিল থিয়েটার ইনষ্টিটিউটে নীলকলমের সাহিত্য আড্ডা
নিজস্ব প্রতিবেদক :: গত ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার বিকেল ৪টা থেকে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের লেকচার কক্ষে অনুষ্ঠিত হয় সৃজনশীল সাহিত্য চর্চার মঞ্চ নীলকলম’ এর হেমন্ত সাহিত্য আড্ডা। নীলকলম সভাপতি কবি ও গল্পকার মাহবুবা চৌধুরী সভাপতিত্বে ও রায়হানা হাসিব, সাইফুদ্দিন সাকী ও লিপি তালুকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন বরেণ্য কবি ও সাহিত্যিকর্মী গণ ।
এরপর উপস্থিত প্রাজ্ঞ জনের চমৎকার সব বক্তব্য, কবিতা পাঠ, গানে মুখরিত হয়ে ওঠে হেমন্তের কুয়াশাঘন সন্ধ্যা। সকলেই নীল কলম সাহিত্য চর্চা মঞ্চের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।
কবি আকতার হোসাইন, কবি রিজোয়ান মাহমুদ ও কবি প্রাবন্ধিক অভিক ওসমান এবং কামরুল হাসান বাদলের এর স্বরচিত হৈমন্তি কবিতা আবৃত্তির শব্দগাঁথুনির মূর্ছনায় পুরো অনুষ্ঠানকে প্রাণোজ্বল ও সার্থক করেছে যেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কবি লিপি বড়ুয়া, সাংগঠনিক আলোচ...







