Friday, September 11Welcome khabarica24 Online

জনপদ

মীরসরাইয়ে সৃজনশীলতায় বিজ্ঞান প্রকল্পের মেধাবী শিক্ষার্থী পুরস্কার বিতরণ

মীরসরাইয়ে সৃজনশীলতায় বিজ্ঞান প্রকল্পের মেধাবী শিক্ষার্থী পুরস্কার বিতরণ

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মেধা, বিজ্ঞান, উদ্যেগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশে এই স্লোগানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আয়োজনে উপজেলা পর্যায়ে সৃজনশীলতায় বিজ্ঞানের ধারনায় উদ্ভাবনী প্রকল্পের মেধাবী শিক্ষার্থী পুরস্কার সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন ) সকালে মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাইয়ের সাংসদ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, আইসিটি কর্মকর্তা মহিউদ্দিন জিলানী। অনুষ্ঠানে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে তাদের স্টলে শিক্ষার্থীদের তৈরী ১৬ টি প্রকল্প পরিবেশন করেন। এসময় বিচারক মন্ডলী প্রতিটি স্টল ঘুরে...
দুর্বার’র নতুন কমিটি : সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী : অভিনন্দন

দুর্বার’র নতুন কমিটি : সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী : অভিনন্দন

গ্যালারি, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
আলী হায়দার চৌধুরী :: মীরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা দুর্বার প্রগতি সংগঠনের দ্বী- বার্ষিক সম্মেলন-২০২৬ গত ২৯ মে শুক্রবার মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা, কার্যকরি পরিষদ সদস্য ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে সদ্য বিদায়ী কার্যকরি পরিষদের সভাপতি রিপন কুমার দাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ এর সঞ্চালনায় সভায় গঠিত দুই বছর মেয়াদী একুশ সদস্য বিশিষ্ট নবীন কার্যকরি পরিষদ (২০২৬-২০২৮) গঠন করা হয়। নির্বাচিতরা হলেন মোহাম্মদ আব্দুল্লাহ- সভাপতি, মো. বেলাল হোসেন -সিনিয়র সহ সভাপতি, কাজী এমরান হোসেন- সহ সভাপতি, আলী হায়দার চৌধুরী- সাধারণ সম্পাদক, নাঈমুল হাসান- সহ সাধারণ সম্পাদক, আমজাদ হোসেন জিহান- সাংগঠনিক সম্পাদক, সাজিদ উল্যাহ- সহ সাংগঠনিক সম্পাদক, নাজমুল হাসান চৌধুরী-অর্থ সম্পাদক, মো. আলাউদ্দীন- সহ অর্থ সম্পাদক, মেজবাহ উদ্দীন- দপ্তর সম্পাদক, নুর...
ঝড়বৃষ্টির পর :: রবীন্দ্র নারায়ণ দে

ঝড়বৃষ্টির পর :: রবীন্দ্র নারায়ণ দে

আন্তর্জাতিক, গ্যালারি, জনপদ, প্রথম পাতা, স্লাইড
ঝড়ো হাওয়ায় এলোমেলো বন বনানী ঝিঙে বনে ফিঙে বসে দিচ্ছে শুধু বাণী। বৃষ্টি এসে ধুয়ে দিলো বন বনানীর গা সদ্য ফোটা ফুলে এসে ভ্রমর রাখে পা। ভ্রমর নিলো ফুলের মধু গর্ভকেশর ভেঙে পাশে ওড়ে প্রজাপতি চোখ ধাঁধানো ঢঙে। পা ভেজানো জল জমেছে পাহাড়ের কোলে ঘর ডুবা সব কেঁচো হাঁটে জলের তলে তলে। পাখপাখালির খাবার হয় ঘর হারানো কেঁচো বিপদ যেন ছাড়ছে নাতো তাদের আজ পিছু। সন্ধ্যা ঘনার মন্দা আঁধার ফিরছে বকের সারি পুকুর পাড়ে দেখলো সবার ভাঙা বসত বাড়ি।...
 জোরারগঞ্জে ইউসিবি ব্যাংকের উপ-শাখার শুভ উদ্বোধন

 জোরারগঞ্জে ইউসিবি ব্যাংকের উপ-শাখার শুভ উদ্বোধন

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম : চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে আল-মদিনা শপিং সেন্টারে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি ব্যাংক) জোরারগঞ্জ উপ-শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের চট্টগ্রাম উত্তর অঞ্চলের প্রধান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাঈন উদ্দিন, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাহিদুল ইসলাম, চৌধুরীহাট শাখার প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. মোজাহিদুল ইসলাম খান, সীতাকুণ্ড শাখার প্রধান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামশেদ আলম এবং বারইয়ারহাট শাখার প্রধান ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার জাহেদ, জোরারগঞ্জ উপ- শাখার ইনচার্জ এসএম মহিউদ্দিন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বক্তা...
মীরসরাই পৌর আবাসিক ভবন মালিক কল্যাণ সমিতির কমিটি গঠন : আহ্বায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব সাঈদ ভূঞা

মীরসরাই পৌর আবাসিক ভবন মালিক কল্যাণ সমিতির কমিটি গঠন : আহ্বায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব সাঈদ ভূঞা

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: চট্টগ্রামের মীরসরাই পৌর এলাকায় আবাসিক ভবন মালিকদের অধিকার সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে “ মীরসরাই পৌর আবাসিক ভবন মালিক কল্যাণ সমিতি”র ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি পৃথক দুটি সভার মধ্যে প্রথম সভা আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও মাহবুব পলাশ এর সঞ্চালনায়, দ্বিতীয় সভা নাছির উদ্দিন এর সভাপতিত্বে ও মাহবুব পলাশ এর সঞ্চালনায় মীরসরাই ষ্টেডিয়াম সংলগ্ন ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসির উদ্দিন এবং সদস্য সচিব মনোনিত হয়েছেন আবু সাঈদ ভূঁইয়া। সভায় উপস্থিত ভবন মালিকরা জানান দীর্ঘদিন ধরে আবাসিক ভবন সংশ্লিষ্ট নানা সমস্যা যেমন আইন শৃংখলা জনিত নিরাপত্তা, পৌরসেবার সমন্বিত উধ্যোগ সহ বহুমুখি উন্নয়ন ও সেবামূলক উদ্যোগের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। এই প্রেক্ষাপটে সংগঠনটি গঠন করা হয়েছে। আহবায়ক ক...
মীরসরাইয়ে ছাত্র সংগঠন তরঙ্গ যুব সংঘের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

মীরসরাইয়ে ছাত্র সংগঠন তরঙ্গ যুব সংঘের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
শুক্রবার (৩ এপ্রিল) সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আসিফুল ইসলাম সৈকতের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৬ মাসের জন্য ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌহিদুল ইসলাম নিশান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন আসিফুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ইমতিয়াজ হোসেন চৌধুরী, তাসলিমা প্রমি, শাহাদাত হোসেন শাকিল, নাহিদা আক্তার লিলি, মেহেরাব হোসেন অপি, নুসরাত জাহান, সাদ বিন সাইফ, আরমান হোসেন তুহিন, ইসমাইল হোসেন রিদয় ও ইয়াসমিন জারা। সদস্য হিসেবে রয়েছেন রিফাত উদ্দিন, শেখ জিহাদ উদ্দিন, তাওসির আহমেদ অয়ন, সাবিনা ইয়াসমিন, আসিফ আহমুদ, জনিয়া আফরোজ প্রিয়া, তানিয়া ইসলাম তাইন্না, সাইমা সুফিয়ান, হাবিবুল্লাহ খান শিপন, আবদুল্লাহ আল জোবায়ের, আফসানা আক্তার, মুনতাছির করিম মিহাব, সাবের হোসেন পাবেল, মোমিতা তাসলিম আশা, তাকিব রহমান, তানজিলা সুলতা...
স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ ও কবিতা পাঠে নীলকলমের স্বাধীনতা উৎসব সম্পন্ন

স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ ও কবিতা পাঠে নীলকলমের স্বাধীনতা উৎসব সম্পন্ন

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: ৩০ মার্চ সোমবার অপরাহ্ন থেকে সন্ধ্যাজুড়ে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে স্বাধীনতার স্মৃতিচারণ , কবিতা পাঠ ও দেশাত্মবোধক গানে উৎসবমুখর হয়ে উঠেছিল নীল কলম সাহিত্য চর্চার মঞ্চ। অনুষ্ঠানে প্রবীণ কবি সাহিত্যিক ও সাংবাদিকগণ স্বাধীনতার স্মৃতিচারণ, কথামালা স্বরচিত কবিতা পাঠে অংশ নেন। সাথে যুক্ত হয় নবীন লেখকগণ। সভাপতি মাহবুবা চৌধুরীর সভাপতিত্বে বাচিক শিল্পী তটিনী বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এরপর ‘ এক নদী রক্ত পেরিয়ে’ এই দেশের গানের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। একে একে স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন সময়ের অনুভূতি ব্যক্ত করেন প্রবীণ লেখকগণ। সাথে সাথে চলে স্বরচিত কবিতা পাঠ, সনামধন্য কবির কবিতা আবৃত্তি এবং দেশাত্মবোধক গান। বাংলাদেশের বেশ কয়েকজন বিশিষ্ট কবি সাংবাদিক ও লেখক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিতি ছিলেন সনামধন্...
মীরসরাইয়ে গনহত্যা দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন

মীরসরাইয়ে গনহত্যা দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ ( বুধবার) সকাল ১১টায় মীরসরাই উপজেলা উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর অংশগ্রহনে তালবাড়িয়াস্থ বধ্যভূমি স্মৃতিসৌধে উক্ত শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তারের নেতৃত্বে উক্ত শ্রদ্ধাজ্ঞাপন কালে আরো উপস্থিত ছিলেন উপজেলার সহকারি কমিশনার ভূমি আলাউদ্দিন কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুল কবির, সমাজসেবা কর্মকর্তা সাররিনা লিনা, মুক্তিযোদ্ধার সন্তান কবি ও সাংবাদিক মাহবুব পলাশ, বীর মুক্তিযোদ্ধাগন যথাক্রমে নুরুল আফছার, কামাল পাশা, আবু তাহের, ফজলুল হক, কামাল উদ্দিন, হারুনুর রশিদ , সামছুদ্দিন প্রমুখ। শ্রদ্ধাজ্ঞাপন শেষ...