পারভীন লিয়া’র দুটি কবিতা : # আবেগী অনুভবে তুমি # বিচ্ছেদের বহুদিন পরে
# আবেগী অনুভবে তুমি
অস্তিত্বের সংকটে কিছু মানুষের দীর্ঘ নিঃশ্বাস--
জমে হয় পাহাড় সমান ঋণী,,
পথে প্রান্তরে হেটে যায় দুষ্টু স্বার্থপর মানব--
কান্না জড়িত-স্লোগান দেয় লক্ষহীন দূরে।
সম্পর্কের নিরর্থক রক্তের বাড়াবাড়ি--
স্নেহ ভালবাসার মোহমায়ার জালে
পরে থাকে অন্ধকারে স্মৃতির কোলাহল,
শব্দহীন শব্দে অকারণ মানুষ করে-----
গোপনে ক্রমাগত বিপন্ন বিলাপ।
এ হৃদয়ের পূর্ণতা পাওয়া হয়ে গেছে ব্যাদনায়,,
বাকিটা--দূর্বিসহ যন্ত্রণা ভুলে যাও-- বলে যাই।
ভালো থেকো নিঃশ মানুষ বেহেলার সুরে--
সাজিয়ে নাও জীবনের কিছু দিন, কিছুটা সময়।
বিবেকের দ্বহনে পুড়ে ছাই তোমার আমার আত্মা
নিঃস্ব নিথর অন্তর জ্বলে,কিছু কি বুঝা গেলো?
স্পর্শের আড়ালে রয়ে যায় কিছু অল্প, সল্প, গল্প,
দু'নয়নের লোনাজল ঝড়ে পরুক মানবিক নির্লিপ্ততায়।।
বহুকাল ধরে কিছু আপনাকে চেনা গেলো না--
যাকে চিনেছে হৃদয় তাকে ধরা গেলো না,,
অভিমানে মন দূরে ...






