Monday, November 2Welcome khabarica24 Online

গ্যালারি

‘প্রজন্মের ভাবনা’ করেরহাট এর উপহার সামগ্রিক বিতরন

‘প্রজন্মের ভাবনা’ করেরহাট এর উপহার সামগ্রিক বিতরন

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
কামরুল ইসলাম : মীরসরাই উপজেলার ১নং করেরহাট এর অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রজন্মের ভাবনার উদ্যোগে উপহার সামগ্রী বিতরন করা হয়। গত ৫ই মে, মঙ্গলবার মানবিক সহযোগিতা সমূহ অসহায়দের দুয়ারে দুয়ারে নিজস্ব তত্ত্বাবধানে পৌঁছে দিয়েছে প্রজন্মের ভাবনার মানবতাবাদী সুহৃদগন। পবিত্র আমানত প্রজন্মের ভাবনা এর কল্যাণ তহবিল হতে এবং প্রজন্মের ভাবনার কার্যনির্বাহী সদস্য এমদাদের ব্যক্তিগত অর্থায়নে সহায়তা প্রদান করা হয়। চলমান সংকটকালে যারা ইতোপূর্বে কোনোরুপ সহায়তা পায়নি বা চাইতে পারেনি, পুর্ব অলিনগর, দক্ষিণ অলিনগর, কয়লা, ছত্তরুয়া, সাইবেনীখিল, সরকারতালুক, পশ্চিমজোয়ার, হাবিলদারবাসা, গেড়ামারা, ভালুকিয়ার এরূপ কিছু মানুষের ঘরে মানবতাবাদী সহযোদ্ধাদের মাধ্যমে পৌঁছে দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্য রয়েছে চাল, ডাল, তেল, লবণ, মুড়ি, পেয়াজ, আলু, খেজুর, চিনি এবং কুমড়া। যাদের আর্থিক সহায়তায় পবিত্র আমানতে প্রজন্মের ভা...
বারইয়াহাটে ফজলুল করিম লিটনের পৃষ্টপোষকতায় কেরানী বাড়ি পাঠাগারের মানবিক কার্যক্রম অব্যাহত

বারইয়াহাটে ফজলুল করিম লিটনের পৃষ্টপোষকতায় কেরানী বাড়ি পাঠাগারের মানবিক কার্যক্রম অব্যাহত

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : সম্প্রতিক সময়ে পুরা পৃথিবীর মত সারা বাংলাদেশে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এ মানুষ কর্মহীন ও গৃহবন্ধী হয়ে পড়েছে ঠিক তখনি কেরানীবাড়ী পাঠাগারের উদ্যোগে পাঠাগারের সন্মানিত উপদেষ্টা চেয়ারম্যান জনাব মো: ফজলুল করিম (লিটন) ভাই এর সার্বিক সহযোগীতায় হৃত দরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে রমযানের ‘মাগফেরাত’ প্রোগ্রামের আওতায় অন্তত কয়েকটা দিন পেট ভরে খাওয়ার জন্য সামান্য উপহার স্বরুপ মানুষের দরজায় পৌছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় করোনা প্রাদুর্ভাব এর প্রথম পর্যায় থেকে উক্ত কার্যক্রম শুরু করে এ পর্যন্ত প্রায় ১৫০০ পরিবারে উপহার পৌছে দিয়েছেন তিনি। এরই মধ্যে রমজান উপলক্ষে ৩ মে রবিবার দ্বিতীয় দফায় ‘মাগফেরাত’ প্রোগ্রামের আওতায় ৫০০ পরিবাররে কাছে পৌছে দেয়া হয়েছে উপহার সামগ্রী। উক্ত কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা দিয়ে এই কার্য্যক্রম সচল রেখেছেন পাঠাগারের সভাপতি মোস...
ফাঁসি  : নকুল চন্দ্র উকিল

ফাঁসি : নকুল চন্দ্র উকিল

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
প্রেমের দায়ে জেল খাটিলাম পরলাম হতকড়া, শত আঘাত সহ্য করে তবু তোমায় চেয়েছিলাম। না বুঝলে তুমি আমায় না বুঝলো বিচারক বিনা দোষে দোষী আমি শাস্তি হলো আরোপ। মন চুরির অভিযোগে অভিযুক্ত আমি শাস্তি হবে হয়তো ফাঁসি, তবু তোমার টলবে না মন কাঁদবে জগৎ বাসী। ফাঁসির দড়ি গলায় নিয়ে বলবো তোমার নাম রাত বারোটায় জল্লাদীয় নিবে আমার জান। শান্ত দেহ থাকবে রয়ে পড়ে শশ্নান ঘাটে তুমি হয়তো থাকবে তখন বাসর ঘরের খাটে। ভালোবাসার অপরাধে পৃথিবী দিলো বিদায় চিতায় পুড়িলো ভালোবাসা হলাম আমি ছাই।...
মে দিবস : হামিমা জামিল রুমা

মে দিবস : হামিমা জামিল রুমা

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, বিনোদন, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
পৃথিবীতে প্রতিটা মানুষই শ্রমিক আর প্রতিটা কাজই শ্রমের বিনিময়ে হয় কাজ তো কাজই আর প্রতিটা কাজের প্রতি ভালোবাসাটাও একই। প্রতিটা কাজ হয় সম্মান ও আন্তরিকতা দিয়ে প্রতিটা কাজের পেছনে থাকে সুষ্ঠু পরিকল্পনা, আর প্রতিটা পরিকল্পনার পিছনে থাকে একটি করে স্মৃতিময় গল্পের কাহিনী। তাইতো প্রচুর ঘাম ও শ্রম দিয়ে করা কাজগুলোর প্রতি থাকে অন্যরকম ভালোবাসার একটা মায়া। মায়ার এই পৃথিবীতে হাজার ভাঙাগড়া গল্পের সৃষ্টি হয় শ্রমিকের শ্রমের বিনিময়ে , কাজের প্রতি আন্তরিকতা ও অটুট ভালোবাসার কারণেই পৃথিবী আজ এত সমৃদ্ধ। তারাইতো আসল শ্রমিক যারা এক একটি ইট আর বালুকণা দিয়ে তৈরি করছে বড় বড় দালান তারাইতো আসল শ্রমিক যারা মাটির বুকে ফসল ফলিয়ে খাবারের যোগান করে দেয়। তারাইতো আসল শ্রমিক যারা দিনরাত তাদের শ্রম দিয়ে গার্মেন্টসে কাজ করে বস্ত্রের যোগান দেয়। শ্রমের মাঠে প্রতিটা মানুষই উপযুক্ত শ্রমিক, এখানে কোনো ভেদ...
পাক্ষিক খবরিকার ঈদুল ফিতর সংখ্যা প্রকাশিত হবে না : চালু থাকবে অনলাইন সংস্করন

পাক্ষিক খবরিকার ঈদুল ফিতর সংখ্যা প্রকাশিত হবে না : চালু থাকবে অনলাইন সংস্করন

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সারা-দেশ, স্বজন, স্লাইড
খবরিকা রিপোর্ট : বিশ্ব ব্যাপি চলমান মহামারির প্রাদুর্ভাবের দরুন পাক্ষিক খবরিকার আসন্ন ঈদুল ফিতর সংখ্যা প্রকাশিত হবে না। তবে বিভিন্ন পন্য এবং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও গন্যমান্য, সুধী মহলের ঈদ শুভেচ্ছা অনলাইনে প্রকাশিত হবে। সবাই সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকাই বাঞ্চনীয় এই মুহুর্তে তাই বিশ্বব্যাপী করোনার আগ্রাসনকে আমরা ঘরে বসে ও একে অপরের কাছ থেকে নিরাপদ দূরত্বে থেকে মোকাবেলা করবো। - মাহবুব পলাশ, সম্পাদক : পাক্ষিক খবরিকা ও খবরিকা টুয়েন্টি ফোর।...
করোনা’কাল : জেসমিন সুলতানা চৌধুরী

করোনা’কাল : জেসমিন সুলতানা চৌধুরী

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
চলছে বৈশ্বিক মহামারি শোকাবহ করোনা'কাল ডিসেম্বরে হলো শুরু এপ্রিলে ও রাজত্বকাল। ঘন ঘন রূপের বদল একচেটিয়া আধিপত্য, না ধরা যায় ,না ছোঁয়া যায় নাড়ায় কলকাঠি নেপথ্য। অদৃশ্য দানবের বিষে হু হু করে কাঁদে ধরা , মসজিদেতে হয় না নামাজ মুসল্লিদের মনে খরা। পীড়িত জন থাকুক একা যায় না স্বজন ধারে কাছে, না জানাজা, না তো গোসল ছোঁয়াচে রোগ ভয়ে পাছে। অর্থনীতির অচল চাকা চৌদিকে নীরব হাহাকার, অঘোষিত কারাগারে বন্দি জীবন ও নির্বিকার। অগনিত লাশ শোকার্তের কান্নায় ভারী আকাশ বাতাস, জীবনের পরাজয় যেন করোনা'র জয় দগ্ধ নিঃশ্বাস। মৃত্যুর মিছিল যায় এগিয়ে কেউ জানে না থামবে কবে ? অশনিসংকেত কাঁপে বুক আর কতোদিন ধরায় রবে ? কোথাও নেই আজ কোলাহল স্কুল কলেজ মাঠঘাট ফাঁকা, রোগি আছে নেই যে আসন আইসিইউতে যায় না রাখা। বর্ণালী জীবনের সজ্জা থেমে যায় বিমূর্ত শঙ্কায়, বিষাদিত আহাজারি করোনা'রই নিত্য ডঙ্...
বারইয়াহাটে গ্রীন টাওয়ারের জমির মালিকানা দাবীতে প্রবাসীর সংবাদ সম্মেলন

বারইয়াহাটে গ্রীন টাওয়ারের জমির মালিকানা দাবীতে প্রবাসীর সংবাদ সম্মেলন

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই প্রতিনিধি :: ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ্ববর্তি মীরসরাই উপজেলার বারইয়াহাটস্থ বর্তমান শপিং কমপ্লেক্স গ্রীন টাওয়ার নির্মানকালীন সময়ে প্রবাসীর জমি দখল করে মালিকানা নিস্পত্তি না করে মার্কেট নির্মান এর ন্যায্য পাওনা আদায়ে মীরসরাই প্রেস ক্লাবে ( ২৯ এপ্রিল) বুধবার সকাল ১১টায় এক সংবাদসম্মেলনে কাছে মানবিক সহযোগিতা প্রার্থনা করেন প্রবাসী জনাব শাহাবউদ্দিন। উক্ত ব্যক্তির অনুপস্থিতিতে তাঁর পক্ষে দাবী আদায় নিয়ে বক্তব্য উপস্থাপন করেন তাঁর ভাগিনা শাহজাদা ইমরান। তিনি লিখিত বক্তব্যে জানান উক্ত গ্রীন টাওয়ার মার্কেটের আরএস ১২, বিএস ২৫০ দাগে সর্বমোট ২৪ শতক জায়গার মধ্যে আমি খরিদ শুত্রে ও দলিল মূলে আমরা ৭ শতক জায়গা জমির মালিক। জনাব সাহাবুদ্দিন প্রবাসে থাকার সুবাধে জমির মালিকানার বিষয় সুরাহা না করে ৬ বছর পূর্বে ২০১৪ সালে আমাদের অংশ সহ আরো সাড়ে ৪ শতক অতিরিক্ত দখল করে মার্কেট নির্মান শুরু করে। তিনি বি...
স্থানু জীবন : সিত্তুল মুনা সিদ্দিকা

স্থানু জীবন : সিত্তুল মুনা সিদ্দিকা

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, গ্যালারি, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
বৃষ্টি স্নাত আমগাছের পাতারা ঘন সবুজ হয়েছে, তবুও অদ্ভুত এক শূণ্যতা নিয়ে সোনালী রোদের আলো ছড়ালো! এক ঝলমলে সকাল বাহির যেতে মৌন হাতছানি দিলো, জানালার অদূরে চেনা পথটা এখনো জনমানব শূণ্য ! বাহিরে সৌম্য শান্ত বাতাস, নেই গাড়ির ধোঁয়ার ঝাঁঝালো গন্ধ, পূবের পাঁচিলের ধার ঘেঁসে থাকা এ কোন দূর্যোগের মূখোমুখি নিরীহ আমজনতা ? আজকের বিশ্ব হতবিহ্বল! আত্মজিজ্ঞাসা চলে আনমনে.. অযাচিত উৎপিড়ন মনকে সারাক্ষণ তাড়িয়ে বেড়ায়, গৃহ কোনে অধীর মানবের পায়চারী দেখে আহ্নিক গতি দূর হতে মৃদু হাসে ….! কতোটা নিপূণ ভাবে গৃহবাসী মানুষ নিজেকে মানিয়ে নিতে চাইছে। মনেরই অজান্তে সুবিশাল নীল আকাশের পানে চেয়ে কল্পোলোকে হারায় বার বার , প্রতিটি দিন গুনতে গুনতে মাস পেরিয়ে ক্যালন্ডারের পাতা পরিবর্তন হয়ে যাচ্ছে। চির পরিচিত ধরিত্রী আড়ম্বর ভুলে থমকে গেছে, শুধু এই স্থানু জীবনের স্থায়িত্বটাই রইলো কেবল সবারই অজানা!...