Friday, September 11Welcome khabarica24 Online

গ্যালারি

কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্না  ইউএই সাংবাদিক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক : অভিনন্দন

আন্তর্জাতিক, গ্যালারি, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
ইউএই প্রতিনিধি:- সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন “প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)”-এর ২০২৬-২০২৭ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২০ মে) দুবাইয়ে অনুষ্ঠিত এক সভায় ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভারের আরব আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার পুনরায় সভাপতি এবং বাংলা টিভি ও সিপ্লাস টিভি প্রতিনিধি এম আব্দুল মান্নান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ (দৈনিক সূর্যোদয়), সহ-সভাপতি মোহাম্মদ ছালাহউদ্দিন (দৈনিক ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন সিকদার (বিবিসি একাত্তর), সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনির উদ্দিন মান্না ( দৈনিক আজকালের খবর, বাংলাদেশ গ্লোবাল, পাক্ষিক খবরিকা ), দপ্তর সম্পাদক মইনুল ইসলাম তালুকদার (ডিবিসি নিউজ, আবুধাবি), প্রচার সম্পাদক ওবায়দুল হক মানিক (...
 জোরারগঞ্জে ইউসিবি ব্যাংকের উপ-শাখার শুভ উদ্বোধন

 জোরারগঞ্জে ইউসিবি ব্যাংকের উপ-শাখার শুভ উদ্বোধন

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম : চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে আল-মদিনা শপিং সেন্টারে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি ব্যাংক) জোরারগঞ্জ উপ-শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের চট্টগ্রাম উত্তর অঞ্চলের প্রধান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাঈন উদ্দিন, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাহিদুল ইসলাম, চৌধুরীহাট শাখার প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. মোজাহিদুল ইসলাম খান, সীতাকুণ্ড শাখার প্রধান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামশেদ আলম এবং বারইয়ারহাট শাখার প্রধান ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার জাহেদ, জোরারগঞ্জ উপ- শাখার ইনচার্জ এসএম মহিউদ্দিন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বক্তা...
রাঙ্গুনিয়ায় সাহিত্য ও সামাজিক সংগঠন ‘সংকল্প’ এর যাত্রা শুরু

রাঙ্গুনিয়ায় সাহিত্য ও সামাজিক সংগঠন ‘সংকল্প’ এর যাত্রা শুরু

গ্যালারি, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: রাঙ্গুনিয়ায় যাত্রা শুরু করেছে সৃজনশীল সাহিত্য চর্চা ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘সংকল্প’। রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তন কক্ষে অদ্য ৮ মে ২০২৬ খ্রী. রোজ শুক্রবার প্রাণবন্ত বিকেলে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও সাহিত্য আড্ডা থেকে জন্ম নেয় এই সংগঠন। বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক আকাশ আহমেদের সভাপতিত্বে এই সাহিত্য আড্ডায় আরো উপস্থিত ছিলেন কবি পারভীন আক্তার, প্রাবন্ধিক খালেদ নিজাম, বাচিক শিল্পী রহিম উদ্দিন সিকদার, কবি আলী আজগর, কবি জাহেদুর রহমান, কবি রেজাউল ইসলাম, কবি মো: মাসুদ, কবি নাছিমা আক্তার শিল্পী, কবি হাফসা আক্তার, সাহিত্যানুরাগী মো: ইমরান হোসাইন, প্রাবন্ধিক মুহাম্মদ জামাল উদ্দিন, রেহনুমা কবির, আফিফা, আকসা, শোয়েবা প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে কবি ও শিক্ষক পারভীন আকতারকে সভাপতি ও কবি ও শিক্ষক রেজাউল ইসলামকে সাধারণ সম্পাদক করে কার্যকরী কমিটি গঠন করা হয়।...
নীল কলমের আয়োজনে চট্টগ্রামে বর্ণাঢ্য বর্ষবরণ ১৪৩৩ উদযাপিত

নীল কলমের আয়োজনে চট্টগ্রামে বর্ণাঢ্য বর্ষবরণ ১৪৩৩ উদযাপিত

গ্যালারি, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম বাংলা নববর্ষ ১৪৩৩ কে বরণ করে নিতে চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে নীল কলম সাহিত্য চর্চার মঞ্চ। গত ১০ বৈশাখ ১৪৩৩, সন্ধ্যায় অনুষ্ঠিত এই আয়োজনে কবিতা পাঠ, গান ও আলোচনায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অভীক ওসমান অনুষ্ঠানটির উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক, গল্পকার সুমি দাশ। অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতিতে বৈশাখ ও নববর্ষের তাৎপর্য নিয়ে আলোচনা করেন প্রখ্যাত কবি খুরশীদ আনোয়ার, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল এবং বিশিষ্ট কবি আকতার হোসাইন। সাংস্কৃতিক পর্বে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন সনামধন্য কবি রিজোয়ান মাহমুদ এবং স্বরচিত কবিতা পাঠ করেন বিশিষ্ট কবি জাহাঙ্গীর আজাদ। এছাড়া নীল কলমের সদস্যরা কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন। অনুষ্ঠানে নীল কলমের জীবন সদস্য ও কার্যনি...
মীরসরাইয়ে খবরিকার বর্ষপূর্তিতে বাউল গান ও কবিতায় বৈশাখী উৎসব

মীরসরাইয়ে খবরিকার বর্ষপূর্তিতে বাউল গান ও কবিতায় বৈশাখী উৎসব

গ্যালারি, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি :: তোমরা একতারা বাজাইও না , দোতরা বাজাইওয়ানা না’ সুজন বাউল ও নবনিতার কন্ঠে দলীয় গানের মধ্য দিয়ে মীরসরাই উপজেলা কৃষি মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্থানীয় খবরিকা বর্ষপূর্তি ও যুগান্তর স্বজনের উদ্যোগ এক বৈশাখী কবিতা উৎসব । শনিবার ( ১৮ এপ্রিল ) দুপুর ৩টা থেকে লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আব্দুল আলীম তুহিনের সভাপতিত্বে কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এবং কবি তাসলিমা চৌধুরী সুরভীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বৈশাখী কবিতা উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাইয়ের জাতীয় সংসদ সদস্য নুরুল আমিন। এসময় তিনি তাঁর বক্তব্যে সুস্থ ও শৈল্পিক ধারার শিল্প সাহিত্য এবং সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে আগামী দিনে সুস্থ সুন্দর সমাজ বিনির্মানে গুরুত্ব আরোপ করেন । এছাড়া দেশের সংবাদপত্র সমূহের সাহসী সাংবাদিকতার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর ও গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখ...
নীল নির্জনে  :: রুনা তাসমিনা

নীল নির্জনে :: রুনা তাসমিনা

আন্তর্জাতিক, গ্যালারি, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
বাসের ব্রেক কষতেই পড়বিতো পড় একেবারে নিধির কোলের উপর এসে পড়লো শুভ্র। সঙ্গে সঙ্গে হাসির রোল উঠল বাসের ভেতর। বিব্রত শুভ্র কিছু বুঝে ওঠার আগেই সঙ্গীরা টিপ্পনী কাটে, উপরওয়ালা যব দেতাহে,ছপ্পর ফাডকে দেতাহে। এদিকে রাগে,ব্যথায় নিধি প্রায় চেঁচিয়ে ওঠে, শক্ত হয়ে দাঁড়াতে পারো না? এভাবে গায়ের ওপর এসে পড়ো ! নির্লজ্জ কোথাকার । আমি কি ইচ্ছে করে পড়েছি? তারচেয়ে দ্বিগুণ চেঁচিয়ে বলে শুভ্র। দোষ করেছে বাস ড্রাইভার, আর চেঁচাচ্ছ আমার ওপর। ততক্ষণে বন্ধুদের সাহায্যে উঠে দাঁড়িয়েছে সে। এই অনাকাঙ্খিত ঘটনায় ভীষণ লজ্জা পেয়েছে সে-ও,কিন্তু ওটা নিজের ভেতরেই চেপে রেখে আচ্ছা করে ঝেড়ে দিল বাস ড্রাইভারকে। কিন্তু বাস ড্রাইভাবের কানে সে ঝাড়ি পৌঁছুয় কিনা সে-ই জানে। সে ব্যস্ত ফোনে। কথা বলতে বলতেই গাড়ি চালাচ্ছিল সে। তার অসাবধানতায় আরেকটি বাসের সঙ্গে ধাক্কা লাগতে যাচ্ছিল। ওই জন্যেই এত জোরে ব্রেক কষা। বাসটিকে কাটিয়ে এসে আবার ব্যস্ত হ...
চিলেকোঠা    /     লিপি বড়ুয়া

চিলেকোঠা / লিপি বড়ুয়া

গ্যালারি, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
চিলেকোঠার ঘরটি আজ সুতপার পৃথিবী একটি ভুল তার জীবন থেকে কেড়ে নিয়েছে সমস্ত আলো সমস্ত সুখ। নষ্ট সমাজ সকল ঘৃণা অবজ্ঞা অবহেলার আস্তাকুঁড়ে নিমজ্জিত করছে তার সব স্বপ্ন আশা। মেয়ে ব'লে বুঝি সে আজ অপরাধী? আজ একটি অন্ধকার ঘর তাকে প্রতিনিয়ত হত্যা করছে, কেউ বুঝতে চাইছে না তার কোনো দোষ নেই। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া কি অপরাধ? রোজ রোজ অত্যাচারিত নিপিড়ীত হওয়া মেয়েটি প্রতিবাদী হলেই সমাজ তার দিকে আঙুল তুলে। মানুষ হিসেবে কি তার বাঁচার অধিকার নেই? এগোতে চায় সুতপা চিলেকোঠার অন্ধকার পেরিয়ে তার লড়াই শুরু নিজের সাথে সকল দ্বিধা সরিয়ে। ঘুরে দাঁড়াবে সে, অন্ধকারের ওপারে ঠিক আলো আছে তার সাথে হওয়া সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হবে সে। হঠাৎ চিলেকোঠার জানালা ভেদ করে ঠান্ডা হাওয়া এসে সুতপার মনকে শান্ত স্থির করে দেয় সে মাথা উঁচু করে বাঁচার শপথ নেয়।।...
মীরসরাইয়ে ছাত্র সংগঠন তরঙ্গ যুব সংঘের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

মীরসরাইয়ে ছাত্র সংগঠন তরঙ্গ যুব সংঘের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, স্লাইড
শুক্রবার (৩ এপ্রিল) সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আসিফুল ইসলাম সৈকতের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৬ মাসের জন্য ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌহিদুল ইসলাম নিশান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন আসিফুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ইমতিয়াজ হোসেন চৌধুরী, তাসলিমা প্রমি, শাহাদাত হোসেন শাকিল, নাহিদা আক্তার লিলি, মেহেরাব হোসেন অপি, নুসরাত জাহান, সাদ বিন সাইফ, আরমান হোসেন তুহিন, ইসমাইল হোসেন রিদয় ও ইয়াসমিন জারা। সদস্য হিসেবে রয়েছেন রিফাত উদ্দিন, শেখ জিহাদ উদ্দিন, তাওসির আহমেদ অয়ন, সাবিনা ইয়াসমিন, আসিফ আহমুদ, জনিয়া আফরোজ প্রিয়া, তানিয়া ইসলাম তাইন্না, সাইমা সুফিয়ান, হাবিবুল্লাহ খান শিপন, আবদুল্লাহ আল জোবায়ের, আফসানা আক্তার, মুনতাছির করিম মিহাব, সাবের হোসেন পাবেল, মোমিতা তাসলিম আশা, তাকিব রহমান, তানজিলা সুলতা...