Friday, September 11Welcome khabarica24 Online

ঝড়বৃষ্টির পর :: রবীন্দ্র নারায়ণ দে

ঝড়ো হাওয়ায় এলোমেলো বন বনানী
ঝিঙে বনে ফিঙে বসে দিচ্ছে শুধু বাণী।
বৃষ্টি এসে ধুয়ে দিলো বন বনানীর গা
সদ্য ফোটা ফুলে এসে ভ্রমর রাখে পা।

ভ্রমর নিলো ফুলের মধু গর্ভকেশর ভেঙে
পাশে ওড়ে প্রজাপতি চোখ ধাঁধানো ঢঙে।
পা ভেজানো জল জমেছে পাহাড়ের কোলে
ঘর ডুবা সব কেঁচো হাঁটে জলের তলে তলে।

পাখপাখালির খাবার হয় ঘর হারানো কেঁচো
বিপদ যেন ছাড়ছে নাতো তাদের আজ পিছু।
সন্ধ্যা ঘনার মন্দা আঁধার ফিরছে বকের সারি
পুকুর পাড়ে দেখলো সবার ভাঙা বসত বাড়ি।