ওয়াহেদপুরে জমি সংক্রান্ত বিরোধে পরস্পর হামলায় ভাই-বোন সহ আহত -৫
নিজস্ব প্রতিনিধি ::
মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নে একটি নির্মানাধিন বাসগৃহ এর স্থানে ছোট ভাই ও বোন এর জায়গা রয়েছে দাবী করে ঘটনাস্থলে বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে নির্মানাধিন কাজের কাঠের টুকরো দিয়ে আঘাত করলে ভাই বোন সহ অন্ত:ত ৫ জন আহত হয়। আহতদের মধ্যে ছোটবোনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার ( ১৫ জুলাই) দুপুর ২টায় দক্ষিন ওয়াহেদপুর গ্রামের মুন্সীবাড়িতে উক্ত ঘটনা ঘটে। বড় ভাইয়ের হামলায় আহত ছোটবোন গৃহবধু নাছিমা আক্তার (৩৮) ও ছোটভাই মনজুর আলম (৩৪ ) বলেন আমাদের বাবার প্রদান করা বাড়ির ভিটেবাড়ির অংশে আমাদের বড় ভাই আলমগীর হোসেন ( ৪৮) আমাদের অংশ বুঝিয়ে না দিয়ে জোর করে ঘরনির্মান করছে। আমরা আমাদের অংশ দাবী করলে দলবল নিয়ে আমাদের বড়ভাই নিজেই আমাদের ভাইবোন, সিএনজি চালক ইয়াসিন ( ৩২) সহ অন্ত:ত ৫ জনকে কাঠ দিয়ে আহত করে। আহত মনজুল আলম...







