ছরারকুলে বসতঘর থেকে উচ্ছেদ করতে হামলায় আহত ১০ : স্ত্রী সন্তান নিয়ে রান্নাঘরে কাটাচ্ছে পরিবার
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ::
মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছরা ইউনিয়নের মসজিদিয়া ছরারকুল গ্রামের এক ভ্যান চালক ও প্রবাসীর পরিবারকে উচ্ছেদ করতে প্রতিপক্ষের হামলায় তরুণী ও শিশু সহ অন্ত:ত ১০ জন আহত হবার ঘটনা ঘটেছে। ঘটনার এক পর্যায়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ভুক্তভোগি পরিবারের মমতাজ বেগম ( ৪৮) বলেন প্রতিপক্ষ হেলাল ও বেলাল গংরা আদালতে মামলা চলমান থাকা স্বত্বে ও দীর্ঘদিন যাবত তাদের বসতঘরের জমিটি দাবী করছিল। মঙ্গলবার ( ১৮ মার্চ) রাতে অতর্কিত লাঠিসোটা দা ছুরি নিয়ে আমার দেবর ভ্যানচালক আরিফ ও আমার সন্তানদের উপর হামলা চালায়। ওরা বহিরাগত লোক নিয়ে আমার কলেজ পড়–য়া সন্তান সাদিয়া সুলতানা ( ২০), স্কুল পড়–য়া আরেফা আক্তার আন্নী ( ১৭), নুসরাত জাহান (১২), আমার অপর জ্যা হাসনা বানু (৬০)সহ ছোট বড় অন্ত:ত ১০ জনকে পিটিয়ে আহত করে আমাদের ঘরের মালামাল সব রান্নাঘরের দিকে ফেলে দিয়ে বসতগৃহ দখল নেয়। এ...







