মীরসরাই-বারইয়ারহাট পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন, দুই পৌরসভার বর্জ্য যায় মহাসড়কের পাশে ।
অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
বিশেষ প্রতিনিধি - নিজস্ব ডাম্পিং স্টেশন না থাকায় মীরসরাই ও বারইয়ারহাট এ দুটি পৌরসভার বর্জ্য মহাসড়কের পাশে ফেলা হচ্ছে। আর সেসব বর্জো প্রতিনিয়ত আগুন ধরিয়ে দেওয়ায় ধোঁয়া ও দুর্গন্ধে মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীসহ এলাকাবসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাম্প্রতিক বেশকিছু যানবহনকে এ ধোঁয়ার কারণে দুর্ঘটনার কবলেও পড়তে হয়েছে। প্রথম শ্রেণির মর্যাদার এই দুই পৌরসভায় দীর্ঘদিনের নিজস্ব ডাম্পিং স্টেশন গড়ে না ওঠায় ক্ষোভ দেখা দিয়েছে। জানা গেছে, মীরসরাই ও বারইয়ারহাট পৌরসভার প্রতিদিনের বর্জ্য পৌর কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়পাশে ফেলা হচ্ছে। মাঝে মধ্যে এসব বর্জ্য ধ্বংস করতে আগুন দিয়ে পোড়ানো হয়। এতে পরিবেশ দূষণের সঙ্গে বাতাসে ভেসে বেড়ায় মানবদেহের জন্য ক্ষতিকর নানা বস্তু। এছাড়া আগুনের ধোঁয়ায় অনেক সময় মহাসড়কের কিছু অংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এতে দুর্ঘটনার ঝুঁকিতে পড়েন যানবাহন চালকরা। এছাড়া দ...







