মীরসরাইতে বিএনপির আহবায়ক কমিটিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল,হামলা,ভাংচুর,আহত ৯
মামুন নজরুল- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম মীরসরাই উপজেলা ও ২ পৌর শাখার আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
সোমবার ( ২৪ মার্চ) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত তিনটি পৃথক বিজ্ঞপ্তিতে মীরসরাই উপজেলা, মীরসরাই পৌরসভা ও বারৈয়ারহাট পৌরসভার বিএনপির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
এর পরপরই সদ্য ঘোষিত মীরসরাই উপজেলা ও ২ পৌরসভার বিএনপির আহবায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল, হামলা, ভাংচুর করেছে উপজেলা বিএনপির একাংশের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, মীরসরাই উপজেলার বিএনপির আহবায়ক করা হয়েছে আব্দুল আউয়াল চৌধুরীকে এবং আজিজুর রহমান চৌধুরীকে সদস্য সচিব করে ৮৩ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। মীরসরাই পৌরসভার কমিটিতে জামশেদ আলম কমিশনারকে আহবায়ক এবং কামরুল হাসান লিটনকে সদস্য সচিব করে ৫৩ সদস্য বিশিষ্ট কমি...







