Wednesday, November 4Welcome khabarica24 Online

স্লাইড

কারও দিকে না তাকিয়ে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

কারও দিকে না তাকিয়ে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়, স্লাইড
  কারও মুখের দিকে না তাকিয়ে শিক্ষাঙ্গনে সন্ত্রাসে জড়িতদের বিরুদ্ধে ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ভিডিও কনফারেন্সে সিলেটের বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। শেখ হাসিনা বলেন, এখানে একটা নির্দেশ আমি দিতে চাই, যারাই এ ধরনের সমস্যা সৃষ্টি করবে বা শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস করবে, যে দলের হোক, কে কোন দলের সেটা দেখার কথা না, যারা এ ধরনের কর্মকাণ্ড করবে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে বলেন, আমি জানি যে যারাই শিক্ষা প্রতিষ্ঠানে গণ্ডগোল করুক, একটা পর্যায়ে দেখা গেছে সেখানে ছাত্রের চেয়ে অছাত্র বেশি, কিছু বহিরাগত, তারাও এর সঙ্গে জড়িত থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, দোষীদের সঙ্গে সঙ্গে গ্রেফতার ও ...
বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে সাকিব

বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে সাকিব

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বল হাতে ভালো করায় বোলারদের আইসিসি র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন সাকিব আল হাসান। ওয়ানডেতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ৬৩৮। জিম্বাবুয়ের সঙ্গে পাঁচ ওয়ানডের সিরিজের প্রথম দুই ম্যাচে মোট পাঁচটি উইকেট নিয়েছেন সাকিব। এর মধ্যে প্রথম ম্যাচে ৪১ রান খরচায় নিয়েছিলেন চার উইকেট। ম্যাচ জয়ী ওই পারফরম্যান্সেই মূলত র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে দেশ সেরা এই ক্রিকেটারের। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ৫৬৯ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের মধ্যে ৩০তম স্থানে আছেন। বোলিংয়ের মত ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবার উপরে আছেন সাকিব। প্রথম ওয়ানডেতে সাকিব তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে শতক। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য শূন্য রানে আউট হয়ে যান। সব মিলিয়ে ওয়ানডের ব্যাটসম্যানদের মধ্যে ৬০৯ রেটি...
খালেদার আবেদন খারিজ

খালেদার আবেদন খারিজ

জাতীয়, স্লাইড
  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ আমলে নেয়া ও চার্জ গঠন নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দায়ের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। একই বেঞ্চে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার দায়ের করা আবেদনের শুনানি শেষ হয়েছে। আজ এ ব্যাপারে আদেশ দেয়া হবে। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুর্নীতি দমন কমিশনের পক্ষে এডভোকেট খুরশীদ আলম খান শুনানি করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদার আবেদনের পক্ষে শুনানি করেছিলেন সিনিয়র এডভোকেট এজে মোহাম্মদ আলী ও এডভোকেট জয়নুল আবেদীন। সে সময় আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টা...
মোবারকের মৃত্যুদণ্ড

মোবারকের মৃত্যুদণ্ড

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও স্থানীয় রাজাকার বাহিনীর কমান্ডার মোবারক হোসেনের মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত এই ট্রাইব্যুনাল গতকাল জনাকীর্ণ আদালতে মোবারকের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক। প্রসিকিউশনের দাখিলকৃত ৫টি অভিযোগের মধ্যে ২টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রথম অভিযোগে ফাঁসি ও তৃতীয় অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন ট্রাইব্যুনাল। দাখিলকৃত অপর তিনটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে এসব অভিযোগ থেকে খালাস দেয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল ক...
লতিফকে গ্রেপ্তার না করলে এই মুহূর্তে ঢাকা ঘেরাও

লতিফকে গ্রেপ্তার না করলে এই মুহূর্তে ঢাকা ঘেরাও

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিমানবন্দর থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার না করলে ঢাকা ঘেরাও করার হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম। একই দাবিতে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ।রবিবার রাতে উভয় সংগঠনের পক্ষ থেকে দুই মুখপাত্র এ ঘোষণা দেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সাংবাদিকদের ফোনে বলেছেন, লতিফ সিদ্দিকীকে বিমান বন্দর থেকে গ্রেপ্তার করা না হলে এই মুহূর্ত থেকে ঢাকা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশেল সদস্য সচিব মুছাহেব উদ্দিন বখতেয়ার বলেন, লতিফ সিদ্দিকীকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা না হলে দুর্বার আন্দোলন করা হবে। নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে এ বিবৃতি দিয়েছেন তারা। এর কিছুক্ষণ পরই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেন, মুরতাদ লতিফ সিদ্দিকীকে বিমানবন্দর থেকে দেশের মাটিতে নামতে দেওয়া হলে ঢাকা ঘেরাও এব...
জিতেই চলেছে বাংলাদেশ

জিতেই চলেছে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  ‘একজন নয়, দলের ১১ জনকে পারফরমেন্স করতে হবে।’- দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার আগে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দলকে এমনই মন্ত্র দিয়েছিলেন। সেই মন্ত্রে উজ্জীবিত টাইগাররা জয় তুলে নিয়েছে ৬৮ রানে। এই জয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ২-০ ব্যবধানে। প্রথম ম্যাচে সাকিব আল হাসান সেঞ্চুরি ও ৪ উইকেট নিয়ে দলকে ৮৭ রানের জয় উপহার দিয়েছিলেন। কিন্তু গতকাল সাকিবের ব্যাটে শূন্য আর বল হাতে এক উইকেটের পরও দল জয় ছিনিয়ে এনেছে সম্মিলিত নৈপুন্যে। টসে জিতে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও বিজয়ের ১৫৮ রানের জুটি। শেষ দিকে মুমিনুল হকের অপরাজিত ৩৩ মিলে জিম্বাবুয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৫২ রানের। তবে লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ অধিনায়ক মাশরাফির পরপর তিন আঘাতে মনোবল ভেঙে যায় জিম্বাবুয়ের। এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত আরাফাত সানির ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৮৩ রানে গু...
সশস্ত্র বাহিনী জাতির জন্য গর্ব : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জাতির জন্য গর্ব : প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা যুদ্ধের চেতনায় সমুজ্জ্বল সশস্ত্র বাহিনী জাতির জন্য গর্ব। তার সরকার সশস্ত্র বাহিনীকে সুশৃঙ্খল, দক্ষ, আধুনিক এবং সুসজ্জিত বাহিনী হিসেবে দেখতে চায়। এজন্য প্রয়োজনীয় সবকিছুই আমরা করবো। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস ২০১৪ উদযাপন উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আমরা এই বাহিনীর অব্যাহত সমৃদ্ধি চাই। আমরা আশা করি সুশৃঙ্খল ও পেশাগত দক্ষতা বজায় রেখে জাতি গঠনে সশস্ত্র বাহিনী আরো অবদান রাখবে। সংবর্ধনায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এম মোজাম্মেল হোসেন, সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের স্ত্রীগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী এবং কূটনীতিকবৃন্দ সংবর্ধনায় যোগ দেন। সংবর্ধনায় বক্তব্য প্রদান...
জিম্বাবুয়েকে ৮৭ রানে হারিয়ে বাংলাদেশের জয়

জিম্বাবুয়েকে ৮৭ রানে হারিয়ে বাংলাদেশের জয়

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
  বসুন্ধরা সিমেন্ট বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ২৮২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে এসে ৪২ ওভার ১ বলে ১৯৪ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সাকিব এই ম্যাচে শতকের পাশাপাশি চার উইকেট তুলে নেন। ২৮২ রানের জয়ের লক্ষ্যে জিম্বাবুয়ের হয়ে ব্যাটিংয়ে উদ্বোধন করতে আসেন ১৪০টি ওয়ানডে খেলা হ্যামিলটন মাসাকাদজা এবং ১৯টি ওয়ানডে খেলা সিকান্দার রাজা। কিছুটা হাত খুলে খেলা এ জুটি ভাঙতে ভূমিকা রাখেন সাকিব আল হাসান। অষ্টম ওভারের তৃতীয় বলে মুশফিকের স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন রাজাকে। এক বল পরেই সাকিব ফেরান সিবান্দাকে। দুই উইকেট পতনের পর ব্যাটিং ক্রিজে জুটি বাঁধেন মাসাকাদজা-টেইলর। ৪৫ রানের জুটি গড়ে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন তারা। মাহামুদুল্লাহর বলে এলবির ফাঁদে পড়ে ৪২ রান করা মাসাকাদজা সাজঘরে ফেরেন। এরপর জিম্বাবুয়ে শিবিরে আবারো হানা দেন মাহামুদুল্লাহ। মাসা...