গণতন্ত্র শক্তিশালী করার আহ্বান নিশার
যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মধ্যে বৈঠকে দক্ষিণ এশিয়ার আর্থ-সামাজিক-গণতান্ত্রিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবনে এ বৈঠক শুরু হয়ে সোয়া সাতটায় শেষ হয়।
বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, নিশা দেশাই বিসওয়াল খালেদা জিয়াকে বলেছেন, দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে জোরদার করতে হলে এখানকার গণতন্ত্রকেও শক্তিশালী করতে হবে।
‘এ সময় তিনি (নিশা দেশাই বিসওয়াল) আরো বলেন, মার্কিন প্রশাসনের সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। এ সম্পর্ক আরো সুদীর্ঘ হবে।’
শমসের মবিন চৌধুরী জানান, বৈঠকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) শক্তিশালী করতে মার্ক...







