যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ লাখ অভিবাসী বৈধতা পাচ্ছেন
মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে ও রিপাবলিকানদের তীব্র আপত্তিকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল প্রায় ৫০ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেয়ার ঘোষণা দেন তিনি। যুক্তরাষ্ট্রে ১ কোটি ১০ লাখ মানুষ অবৈধভাবে বসবাস করছেন। অবৈধ অভিবাসীদের উদ্দেশে ওবামা বলেন, ছায়া থেকে বেরিয়ে আসুন এবং আইনগত অধিকার বুঝে নিন। নতুন আইন প্রণয়নে ওবামা তার নির্বাহী ক্ষমতা প্রয়োগের ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল রাত ৮টায় ওবামা টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স। ওই ভাষণে তিনি নতুন অভিবাসন নীতিমালার রূপরেখা তুলে ধরেন। এ ঘোষণার ফলে প্রায় অবৈধ অভিবাসীরা বৈধভাবে বসবাসের আবেদন করতে পারবেন ও কাজ করার সুযোগ পাবেন। তবে ভোটাধিকার, সরকারি স্বাস্থ্যসেবা ও বীমা করার সুবিধা তাদের দেয়া হবে না। ওবামা বলেন, যারা যুক্...







