বাংলাদেশ ৪৬ ভারত ১৪ জঙ্গির তালিকা দিয়েছে
ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা- এনআইএ’র কাছে ৪৬ সন্ত্রাসী ও জঙ্গির তালিকা দিয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। আর ভারতের পক্ষ থেকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে দেয়া হয়েছে ১৪ জনের তালিকা। বাংলাদেশের পক্ষ থেকে দেয়া তালিকার বেশির ভাগই শীর্ষ সন্ত্রাসী। আর জঙ্গিদের মধ্যে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ- জেএমবি ও হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ- হুজিবি’র কয়েকজন সদস্যের নামও রয়েছে। অপরদিকে ভারতের পক্ষ থেকে দেয়া ১৪ জনের তালিকার সবাই জঙ্গি সদস্য। যার মধ্যে তিন জনকে দুই দেশের গোয়েন্দা সংস্থা হন্যে হয়ে খুঁজছে। গত ২রা অক্টোবর ভারতের পশ্চিবঙ্গের বর্ধমানে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই ব্যক্তির মৃত্যুর পর গোয়েন্দা কর্মকর্তারা সেখানে বাংলাদেশের জেএমবি সদস্যদের বড় ধরনের নেটওয়ার্কের বিষয়টি জানতে পারেন। বর্ধমানের বিস্ফোরণের পর ঘটনার তদন্তে নামে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা- এনআইএ। প্রাথমিক তদন্তে তারা জানতে প...







