স্বাধীনতাকে অস্বীকার করছেন জয়: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমানকে অস্বীকার করলে প্রধানমন্ত্রীর ছেলে তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতাকে অস্বীকার করবে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।‘শহীদ জিয়া ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, বিশিষ্ট চলচিত্রকার চাষী নজরুল ইসলাম, শিক্ষক কর্মচারি ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রমুখ।
জিয়াউর রহমানকে নিয়ে ‘কটূক্তি’ করায় সজীব ওয়াজেদ জয়কে ‘অর্বাচীন বালক’ অভিহিত করে ফখরুল বলেন, একটি শিশু বলে কিনা স্বৈরাচার, বিএনপির জন্ম স্বৈরাচারে। নতুন প্রজন্মের নতুন নেতা জয় সাহেব মুক্...







