Tuesday, November 3Welcome khabarica24 Online

স্লাইড

বোলারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

বোলারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  প্রথমদিন ৩০৩ সংগ্রহ মাত্র ২ উইকেটে। দ্বিতীয় দিন তার সঙ্গে আরও ২০২ রান যোগ। বাংলাদেশের ক্রিক্রেটে এই নজির নেই। চট্টগ্রাম টেস্টে গতকাল বাংলাদেশের ইনিংস শেষ হয় ৫০৩ রানে, যা এখন পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। আর সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ। এর আগে গল টেস্টে  শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩৮ ও ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৫৬ রান যথাক্রমে এখনও  প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। তবে দুই বৃহত্তর সংগ্রহই দ্বিতীয় ইনিংসে। ম্যাচের প্রথমে ব্যাট করতে নেমে এর আগে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ ছিল ৪৮৮ রান। এই রেকর্ডটিও জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৫ সালে এমএ আজিজ স্টেডিয়ামে। ম্যাচের দ্বিতীয় দিন সকালে সাগরিকায় ৪৬ রানে মুমিনুল ও ৫ রান নিয়ে মাহমুদুল্লাহ মাঠে নামেন। কিন্তু খুব দ্রুত এই দু’জন ফিরে গেলে হোঁচট খায় মুশফিক বাহিনী। তবে সাকিব আল হাসান সেই বিপর্যয় সামাল দিলে বাংলাদেশের স্কোর ৪শ’ পার হয়। সাকিব ৭১ রা...
বাংলাদেশ সফর করবেন ব্রাজিলের প্রেসিডেন্ট

বাংলাদেশ সফর করবেন ব্রাজিলের প্রেসিডেন্ট

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ব্রাজিলের পুনঃনির্বাচিত প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে বাংলাদেশে সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। গত ১০ নভেম্বর নবনিযুক্ত রাষ্ট্রদূত মিজারুল কায়েস রাজধানী ব্রাসিলিয়াতে রাষ্ট্রপতি ভবনে পরিচয়পত্র পেশকালে বাংলাদেশ সরকারের তরফ থেকে এই আমন্ত্রণ জানান ব্রাজিলীয় সরকার প্রধানকে। এ সময় দিলমা রৌসেফ সানন্দে আমন্ত্রণ গ্রহন করে তার মেয়াদকালীন নিকট ভবিষ্যতের যে কোন সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে তিনি জানান। প্রেসিডেন্ট হাউস ‘প্লানাল্টো প্যালেস’-এ আয়োজিত পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) প্রদান অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী লুইস আলবের্তো ফিগুয়েরেদো মাশাদোসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উষ্ণ অভিনন্দন পৌঁছে দেন রাষ্ট্রদূত মিজারুল কায়েস। শুভেচ্ছা গ্রহণ করে...
দেশে সুশাসন নেই

দেশে সুশাসন নেই

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চট্টগ্রামে আয়োজিত সমাবেশ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জনগণ তার সঙ্গে থাকলে আগামীতে এককভাবে সরকার গঠনে জাপা চমক দেখাবে। এ মুহূর্তে দেশে জাতীয়তাবাদী দল বলে কিছু নেই। যা আছে তার আদর্শ শতভাগ ধারণ করে এগিয়ে চলেছে জাতীয় পার্টি। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা বটে। কিন্তু পরে তিনি আদর্শ থেকে ছিটকে পড়েছিলেন। দেশে খুনখারাবি বেড়ে গেছে। মানুষ শান্তিতে থাকতে আমাদেরকে ক্ষমতায় দেখতে চায়। গতকাল বুধবার বিকালে নগর জাতীয় পার্টি আয়োজিত মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। এই সময় এরশাদ আরও বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে জনদুর্ভোগ কমে আসবে। বিদ্যুতের সমাধান হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। বিএনপির প্রতি মানুষের কোন আস্থা নেই। খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছেন। তাদেরকে পতাকা দিয়ে স্বাধীনতাকে খর্ব করেছে...
চট্টগ্রামে স্বপ্নিল সূচনা

চট্টগ্রামে স্বপ্নিল সূচনা

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
তামিম ইকবালের তখন ৯৮ রান। সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে। তখনই ইমরুল কায়েসকে দেখা গেল কিছু একটা বলছেন। পার্টনার তামিমকে দেয়া সেই মন্ত্রটায় শেষ পর্যন্ত কাজও হলো। টেস্ট ক্যারিয়ারে ৬ষ্ঠ সেঞ্চুরি তুলে নিলেন তামিম। ইমরুলের বলা সেই কথা কি ছিল? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিমকে প্রশ্নটি করতেই তিনি ইমরুলকে উত্তরটা দিতে বললেন। ইমরুল বলেন, ‘আসলে আমি বলেছিলাম আর মাত্র ২টা রান লাগবে। যদি তাড়াহু ড়ো করতে যাই রান আউট হয়ে যেতে পারি। যদি উইকেটে থাকি তাহলে রান আসবেই।’ একই ভাবে বাংলাদেশের ওপেনিং জুটিতে রেকর্ড উপহার দেয়ার পথে তাদের দেখা গেল বেশ কয়েকবার একে অপরের সঙ্গে আলোচনা করে নিতে। ইমরুল কায়েসও শেষ পর্যন্ত টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন।  তাদের সেই অসাধারণ বোঝাপড়াটাই ছিল রানের চাকা সচল রাখার আসল হেতু। আর শেষ পর্যন্ত ওপেনিংয়ে সর্বোচ্চ ২২৪ রানের জুটি। সেই সুবাদে সাগরিকায় প্রথম দিন শেষে বাংলাদেশে...
চট্টগ্রামের সঙ্গে আমার আত্মার সম্পর্ক : প্রধানমন্ত্রী

চট্টগ্রামের সঙ্গে আমার আত্মার সম্পর্ক : প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে তার আত্মার সম্পর্ক। তিনি ঢাকায় বাস করলেও চট্টগ্রামকে সব সময় মনে রাখেন। চট্টগ্রামকে তিনি প্রকৃত বাণিজ্যিক রাজধানী হিসেবে দেখেন।প্রধানমন্ত্রী বুধবার বেলা আড়াইটায় চট্টগ্রামের মুরাদপুর এলাকায় নগরীর দীর্ঘতম আখতারুজ্জামান ফ্লাইওভারের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী সকাল সোয়া ১০টায় হেলিকপ্টারে করে চট্টগ্রাম সেনানিবাসে এসে পৌঁছান।তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নে তিনি সব সময় আন্তরিক ছিলেন। আগামীতেও চট্টগ্রামের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রামবাসীর দাবির প্রতি সম্মান জানিয়ে চট্টগ্রামের মুরাদপুর থেকে লালখান বাজার মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্মিত হচ্ছে। আগামীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করাসহ বন্দরনগরীর উন্নয়নে আরো ...
সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে’

সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে’

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে।’তিনি বলেন, ‘সীমিত সম্পদ দিয়ে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন করা হচ্ছে, এই বাহিনীর সাংগঠনিক কাঠামো ও বিন্যাস পরিবর্তনের প্রক্রিয়া শুরু হযেছে। সেনাবাহিনীকে একটি আধুনিক ও যুগোপযোগি বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে করণীয় সব কিছুই করছে বর্তমান সরকার। জাতির প্রয়োজনে সশস্ত্র এ বাহিনীকে অবদান রাখতে হবে।’বুধবার সকালে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তিনটি ব্যাটেলিয়নকে ন্যাশনাল স্টান্ডার্ড অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, ‘সৌম্য-শক্তি-ক্ষিপ্রতা এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে একাত্তরের রণাঙ্গন পর্যন্ত পদাতিক বাহিনী বাহিনী হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা ...
একাংশের বিরোধিতার মুখে চট্টগ্রামে এরশাদের জনসভা

একাংশের বিরোধিতার মুখে চট্টগ্রামে এরশাদের জনসভা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জাতীয় পার্টির একাংশের বিরোধিতার মুখেই চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ভাষণ দিবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। ইতোমধ্যেই বিমানযোগে চট্টগ্রাম পৌঁছেছেন তিনি।তবে বিকেল ৪টার পর তার জনসভাস্থলে যাবার কথা বলে দলীয় সূত্রে জানা গেছে। এরশাদের সফরসঙ্গী হিসেবে চট্টগ্রামে এসেছেন এরশাদপত্নী সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ। সমাবেশে এরশাদ, রওশন এরশাদসহ জাতীয় পার্টির সকল শীর্ষ নেতার বক্তব্য রাখার কথা। ইতোমধ্যে লালদীঘি ময়দানে সমবেত হতে শুরু করেছেন  জাতীয় পার্টির নেতা-কর্মীরা। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে বাসভর্তি করে নেতাকর্মীদের চট্টগ্রামের সমাবেশে আসতে দেখা গেছে। দীর্ঘ প্রায় ১৬ বছর পর এরশাদ চট্টগ্রামের লালদীঘিতে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন বলে দলীয় সিনিয়র নেতারা জানিয়েছেন।এদিকে এরশাদের সমাবেশ ঘিরে নগরীর লালদীঘি ও আশেপাশের এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। মহানগর, উত্তর ও দক্ষ...
চাকরির জন্য ধরনা দেওয়া অবমাননাকর

চাকরির জন্য ধরনা দেওয়া অবমাননাকর

জাতীয়, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষাগ্রহণ শেষে চাকরির জন্য লোকজনকে ধরাধরি করা, ধরনা দেওয়া শিক্ষিত মানুষের জন্য অবমাননাকর। কারো কাছে ধরনা না দিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ব্যবহার করে নিজস্ব প্রচেষ্টায় উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য তরুণদের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল মঙ্গলবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে সারা দেশের সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রায় ১১ হাজার তরুণের অংশগ্রহণে ‘ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তিনি। প্রধানমন্ত্রী ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের দেশের ‘ডিজিটাল সান’ হিসেবে উল্লেখ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা গড়ায় আত্মনিয়োগের জন্য তাদের প্রতি আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, ‘আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। কারো মুখাপেক্...