Tuesday, November 3Welcome khabarica24 Online

স্লাইড

বিজ্ঞাপনে প্রথমবারের মতো ইমন-নাদিয়া

বিজ্ঞাপনে প্রথমবারের মতো ইমন-নাদিয়া

বিনোদন, স্লাইড
বিনোদন ডেস্ক বিজ্ঞাপনে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন ইমন ও সালহা খানম নাদিয়া। এটি আইএফআইসি ব্যাংকের হোম লোনের বিজ্ঞাপন। গত সপ্তাহে সাভারের মমতাপল্লী এবং উত্তরার একটি শুটিং হাউজে বিজ্ঞাপনটির শুটিং হয়। কাজটি প্রসঙ্গে ইমন বলেন, বেশ ভালো একটি কাজ হয়েছে। এ বিজ্ঞাপনে আমার সহশিল্পী নাদিয়া। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে। নাদিয়া বলেন, আমি ক্যারিয়ারের শুরু থেকে অনেক বিজ্ঞাপনে কাজ করেছি। সৈয়দ আপন আহসানের নির্দেশনায় এবার প্রথম কাজ করেছি। একজন নির্মাতা যখন ভালোবাসা, আদর দিয়ে কাজ আদায় করার চেষ্টা করেন, তখন শিল্পীরও সর্বোচ্চ চেষ্টা থাকে কাজটি আন্তরিকতার সঙ্গে শেষ করার। আপন ভাই নির্মাতা হিসেবে যেমন অসাধারণ, মানুষ হিসেবেও অনেক অমায়িক। বিশাল আয়োজনের মধ্যদিয়ে বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে। ইমন ভাই যথেষ্ট আন্তরিক ছিলেন। এদিকে ইমন ও নাদিয়া কচি খন্দকারের নির্দেশনায় 'সিনেমা হল' নামে একটি ধারাবাহিক নাটকে অভিন...
ঢাকার দিকে ধেয়ে আসছে বন্যা

ঢাকার দিকে ধেয়ে আসছে বন্যা

জাতীয়, প্রথম পাতা, স্লাইড
খবরিকা ডেক্সঃ সারাদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। এতে ভয়ঙ্কর রূপ নিচ্ছে বন্যা। সারাদেশে বন্যায় এ পর্যন্ত ৩৭ জন মারা গেছেন। এছাড়া ঢাকাসহ আরও ৯টি জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বন্যার বিস্তার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বিভিন্ন ধরনের দুর্ভোগ ও রোগবালাই। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি ও খাবারের পানির সঙ্কট দেখা দিয়েছে। এরই মধ্যে কুড়িগ্রাম ও দিনাজপুরের সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দেশের ছোট-বড় ২৭টি নদীর পানি এখন বিপদসীমার ওপর দিয়ে বইছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় বাঁধ, উঁচু সড়ক, আশ্রয়কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন দুর্গতরা। এর মধ্যে খাদ্য সঙ্কটে পড়েছেন বানভাসীরা। অনেকের ঘরে খাবার থাকলেও তা রান্না করে খাওয়ার ব্যবস্থা করতে পারছেন না তারা। পরিস্থিতি এভাবে চলতে থাকলে বন্যা পরিস্থিতির আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি উজ...
আরব আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের জাতীয় শোক দিবস পালন

আরব আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের জাতীয় শোক দিবস পালন

আমিরাত সংস্করণ, স্লাইড
  আরব আমিরাত প্রতিনিধিঃ এই প্রথম প্রবাসের মাটিতে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মার্যাদায় ও গভীর শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,স্বাধীনতার মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান-এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৭ পালিত হয়েছে। জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাত এর উদ্যোগে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কবিতা মঞ্চ সভাপতি কবি মুহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্টান সঞ্চালনা করেন বিশিস্ট লেখক রাজনীতিবিদ ও জনপ্রিয় উপস্হাপক তোফায়েল আহমেদ চৌধুরী সেলিম, অনুষ্ঠানের শুরুতে প্রবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম আল কাদরি জাতীয় শোক দিবসের শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি ওবাইদুল হক স্বাগত বক্তব্য জাফর উদ্দিন ভুঁইয়া এতে আরও বঙ্গবন্ধুর জীবনীর উপর বক্তারা স্মৃতিচ...
৩টি উপায়ে ঘরেই কান পরিষ্কার করুন

৩টি উপায়ে ঘরেই কান পরিষ্কার করুন

সুস্বাস্থ্য, স্লাইড
দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কান। যেহেতু এটি দেহের বাইরের অংশে অবস্থিত, স্বাভাবিক ভাবেই এখানে অনেক ময়লা জীবাণুর সংক্রমণ তৈরি হয়। কান পরিষ্কার করতে আমরা হয়তো খুব বেশি গুরুত্ব দেই না, মাঝে মাঝে শুধু কটনবাড নিয়ে পরিষ্কার করে থাকি। কিন্তু এভাবে পুরো কান পরিষ্কার হয় না। সঠিক ভাবে পরিষ্কার করতেও কিছু উপায় আছে, যা ঘরে বসেই করতে পারেন। জেনে নিন কান পরিষ্কার করার ৩টি সঠিক উপায়- ১। লবণ পানি লবণ পানি হলো ঘরোয়া উপায়ে কান পরিষ্কার করার সবচেয়ে সহজ উপায়। এটি কানের ময়লাকে নরম করে এবং সহজেই পরিষ্কার হয়ে যায়। পদ্ধতি প্রথমে হালকা কুসুম গরম পানির সাথে পরিমাণমতো লবণ মিশিয়ে নিন এবং পানির সাথে একেবারে মিশে যেতে দিন। এরপর একটি তুলার টুকরোতে সামান্য লবণ পানি দিন এবং এ কাজটি বসেই করতে পারেন। এবার মাথা এক পাশে কাত করে কান থেকে একটু দুরুত্ব রেখে তুলো থেকে চিপে পানি কানে দিয়ে নিন যেন আস্তে আস্তে কান...
মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় সিএনজি চালক নিহত

মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় সিএনজি চালক নিহত

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার বারইয়ারহাটে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক সিএনজি চালক নিহত হয়েছে। নিহতের নাম মো. মহসীন। সে রামগড় উপজেলার লামকু পাড়ার আবুল কাশেম মোল্লার পুত্র। মঙ্গলবার (১৫ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার রেলগেইট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি সড়কে বারইয়ারহাট টু রামগড়ে রুটে চলাচলকারী সিএনজি চালক মো. মহসীন বারইয়ারহাট রেল গেইট এলাকায় রেল লাইনের পাশে বসে মূত্র ত্যাগ করছিলেন। মূত্র ত্যাগ করে পেছনে ফেরার সময় ঢাকাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় তার মাথা ও পা ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। এই ব্যাপারে জোরারগঞ্জ থানার জ্যেষ্ঠ উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবানাথ জানান, বারইয়ারহাট রেল লাইন এলাকায় দূর্ঘটনায় নিহত হওয়ার খবর শুনেছি। তবে বিষয়টি জিআরপি পুলিশ দেখভাল করছে ব...
দ্বাদশ জাতীয় আবৃত্তি উৎসবে চট্টগ্রামের নরেন আবৃত্তি একাডেমির প্রযোজনা মঞ্চায়ন

দ্বাদশ জাতীয় আবৃত্তি উৎসবে চট্টগ্রামের নরেন আবৃত্তি একাডেমির প্রযোজনা মঞ্চায়ন

বিনোদন, স্লাইড
মো: সাইফ উদ্দিন ফরহাদ ঃ  “এমন দিনে তারে কি বলা যায়, এমন ঘনঘোর বরিষায়” সকাল থেকেই বৃষ্টি নামছে অঝর ধারায়। অতিথি আগমন নিয়ে দ্বিধান্বিত আয়োজক কমিটি। সব চিন্তার অবসান ঘটিয়ে নির্ধারিত সময়ের একটু পরেই অতিথিবৃন্দ অনুষ্ঠানস্থনে উপস্থিত। যথারীতি পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরবেশনের মধ্য দিয়ে শুরু হলো “দ্বাদশ জাতীয় আবৃত্তি উৎসব-২০১৭ ও রজতজয়ন্তী” । ১১ই আগস্ট রোজ শুক্রবার “দ্বাদশ জাতীয় আবৃত্তি উৎসব-২০১৭ ও রজতজয়ন্তী” উপলক্ষে নটর ডেম কলেজের অডিটোরিয়ামের মঞ্চে নটর ডেম আবৃত্তি দলের আমন্ত্রণে চট্টগ্রামের স্বনাম প্রসিদ্ধ সংগঠন নরেন আবৃত্তি একাডেমি তাদের অনবদ্য গল্প গাঁথার প্রযোজনাসমূহ মঞ্চায়ন শুরু করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: মো: হাবিবে মিল্লাত মুন্না (এম.পি), বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পি (এম.পি), সভাপতিত্ব করেন নটর ডেম আবৃত্তি দলের সম্মান...

করেরহাট আলিম মাদ্রাসা ছাত্রলীগের উদ্যেগে জাতীয় শোক দিবস উদযাপন ও মিলাদ মাহফিল সম্পন্ন-(ভিডিও সহ)

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ করেরহাট গণিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসা ছাত্রলীগের উদ্যেগে এবং চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন এর সার্বিক ব্যবস্থাপনায় (১৫ আগষ্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে করেরহাট রাজ কুমার কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। এতে নবগঠিত করেরহাট গণিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেন এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কুয়েত আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফয়েজ কামাল, করেরহাট ইউনিয় আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক মো. শেখ সেলিম, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক এস এম আবুল হোসেন, করেরহাট ইউনিয়ন ...
নবগঠিত কমিটিকে স্বতন্ত্র ভাবে বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময়

নবগঠিত কমিটিকে স্বতন্ত্র ভাবে বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময়

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
তৌহিদুল ইসলাম ঃ নবগঠিত মীরসরাই উপজেলা ছাত্রলীগের নির্বাচিত সদস‍্যদের বিভিন্ন মহল থেকে জানানো হচ্ছে শুভেচ্ছা ও অভিনন্দন। এরই পরিপ্রেক্ষিতে কমিটির অন্তর্গত দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় রিয়াজ উদ্দিন শাহীন কে জানানো হয় উষ্ণ অভ‍্যর্থনা। তার বন্ধু মহল থেকে এই শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ বিকাল সাড়ে ৪টা বারইয়ারহাটে, কাশবন হোটেল এন্ড রেস্টুরেন্ট । তবে একটু ভিন্ন আঙ্গিকে এই শুভেচ্ছা বিনিময়। মীরসরাই উপজেলা ছাত্রলীগ দপ্তর সম্পাদক, রিয়াজ উদ্দিন শাহীন জানান, সে তার চাওয়ার প্রতিফলন পেয়েছে তাই সে মীরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল চৌধুরী এবং সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কে আন্তরিক অভিনন্দন জানায়।সে তার দলের স্বার্থে স‍র্বোচ্ছ ত‍্যাগ স্বীকার করতে প্রস্তুত বলে জানান এবং কমিটির সবাইকে সহযোগীতা করার জন‍্য আহ্বান করে।...