দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার ৬ কারণ
দাঁত ব্রাশ করার সময় টুথব্রাশের লোমে মাড়ি থেকে বের হওয়া রক্ত লাগলে অথবা দাঁত পরিষ্কার করার সময় মাড়ির গর্ত বা দাঁত ও মাড়ির সংযোগস্থল থেকে রক্ত বের হয়ে বেসিন রঞ্জিত হলে অবহেলা করা মোটেই উচিত নয়।
কানাডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ম্যানিটোবার ডেন্টিস্ট ডা. পিটার ডোইগের মতে, ‘মাঝে মাঝে শক্ত খাবারের সঙ্গে মাড়ির সংঘর্ষ লেগে রক্তপাত হতে পারে, কিন্তু রক্ত যদি নিয়মিত ব্রাশে বা ডেন্টাল ফ্লসে দেখা যায় তাহলে মারাত্মক কোনো অবস্থাকে দায়ী করা যায়।
রিডার্স ডাইজেস্টের প্রতিবেদন অনুসারে জেনে নিন, দাঁতের মাড়ি থেকে রক্তপাতের ৬টি কারণ ও কিভাবে রক্ত পড়া বন্ধ করা যায়।
জিনজিভাইটিস বা মাড়ির প্রদাহ
দাঁতের প্লাক(হলুদ বর্ণের আবরণ) এবং ক্যাভিটি (দাঁতের ক্ষয়) দাঁতে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে। এর ফলে মাড়িতে প্রদাহ হয় যাকে বলে জিনজিভাইটিস বা মাড়ির প্রদাহ। জিনজিভাইটিস হলে ব্যথা অনুভূ...





