Monday, October 26Welcome khabarica24 Online

নবগঠিত কমিটিকে স্বতন্ত্র ভাবে বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময়

তৌহিদুল ইসলাম ঃ নবগঠিত মীরসরাই উপজেলা ছাত্রলীগের নির্বাচিত সদস‍্যদের বিভিন্ন মহল থেকে জানানো হচ্ছে শুভেচ্ছা ও অভিনন্দন। এরই পরিপ্রেক্ষিতে কমিটির অন্তর্গত দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় রিয়াজ উদ্দিন শাহীন কে জানানো হয় উষ্ণ অভ‍্যর্থনা। তার বন্ধু মহল থেকে এই শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ বিকাল সাড়ে ৪টা বারইয়ারহাটে, কাশবন হোটেল এন্ড রেস্টুরেন্ট । তবে একটু ভিন্ন আঙ্গিকে এই শুভেচ্ছা বিনিময়।
মীরসরাই উপজেলা ছাত্রলীগ দপ্তর সম্পাদক, রিয়াজ উদ্দিন শাহীন জানান, সে তার চাওয়ার প্রতিফলন পেয়েছে তাই সে মীরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল চৌধুরী এবং সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কে আন্তরিক অভিনন্দন জানায়।সে তার দলের স্বার্থে স‍র্বোচ্ছ ত‍্যাগ স্বীকার করতে প্রস্তুত বলে জানান এবং কমিটির সবাইকে সহযোগীতা করার জন‍্য আহ্বান করে।