Friday, October 30Welcome khabarica24 Online

সারা-দেশ

রিদোয়ান কবিরের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

রিদোয়ান কবিরের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
    খবরিকা প্রতিনিধি ঃ মীরসরাইয়ের বিশিষ্ট ক্রিয়ামোদী, সমাজসেবক ও সংগঠক রিদোয়ান কবির এর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়। বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশানের তিনি সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ছিলেন। তাঁর জীবদ্দশায় মীরসরাই উপজেলার ক্রিয়া ও সামাজিক কর্মকান্ডে ব্যাপক অবদানের জন্য তিনি সকলের কাছে আজো অম্লান রয়েছেন। তাঁর পরিবারের উদ্যোগে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল (২৪ আগষ্ট) শুক্রবার মীরসরাই উপজেলার মিঠাছরাস্থ মরহুমের নিজবাড়ীতে কোনআন খতম, মিলাদ মাহফিল ও প্রায় ২ হাজার দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ সম্পন্ন হয়েছে। মরহুমের পরিবারবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠন মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া প্রার্থনা করেছেন। উল্লেখ্য যে, ২০০৯ সালের ২৪ আগষ্ট আজকের এই দিনে কুমিল্লায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এবারের মৃত্যুবার্ষিকী উদযাপন কালে তা...
মীরসরাইয়ে সেচ্চাসেবী সংগঠন দুর্বারের উদ্যোগে গাছের চারা রোপন ও বিতরণ

মীরসরাইয়ে সেচ্চাসেবী সংগঠন দুর্বারের উদ্যোগে গাছের চারা রোপন ও বিতরণ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধিঃ সবুজের মীরসরাই গড়তে দুর্বার প্রগতি সংগঠন প্রায় প্রতি বছরই বৃক্ষরোপন ও বৃক্ষ বিতরণ সপ্তাহের আয়োজন করে থাকে। সে ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট (শনিবার) প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজ প্রাঙ্গনে পেয়ারা গাছের চারা রোপনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবছার উদ্দীন। এসময় প্রতিষ্ঠানের আটশ শিক্ষার্থীর মাঝে দুইটি করে চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এ কলেজের সহকারি অধ্যাপক ওমর ফারুক, সহকারি অধ্যাপিকা শামসুন নাহার ও হাসিনা আক্তার, সংগঠনের সভাপতি আশিষ দাশ, সাংগঠনিক সম্পাদক সৈকত চৌধুরী , সহ দপ্তর সম্পাদক নাহিদুল আনসার, অর্থ সম্পাদক আলি হায়দার চৌধুরী, সহ অর্থ সম্পাদক রানা মজুমদার, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন রাকিব, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, ক্রীড়া পরিষদের আহবায়...
সভাপতি দুলাল চন্দ্র বড়ুয়া, সাধারণ সম্পাদক তাপস কুমার সিংহ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জোরারগঞ্জ ইউনিয়ন কমিটি গঠিত

সভাপতি দুলাল চন্দ্র বড়ুয়া, সাধারণ সম্পাদক তাপস কুমার সিংহ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জোরারগঞ্জ ইউনিয়ন কমিটি গঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক ॥ মীরসরাইয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জোরারগঞ্জ ইউনিয়ন শাখা গঠিত হয়েছে। শনিবার (১৮ আগষ্ট) বিকালে জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনে কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় দুলাল চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে এবং তাপস কুমার সিংহের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কালু কুমার দে, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দেওয়ানজী, জোরারগঞ্জ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জহিরুল হক, মীরসরাই হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি শ্যামলেন্দু দাশ, সাধারণ সম্পাদক নুপুর ধর, মীরসরাই হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ আহ্বায়ক কল্যাণ রায় রানা, সচিব বিশু সাহা প্রমুখ। পরে দ্বিতীয় অধিবেশনে সবসস্মতিক্রমে জোরারগঞ্জ ইউনিয়ন শাখায় দুলাল চন্দ্র বড়ু...
মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত মায়ানীর নুরুল হুদা বাঁচতে চায় চিকিসার্থে সাহায্যের আবেদন

মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত মায়ানীর নুরুল হুদা বাঁচতে চায় চিকিসার্থে সাহায্যের আবেদন

প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরিকা রিপোর্ট : মা-বাবা আর ছোট ভাইদের নিয়ে কোনমতে সংসার চলছিলো নুরুল হুদার । যা আয় করতেন তা দিয়ে চলে তার ৬ সদস্যের পরিবার। প্যারালাইসিস আক্রান্ত হয়ে ঘরে বসা বৃদ্ধ বাবা। গত কয়েক মাস আগে হটাৎ নুরুল হুদার শরীরে মরনব্যাধী ক্যান্সারের জীবানু ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত অপারেশন করা না গেলে তাকে বাঁচানো সম্ভব হবে না। নুরুল হুদার মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শাহ আলম চেয়ারম্যান বাড়ির দেলোয়ার হোসেনের পুত্র। অসুস্থ হওয়ার পর থেকে এই পর্যন্ত চিকিৎসা খরচ বহন করে নিঃস্ব হয়ে পড়েন। পরিবারের তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। চিকিৎসকের পরামর্শমত তার জরুরী অপারেশন করাতে হবে। এতে প্রায় ৪ লাখ টাকা খরচ হবে। কিন্তু তার মত দরিদ্রের পক্ষে এত ব্যয়বহুল খরচ বহন করা সম্ভব হচ্ছেনা। তাই সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে নুরুল হুদাকে বাঁচাতে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তার পরিবার...
করেরহাট- রামগড় সড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কানালে- নিহত-১

করেরহাট- রামগড় সড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কানালে- নিহত-১

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলার বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের ভাঙ্গা টাওয়ার এলাকায় একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সোমবার ১৩ আগস্ট সকাল সাড়ে ১১ টার সময় শান্তি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টা ভ, ২৫-১৪৭২) দূর্ঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্থ হয়। এসময় গাড়ীতে থাকা অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাড়ীটি যাত্রী নিয়ে সোমবার সকালে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। পথি মধ্যে পাহাড়ী সড়কে মীরসরাইয়ের ভাঙা টাওয়ার এলাকায় গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা খবর পেয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিন জানান, সকালে ৩ জন রোগীকে হাসপাতালে নেয়া হলে তাদের জখম গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। এদিকে হতাহতদের খোঁজ নিয়ে জানা যায়, অনেকের জখ...
মীরসরাই পৌরসভার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

মীরসরাই পৌরসভার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি মীরসরাই পৌরসভার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ আগষ্ট) সকালে পৌরসভা প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচর্য ডাঃ অধ্যাপক মোঃ ইসমাইল খান। পৌর কাউন্সিলর মোঃ নুর উন নবীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সদস্য খোরশেদ আলম আজাদ, নুরুল হুদা, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শহীদুন্নবী, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, ভিক্টরী কম্পিউটারের সত্ত্বাধিকারী মোঃ মামুন প্রমুখ। এসময় পৌরসভার কাউন্সিলর, আওয়ামীলীগ নেতাকর্মী সহ পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট শাহাদা...
ওচমানপুরে জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে  বৃক্ষ রোপন ও চারা বিতরণ

ওচমানপুরে জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃক্ষ রোপন ও চারা বিতরণ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও ফখরুল ইসলাম খান সি আই পি সার্বিক সহযোগীতা এবং মীরসরাই সেচ্চাসেবী সংগঠন আর্দশ বন্ধু ফোরাম ব্যবস্থপনায় রবিবার বিকাল সাড়ে ৪টায় ওচমানপুর উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে বৃক্ষরোপন ও চারা ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়েছে। এই সময় প্রায় ১হাজার ৫০০টি ফলজ, বনজ, ওষুধি বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ওচমানপুর বিদ্যালয়ে প্রধান শিক্ষক সানা উল্লাহ্, বিদ্যালয় পরিচালনা পরিষদরে সদস্য নুরুল হুদা, আদর্শ বন্ধু ফোরামের সভাপতি দ্বীন মোহাম্মদ, সহ-সভাপতি কাজী সবুজ, সাধারান সম্পাদক নুরুল হুদা মোর্শেদ, এবং ওচমাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, ও আদর্শ বন্ধু ফোরামের সদস্য’রা।   জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্টপোষক, ফখরুল ইসলাম খান সি আই পি বলেন, ...
মীরসরাইয়ে সিএনজি অটোরিক্সা চাপায় পুলিশ কন্সটেবল নিহত

মীরসরাইয়ে সিএনজি অটোরিক্সা চাপায় পুলিশ কন্সটেবল নিহত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের সুফিয়া রোড় এলাকায় সিএনজি অটোরিক্সা চাপায় এক পুলিশ কন্সটেবল নিহত হয়েছে। শনিবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮ টার সময় এই দুর্ঘটনা ঘটে। ওই পুলিশ কন্সটেবলের নাম শাহ আলম (৩৫)। তিনি মীরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম সাহেরখালী গ্রামের বাদশা মিয়া বাড়ীর ওসমান গনির পুত্র। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কংকাবতী পুলিশ তদন্ত কেন্দ্রের কন্সটেবল পদে নিয়োজিত ছিলো। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার রাত ৮ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড় এলাকায় মহাসড়ক পারাপারের সময় শাহ আলম সিএনজি অটোরিক্সা চাপায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে সুফিয়া রোড় এলাকায় তার মামার সাথে দেখা করতে গিয়েছিল। দুর্ঘটনার শিকার সিএনজি অটোরিক্সাটি আটক করেছে ...