ভালোবাসায় সিক্ত হজ ফেরত মহিউদ্দিন বাচ্চু
সর্বস্থরের জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছেন নগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু। আজ (৩১ আগস্ট) পবিত্র হজ শেষে ফিরলেই সর্বস্থরের জনগণ তাকে ফুলেল সর্বোচ্চ দিয়ে বরণ করে নেয়। নগর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সকাল থেকে শাহ আমানত বিমান বন্দরে অপেক্ষা করে। আজ দুপুরে জেদ্দা থেকে শাহ আমানত বিমান বন্দরে প্রথম সরাসরি ফ্লাইটে ফিরলে মহিউদ্দিন বাচ্চকে হাজার নেতাকর্মী ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
বিমান বন্দর থেকে নেতা কর্মীদের বহর নিয়ে নগরীর ২নং গেটস্থ হিলভিউর বাসভবনে ফেরেন। সেখানে নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। তখন মহিউদ্দিন বাচ্চু বলেন, আপনাদের উপস্থিতি দেখে সত্যিই আমি অবাক হয়েছি। হজ পালন অবস্থায় আপনাদের কথা বার বার মনে পড়েছে। তাই মহান আল্লাহর কাছে আপনাদের জন্য দুইহাত তুলো দোয়া করেছি। আপনাদের দোয়া আমি আজ প্রথম সরাসরি ফ্লাইটে আপনাদের মাঝে ফিরতে পেরেছি। সব...







