মীরসরাই উপজেলা গার্ল গাইডস এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কমিশনার নাছিমা সচিব বিলকিস
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন চট্টগ্রামের মীরসরাই উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) মীরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যুতে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলী।
মীরসরাই উপজেলা গার্ল গাইডস এসোসিয়েশনের স্থানীয় কমিশনার নাছিমা আখতারের সভাপতিত্বে ও স্থানীয় সচিব বিলকিস আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, মীরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশিষ কুমার শীল। অন্যাণ্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক দিদারুল আলম, মীরসরাই সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হোছাইন সবুজ, গার্ল গাইডের স্থানীয় ট্রেজারার রাফিয়া আক্তার, সরকারহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা স...






