Friday, October 30Welcome khabarica24 Online

সারা-দেশ

জোরারগঞ্জে সৃজন সাংস্কৃতিক পরিষদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

জোরারগঞ্জে সৃজন সাংস্কৃতিক পরিষদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিবেদকঃ মীরসরাই উপজেলার জোরারগঞ্জে সংগীত, নৃত্যকলা ও চিত্রকলার প্রশিক্ষণ সংগঠন সৃজন সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে গত (বৃহস্পতিবার) বিকাল ৩টায় জে.বি উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রশিক্ষনার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পল্লব বড়–য়া ও আমজাদ হোসেনের যৌথ সঞ্চালনায় এবং জে,বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়–য়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছুদ আহম্মদ চৌধুরী, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার মঈন উদ্দিন আহম্মদ চৌধুরী সেলিম, কবি মাহমুদ নজরুল, জে,বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, সাংবাদিক রাজিব মজুমদার, ত্রিপণময় ত্রিপুরা, টিটু বড়–য়া, সাফিনাজ আক্তার সাথী, খোরশেদ আলম প্রমুখ। সংগীত ক বিভাগে অংশগ্রহণ করে অর্পিতা, প...
বারইয়ারহাটে এলজিসহ ৩ ভুয়া ডিবি পুলিশ আটক

বারইয়ারহাটে এলজিসহ ৩ ভুয়া ডিবি পুলিশ আটক

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদকঃ মীরসরাইয়ে একটি এলজিসহ ৩ যুবককে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। রবিবার ৩০ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারট থেকে তাদের আটক করা হয়। সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই আবিদ আলী ও এসআই আলমগীর স্থানীয় বারইয়ার হাট থেকে ঢাকামুখি একটি সাদা রঙের প্রাইভেটকার আটক করে। এসময় প্রাইভেটকার থেকে ৩ যুবককে আটক করা হয় এবং তাদেরকাছ থেকে একটি এলজি পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ, একটি ওয়াকিটকি, ২টি হ্যান্ডকাপ, ২টি ডিবি পুলিশ লেখা জ্যাকেট। এসময় তাদেও ব্যবহৃত সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২৭৫১ আটককৃতরা হলো বরগুনা জেলার পাতাকাটা আমতলী গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মো. ইউসুফ (৩০), ঝালকাঠি জেলার নলছটি থানার আমতলী গ্রামের ইসকান্দার মাস্টারের ছেলে আসাদুজ্জামান (৩২), শরীয়তপুর জেলার জাজিরা থানার বড় গোপালপুর গ্রামের জব্বার খানের ছেল...
দেশের শান্তি ও উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই : মীরসরাইয়ের ১৮ টি নির্বাচনী পথসভায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

দেশের শান্তি ও উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই : মীরসরাইয়ের ১৮ টি নির্বাচনী পথসভায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: দেশের উন্নয়ন ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকার বিকল্প নেই। এতিমের টাকা মেরে খালেদা জিয়া এখন জেলে, আর খাম্বার টাকা মেরে তারেক এখন লন্ডনে। আবার যদি বাংলাদেশে বিএনপি জামায়াত এদেশে ক্ষমতায় আসে তাহলে দেশ উন্নয়নশীল থেকে তলাবিহীন ঝুড়িতে রুপান্তরিত হবে। শনিবার (২৯ সেপ্টেম্বর) মীরসরাই উপজেলা আওয়ামীলীগের দিনব্যাপী আয়োজনে ১৬ টি ইউনিয়ন ও ২টি পৌরসভার আয়োজনে পৃথক ১৮ টি পথসভায় বক্তব্য প্রদানকালে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন ড. কামাল, বি চৌধুরীরা জাতীয় ঐক্যের নামে আওয়ামীলীগের বিরুদ্ধে উন্নয়নের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষের প্রপাগান্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিবে জনগণ। শেখ হাসিনার সরকার আগামী ১শ’ বছরের ডেলটা উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে, যা...
উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় প্রয়োজন :: ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় প্রয়োজন :: ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন গত ১০ বছরে সারা দেশের ন্যায় মীরসরাইতে বর্তমান সরকার যে অভূতপূর্ব উন্নয়ন করেছে তাতে নৌকার জয় হবেই হবে। এই উন্নয়নের জোয়ারকে অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় প্রয়োজন। তিনি বলেন ১০ বছর পূর্বে দেশে মাত্র ২ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হতো। এখন উৎপাদন হয় ২০ হাজার মেগাওয়াট। এখন আমরা বিদ্যুতে ও স্বয়ংসম্পূর্ণ। এই শেখ হাসিনার সরকার দেশে মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা, পঙ্গু, বয়স্ক, প্রতিবন্ধি ভাতা সহ অনেক প্রকারের ভাতা প্রবর্তন করেছে। বিএনপি ক্ষমতায় এলে এইসকল ভাতা পাবার আশা নেই আর কারো। আমাদের দেশে এখন কাউকে না খেয়ে থাকতে হয় না। আর মাত্র কয়েক বছরের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে গন্য হবো। আর এর জন্য শেখ হাসিনার সরকারকেই ক্ষমতায় থাকা খুবই প্রয়োজন। তাই আগামী নির্বাচনে নৌকা মা...
মীরসরাইয়ে দেশটাকে পরিস্কার করি দিবস – ২০১৮ পালিত

মীরসরাইয়ে দেশটাকে পরিস্কার করি দিবস – ২০১৮ পালিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব   প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় মীরসরাইয়ে ও পালিত হয়েছে দেশটাকে পরিস্কার করি দিবস-২০১৮। পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে “পরিবর্তন চাই” মীরসরাই শাখার উদ্যোগে “চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই” এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৫ সেপ্টেম্বর) মীরসরাই পৌর সদরে সকাল ১১ টায় ময়লা আবর্জনা সংগ্রহ অভিযান শুরু হয়। “পরিবর্তন চাই” মীরসরাই শাখার কমান্ডার মো. আশরাফ উদ্দিন ফরহাদের নেতৃত্বে প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী সদস্য এই অভিযানে অংশ নেয়। এই অভিযান মীরসরাই পৌরসদরের ফুটওভার ব্রীজ থেকে শুরু হয়ে শেষ হয় মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে। উক্ত পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন মীরসরাই পৌর মেয়র আলহাজ্ব মো. গিয়াস উদ্দিন, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির, পৌর কাউন্সিলর শাখের ইসলাম রাজু ও জহির হোসেন প্রমুখ। শুরুতে ফুট ওভারব্রীজ এর নিচ থেকে উক্ত কার্যক্রম এর সূচন...
খৈয়াছরা লায়ন্স ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির, ব্লাডগ্রুপিং ও বৃক্ষরোপন

খৈয়াছরা লায়ন্স ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির, ব্লাডগ্রুপিং ও বৃক্ষরোপন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মীরসরাই এবং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশেনাল খুলশি এর উদ্যোগে মীরসরাই উপজেলার খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ে চক্ষু পরীক্ষা, ফ্রি ব্লাড গ্রুপিং ও বৃক্ষরোপন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের প্রায় সহ¯্রাধীক শিক্ষার্থীকে ফ্রি ব্লাড গ্রুপিং ও চক্ষু পরীক্ষা সহ বিদ্যালয়ের প্রাঙ্গনে বৃক্ষরোপণ এর মাধ্যমে উক্ত কর্মসূচি সম্পন্ন হয়। এসময় এক আলোচনা সভা খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে লায়ন ক্লাব মীরসরাইয়ের সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামস্থ মীরসরাই এসোসিয়েশান এর সভাপতি ও লায়ন ক্লাব মীরসরাইয়ের পরিচালক লায়ন তাহের আহমেদ, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলে...

মীরসরাইয়ে নৌকা ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর পক্ষে রাষ্ট্রপতির সাংসদ পুত্রের নির্বাচনী প্রচারনা আগামী নির্বাচনে নৌকা ক্ষমতায় আসেলে প্রতিটি গ্রামকে নগরের মতো উন্নয়ন করা হবে – ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাইয়ে নৌকা ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর জন্য ভোট চাইলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর পুত্র কিশোরগঞ্জ (৬) আসন এর সংসদ সদস্য জনাব রিজওয়ান আহমেদ তৌফিক । মীরসরাইয়ে এক সুধী সমাবেশে তিনি বলেন আমার পিতার সহকর্মী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চাচা এর মতো অভিবাবক যেখানে আছেন সেখানকার মানুষ অনেক ভাগ্যবান। তিনি আগামী নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করার জন্য মীরসরাইবাসীর কাছে আহ্বান জানিয়ে নৌকার পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান। শুক্রবার ( ১৪ সেপ্টেম্বর) মীরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নে নাছির উদ্দিন দিদারের বাড়ীতে এক সুধী সমাবেশে নেতা-কর্মী ও সাধারন জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান অতিথীর বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আওয়ামীলীগ জানে মানুষের ও দেশের কীভাবে উন্নয়ন করতে হবে আর এই সরকারই প্রতিটি গ্রাম...

:: মীরসরাইয়ে দেশের আধুনিক ষ্টেডিয়ামের ঘোষনা:: শেখ হাসিনার সরকারই পারে এই দেশকে আধুনিক যুবসমাজ বান্ধব দেশে রুপান্তর করতে :: ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

খেলার মাঠ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন তরুণ প্রজন্মকে মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই। তাই জাতীর পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে তরুণ সমাজকে রক্ষা করতে শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি জেলা- উপজেলায় এই খেলার উদ্যোগ নিয়েছেন। তিনি মীরসরাই উপজেলায় খেলাধুলার সম্প্রসারনের জন্য যুব ও ক্রিড়া মন্ত্রীর মাধ্যমে খুব শীঘ্রই এই ষ্টেডিয়ামকে দেশের আধুনিক ষ্টেডিয়ামে রুপান্তর করার ঘোষনা দেন। তিনি বলেন এই শেখ হাসিনার সরকারই পারে এই দেশকে আধুনিক ও যুগোপযোগী যুবসমাজ বান্ধব দেশে রুপান্তর করতে। তাই আগামী জাতীয় নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে নৌকাকে বিজয়ী করা সকলের প্রধান দায়িত্ব। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় মীরসরাই উপজেলা প্রশাসনেরর উদ্যোগে মীরসরাই স্টেডিয়ামে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ ...