মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে আর্থিক ক্ষতি পূরণের দাবিতে মানববন্ধন
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, স্লাইড
নিজস্ব প্রতিবেদক::
মীরসরাইয়ে আর্থিক ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। সোমবার (১১ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বেপজা অর্থনৈতিক অঞ্চলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বেপজা অর্থনৈতিক অঞ্চল ভরাট কাজে নিয়োজিত মূল ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াহিদ কন্সট্রাকশন উপ-ঠিকাদারি প্রতিষ্ঠান এমবি-এমই-ডিপি এন্টারপ্রাইজের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি বাতিল করে দেয়। এতে করে উপ-ঠিকাদারি প্রতিষ্ঠান এমবি-এমই-ডিপি এন্টারপ্রাইজের বিনিয়োগকৃত প্রায় ১৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। পথে বসেছে অর্ধশত বিনিয়োগকারী। এ বিষয়ে প্রতিকার চেয়ে বেপজার প্রকল্প পরিচালক ও জোরারগঞ্জ থানা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বিনিয়োগকৃত অর্থ ফেরত পেতে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সরকারের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে এমবি-এমই-ডিপি এন্টার...







