Wednesday, October 28Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

উপজেলা নির্বাচন আয়োজনে ইসি ব্যর্থ : সুজন

উপজেলা নির্বাচন আয়োজনে ইসি ব্যর্থ : সুজন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, উপজেলা নির্বাচনে কেন্দ্র দখল এবং সহিংসতার ঘটনা ঘটেছে তার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। তিনি বলেন, উপজেলা নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদের সমালোচনা করে সুজন সম্পাদক বলেন, দেশে যে মুহূর্তে উপজেলা নির্বাচন হচ্ছে তখন সন্তোষজনক কারণ ছাড়া প্রধান নির্বাচন কমিশনারের এভাবে ছুটিতে যাওয়া কোনমতে গ্রহণযোগ্য নয়।সংবাদ সম্মেলনে বলা হয়, চতুর্থ ধাপের ২৩ মার্চ অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের প্রায় ২৯ দশমিক ৮১ শতাংশের বিরুদ্ধে মামলা রয়েছে। এর মধ্যে ৩ দশমিক ৯৫ শতাংশের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় (খুন) মামলা রয়েছে। এ ছাড়া চেয়াম্যানর প্রার্থীদের মধ্যে ৫৯ দশমিক ৬৩ শত...
টি-২০ বিশ্বকাপ উপলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়াহাটে ছাত্র-ছাত্রী জনতার আনন্দবন্যা !

টি-২০ বিশ্বকাপ উপলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়াহাটে ছাত্র-ছাত্রী জনতার আনন্দবন্যা !

খবরিকা আর্কাইভ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, স্লাইড
নাছির উদ্দিন ঃ চলতি টি-২০ বিশ্বকাপ খেলাকে কেন্দ্রকরে দেশব্যাপি ক্রিকেট প্রেমিদের উৎসাহিত, উজ্জিবীত করতে চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের ছাত্র ছাত্রীদের পরিচালনা ও  পরিবেশনায় চট্টগ্রামের মিরসরাইয়ের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভায় আজ ২০ মার্চ দুপুর ১২টার সময় এক আনন্দগন পরিবেশে এই ফাশমুভটির আয়োজন করেন, চট্টগ্রামের জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছাত্রীরা। দলীয় নেতা সয়ন কুমার ধর’এর নের্তৃত্বে হঠাৎ প্রায় এক ধরনের অগোছালো পরিবেশে সড়কে চলাচল রত গাড়ীগুলোকে থামিয়ে দিয়ে দলীয় সংগিদের নিয়ে নেমে পড়েন রাস্তায়, মিউজিক বাজিয়ে সবাই সারিবদ্বভাবে দাড়িয়ে মিউজিকের তালে তালে শুরু করলেন নৃত্য। এসময় উপস্থিত বাজারের লোকজন তাদের ঘিরে ধরে। তারাও তাদের সাথে আনন্দে মেতে ওঠে। এক ধরনের খোলামেলা পরিবেশে এই নৃত্যগুলো অনুষ্ঠিত হয়। এসময় বারইয়ারহাট পৌরসভার মেয়র এস এম তাহের ভুঁইয়া উপস্থ...
৩য় দফায় ভোটের হার ৬৩.৫২%

৩য় দফায় ভোটের হার ৬৩.৫২%

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চতুর্থ উপজেলা নির্বাচনের তৃতীয় দফায় গড়ে ভোট পড়েছে ৬৩ দশমিক ৫২ শতাংশ। তবে বিভিন্ন অনিয়মের কারণে ২৭টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। রোববার বিকেলে নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। ইসি সূত্রে জানা গেছে, তৃতীয় দফা নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়েছে রাজশাহীর দুর্গাপুরে ৮৪ দশমিক ৫০ শতাংশ এবং সর্বনিম্ন ভোট পড়েছে ময়মনসিংহের ফুলবাড়ীয়াতে ৪৭ দশমিক ২৩ শতাংশ। তৃতীয় দফায় ৮১টি উপজেলায় মোট ভোটার ছিল এক কোটি ৩১ লাখ ছয় হাজরা ২৪২ জন। নির্বাচনে ভোট পড়েছে ৮৩ লাখ ২৪ হাজার ৮১২টি। এর মধ্যে বৈধ ভোট ৭৯ লাখ ৫৪ হাজার ৯৫৭ এবং অবৈধ ভোট তিন লাখ ৬৯ হাজার ৮৫৫। চতুর্থ উপজেলা নির্বাচনের তৃতীয় দফায় গড়ে ভোট পড়েছে ৬৩ দশমিক ৫২ শতাংশ। তবে বিভিন্ন অনিয়মের কারণে ২৭টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। রোববার বিকেলে নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। ইসি সূত্রে জানা গেছে, তৃতীয় দফা নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়েছে রাজশাহীর...
আফগানিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

আফগানিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
১৬ মার্চ- ঝোরো ব্যাটিং আর দুর্দান্ত বোলিং-এ বাংলাদেশের সামনে দাড়াতেই পারেনি আফগানিস্তান। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে অনেক আশার কথা শোনালেও মাঠের পারফর্মেন্সে তা মোটেই প্রমান করতে পারেননি মোহাম্মদ নবিরা। ৪৮ বল বাকি থাকতেই ৯ উইকেটে জিতে যায় বাংলাদেশ।৭৩ রানের টার্গেটে ব্যাট করছিল বাংলাদেশ। তামিম আর এনামুলের মারমুখী ব্যাটিং-এ শুভ সুচনা করেছে বাংলাদেশ।শেনওয়ারির বলে ২১ রানে এল বি ডব্লিউ হয়ে সাজ ঘরে ফেরেন তামিম। এনামুল করেন অপরাজিত ৩৮ রান।এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ এর প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাত্র ৭২ রানেই অলআউট হয়েছে আফিগানিস্তান।আফগানিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। বোলিং আক্রমণে নেমে প্রথম ওভারেই সফলতা পেয়েছে তারা।   মাশরাফি মুর্তজার প্রথম বলে মোহাম্মদ ‍শাহজাদ কভারে দাঁড়িয়ে থাকা মাহমুদউল্লাহর ...
আজ ঐতিহাসিক ৭ই মার্চ…….

আজ ঐতিহাসিক ৭ই মার্চ…….

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বাঙালী জাতির ইতিহাসে অবিস্মরণীয় একটি দিন। পশ্চিম পাকিস্তান কর্তৃক সুদীর্ঘকালের শোষন, লাঞ্চনা-বঞ্চনার মুখে দাঁড়িয়ে আপসহীন আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের আজকের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) এক উত্তাল জনসমুদ্রে দাঁড়িয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন একটি মুক্তির সংগ্রামের, স্বাধীনতার সংগ্রামের। সেদিন তিনি দীপ্ত কন্ঠে বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম-স্বাধীনতার সংগ্রাম’ বঙ্গবন্ধুর এ ঘোষণাই ছিলো প্রকৃতপক্ষে আমাদের স্বাধীনতার মূল ভিত্তি। বঙ্গবন্ধু তার এই একটি ভাষণেই নিরস্ত্র বাঙালির স্বত্বাকে চরমভাবে জাগিয়ে তোলেন। এর আগে ৩ মার্চ অনুষ্ঠিত পল্টনের জনসমাবেশে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে বঙ্গবন্ধু বলেছিলেন, ৬ মার্চের মধ্যে যদি সরকার তার অবস্থান পরিবর্তন না করে...
ছিনিয়ে নেয়া আসামি রাকিব আটক, ২ জনকে ধরতে পুরস্কার

ছিনিয়ে নেয়া আসামি রাকিব আটক, ২ জনকে ধরতে পুরস্কার

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
ত্রিশালে পুলিশের প্রিজনভ্যানে বোমা হামলা ও গুলি চালিয়ে ছিনতাই করে নেয়া জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামির মধ্যে রাকিব হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেল পৌনে ৪টার দিকে টাঙ্গাইলের সখীপুর থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। এখনও দুই জন পলাতক রয়েছেন। তাদের ধরিয়ে দিতে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।সকাল সোয়া ১০টার দিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি সালাউদ্দিন, রাকিব হাসান ও মিজানকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রিজনভ্যানে হামলা চালিয়ে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে তদন্ত কমিটির প্রধান ঢাকা রেঞ্জের ডিআইডি গোলাম ফারুক সাংবাদিকদের জানান, পুলিশের একটি টিম বিকেলে টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করে।এর আগে সকাল সোয়া ১০টার দিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি কাশিমপুর কারাগারের ১নং ইউনিটের আসামি সালাউদ্দিন, হাইসিকিউরিটি ইউনিটে...

সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মীরসরাই উপজেলার কোথাও বিদ্যুত থাকবেনা।

সংবাদ শিরোনাম
সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মীরসরাই উপজেলার কোথাও বিদ্যুত থাকবেনা।
মনোনয়নপত্র জমা দিলেন কাদের সিদ্দিকী

মনোনয়নপত্র জমা দিলেন কাদের সিদ্দিকী

বিশেষখবর, সংবাদ শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও প্রয়াত সাংসদ শওকত মোমেনের ছেলে অনুপম শাহজাহানসহ ছয়জন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।মনোনয়নপত্র জমা দেওয়া অপর চারজন হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাঈদ আজাদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক আবদুল মালেক মিয়া, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী আশরাফ সিদ্দিকী এবং লিয়াকত আলী।রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এ আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্যের ছেলে অনুপম শাহজাহানকে মনোনয়ন দিয়েছে। ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ৬ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৩ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে নির্বাচন কমিশন রোববার তফসিল পুন:নির্ধারন করে ২৯ মার্চ ভোট গ্রহণের দিন ধার্য্য করেছে।গত ২০ জানুয়ারি ক্ষমতাসীন দলের সাংসদ শওকত মোমেন শাহজাহানে...