ব্যাপক সহিংসতায় নিহত ৪
চতুর্থ দফা উপজেলা নির্বাচনে সহিংসতায় চারজন নিহত ও আড়াই শতাধিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে মুন্সিগঞ্জের গজারিয়ায় এক ইউপি চেয়ারম্যান, আখাউড়ায় বিএনপির এক কর্মী, রাজাপুরে যুবলীগ কর্মী ও বড়ুরায় এক যুবদল কর্মী রয়েছেন। এ পর্বে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার স্বার্থে আইনশৃংখলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। কেন্দ্র দখলের চেষ্টা চালানো হলে গুলি করার নির্দেশও দেয়া হয়। কমিশনের এ হুশিয়ারি সত্ত্বেও রোববার ৯১ উপজেলায় ভোট গ্রহণ চলাকালে গোলাযোগ, হামলা ভাংচুর ও কেন্দ্র দখলের ঘটনা আরও বেড়েছে। কিছু উপজেলায় নির্বাচনী সহিংসতা, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, জাল ভোট প্রদান, নির্বাচনী কর্মকর্তাদের মারধর, প্রতিপক্ষের এজেন্টদের বের করে দেয়াসহ নানা অনিয়মের ঘটনা ঘটে।
ভোট গ্রহণের আগের রাতেই কয়েক স্থানে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করেছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা। প্রধান নির্...






