Friday, October 23Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

টানা অবরোধে বিচ্ছিন্ন রাজধানী

টানা অবরোধে বিচ্ছিন্ন রাজধানী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিরোধীদলের ডাকা টানা অবরোধ কর্মসূচিতে সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী ঢাকা। সোমবার তৃতীয় দিনে ঢাকা থেকে দুরপাল্রার কোন বাস ছেড়ে যায়নি। এমনকি ঢাকার বাইরে থেকে কোন পরিবহন ঢাকায় প্রবেশ করতে পারেনি। অভ্যন্তরীণ রুটে কিছু বাস চলাচল করলেও সংখ্যা ছিল খুবই কম। দোকানপাট তেমন খোলেনি। রাস্তায় মানুষের সংখ্যা কমে গেছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ। ব্যাংক ব্যবসায়ও ধ্বস নেমেছে। ব্যাংকগুলোতে লেনদেন কমেছে আশংকাজনক হারে। এদিকে অবরোধের সমর্থনে সোমবার রাজধানীতে বাস টেম্পো ও অটোরিক্সায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সকালে লালবাগ এলাকায় ঢাকেশ্বরী মন্দিরের পার্শ্বে সেফটি পরিবহনের একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। এটি পল্লবী রুটে চলাচল করতো। সকালে মিটফোর্ড এলাকায় একটি ম্পো এবং অটোরক্সিায় অগ্নিসংযোগ করা হলে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ ছাত্রশি...
এই নির্বাচনই আমার শেষ নির্বাচন: অর্থমন্ত্রী

এই নির্বাচনই আমার শেষ নির্বাচন: অর্থমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দশম জাতীয় সংসদ নির্বাচনই শেষ তার শেষ নির্বাচন বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার বেলা ১টার দিকে মনোনয়নপত্র দাখিলের পর উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন। অর্থমন্ত্রী মুহিত বলেন- এবারও আমার নির্বাচনের ইচ্ছা ছিল না। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবাণীতে আমি আবার নির্বাচনে অংশ নিচ্ছি। নির্বাচনে আমি সকলের সহযোগিতা কামনা করছি। অর্থমন্ত্রী বলেন- মাঝে মধ্যে অনেক অসত্য নিউজ হয়। বিভ্রান্তিকর নিউজ যারা করে তারা ‘রাবিশ’। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য জামায়াত-শিবিরকে প্রতিহতের আহ্বান জানান তিনি। এসময় তার সাথে ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়মাী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস প্রম...
সারাদেশে এমপি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

সারাদেশে এমপি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী শেষ দিন ২রা ডিসেম্বর সারাদেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগও জাতীয় পার্টির প্রার্থীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রংপুর-৬ আসনে মনোনয়ন জমা দেয়া হয়।  ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির (এরশাদ) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। সোমবার বিকাল সোয়া ৩ টায় রাজধানীর সেগুন বাগিচার ঢাকা আঞ্চলিক নির্বাচন অফিসে তার পক্ষে মনোনয়ন দাখিল করেন জাপা প্রেসিডিয়াম সদস্য এসএমএম ফয়সাল চিশতী। জাতীয় পার্টির নেতাকর্মীরা মোটরযাত্রা সহকারে পার্টির চেয়ারম্যানের মনোনয়ন নিয়ে সেগুন বাগিচা নির্বাচন কার্যালয়ে যান। একইসাথে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মহিলা ও শিশু বিয়ষক প্রতিমন্ত্রী এ্যাড: সালমা ইসলাম সোমবার ঢাকা-১ আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেন। তবে রাজধানীতে সোমবার মনোনয়নপত্র জমা নিয়ে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।এদিকে ভোলায় তোফায়েল আহমেদ, ঝাল...
যে কোন সময় জরুরি অবস্থা জারি

যে কোন সময় জরুরি অবস্থা জারি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
রাজনৈতিক সহিংসতা অব্যাহত থাকলে আগামী ১০-১৫ ডিসেম্বরের মধ্যে দেশে জরুরি অবস্থা জারি হতে পারে বলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার বিকালে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। যোগাযোগমন্ত্রী বলেন, এই মূহুর্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে। চলমান সহিংসতা প্রতিরোধে পুলিশ-র‌্যাব ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই। তাছাড়া রাজনৈতিক সহিংসতা রাজনৈতিকভাবেই দমন করা হবে। তবে এ ধরনের নাশকতা ও সহিংসতা আরো বাড়লে দেশে জরুরি অবস্থা জারি হতে পারে। আর জরুরি অবস্থা জারি হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে। সেক্ষেত্রে সরকারই জরুরি অবস্থা জারি করতে পারে। আগামী দুই-তিন দিনের মধ্যেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে।...

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অবরোধ চলবে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধ ৫৯ ঘণ্টা বাড়িয়ে বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত করা হয়েছে। আজ সোমবার সকালে অজ্ঞাত স্থান থেকে পাঠানো ভিডিওবার্তায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইং থেকেও বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়েছে।এর আগে গতকাল রোববার দুপুরে অজ্ঞাত স্থান থেকে কয়েকটি টেলিভিশনে পাঠানো এক ভিডিওবার্তায় চলমান সংকট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানজনকভাবে পদত্যাগের আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। দমন-পীড়ন, হত্যা-নির্যাতন এবং মামলা-হামলা চলমান আন্দোলনকে আরও বেগবান করবে বলেও তিনি মন্তব্য করেন।দলের যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ গ্রেপ্তারের পর সালাহউদ্দিন আহমদকে দপ্তর ও দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়। গতকাল দুপুরের পর থেকে তাঁকে আর পাওয়া যায়নি। তিনি কেন্দ্রীয় কার্যালয়েও যাচ্ছেন না।...
কুমিল্লায় মহানগর গোধূলীর সাতটি বগি লাইনচ্যুত, আহত ৪০০

কুমিল্লায় মহানগর গোধূলীর সাতটি বগি লাইনচ্যুত, আহত ৪০০

সংবাদ শিরোনাম, সারা-দেশ
১৮ দলের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে লাইন উপড়ে ফেলায় কুমিল্লার রাজাপুর স্টেশনে ঢাকাগামী, মহানগর গোধূলীর ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। আহত হয়েছে চারশত এর অধিক যাত্রী। এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শশীদল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। রেললাইন তুলে ফেলায় এই  দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মরত অবস্থায় থাকা মোঃ আজিজ । আখাউড়া ও লাকসাম থেকে দুটি উদ্ধারকারী ট্রেন এরই মধ্যে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আহত চালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। দ্বায়িত্বে অবহেলার অভিযোগে লাকসাম রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল্লাহকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রী মুজিবুল হক।...
বিএনপি নেত্রী গণহত্যায় নেমেছেন: প্রধানমন্ত্রী

বিএনপি নেত্রী গণহত্যায় নেমেছেন: প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি নেত্রী গণহত্যায় নেমেছেন–এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ পোড়ানোর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা করা হবে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শনের পর প্রধানমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।হরতাল-অবরোধে বোমাবাজি আর বাসে আগুনে দগ্ধ মানুষদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসকদের কাছে সর্বশেষ পরিস্থিতি জানেন তিনি। দগ্ধ রাগীদের জন্য যেসব বিদেশি ওষুধ সরকারিভাবে দেয়া হয় না, প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে সেসব ওষুধের খরচ দেয়া হবে বলে জানান।পোড়া মানুষ আর তার স্বজনদের কষ্ট অশ্রুসজল করে তোলে প্রধানমন্ত্রীকে। মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ করতে বিরোধী দলীয় নেতার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে। আগুন দিয়ে যারা মানুষ মারার হুকুম দিচ্ছে...
আয়কর রিটার্ন জমার মেয়াদ এক মাস বাড়ল

আয়কর রিটার্ন জমার মেয়াদ এক মাস বাড়ল

জাতীয়, সংবাদ শিরোনাম
তৃতীয় বারের মতো ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন জমার মেয়াদ এক মাস বাড়নোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড । অব্যাহত রাজনৈতিক সহিংসতা এবং রিটার্ন দাখিলের হার সন্তোষজনক না হওয়ায় রোববার রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আয়কর অধ্যাদেশ-১৯৮৪ অনুযায়ী, প্রতিবছর পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আয়কর বিবরণী জমা দেয়ার বিধান রয়েছে। তবে প্রতিবারই সময় বাড়ানো হয়।...